তালাক সংঘটিত হওয়ার জন্য স্ত্রী বা অন্য কারো শোনা জরুরি নয়
প্রশ্নঃ ১৬০৫০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজ থেকে প্রায় ৫ মাস আগে কেউ একজন বলছিলো তালাক শব্দ স্ত্রী না শুনলে তালাক হবে না। আমি সেই কথা শুনে ১২৩ তালাক বলে ফেলেছি। অন্যের কথা শুনে। :=আমার রাগও ছিল না।তালকের নিয়ত ছিল না। না শুনলে তালাক হয় না। তাই বলছি। মাসালাও জানতাম না।
৯ জুলাই, ২০২৬
বেড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, তালাক সংঘটিত হওয়ার জন্য স্ত্রীর তালাকের শব্দ শোনা জরুরি নয়। মূল বিবেচ্য বিষয় হলো স্বামীর উচ্চারিত শব্দ। তাই স্বামী যদি তিনবার তালাকের শব্দ উচ্চারণ করে, তাহলেই তিন তালাক সংঘটিত হয়ে যাবে। এর ফলে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে।
সুতরাং, এখন শুধু নতুন করে বিবাহ করলেই একত্রে বসবাস বৈধ হবে না। বরং শরিয়তের বিধান অনুযায়ী, স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে বৈধভাবে বিবাহ করবেন, তাদের মধ্যে প্রকৃত দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। এরপর যদি স্বাভাবিকভাবে সেই বিবাহ তালাক বা স্বামীর ইন্তেকালের মাধ্যমে শেষ হয়ে যায় এবং ইদ্দত পূর্ণ হয়, তখনই কেবল পূর্বের স্বামীর সঙ্গে নতুনভাবে বিবাহ করা বৈধ হবে।
(سورة البقرة، الآية: ٢٣٠)
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
(فتاویٰ شامی: كتاب الطلاق، جلد:3، صفحه:230ِ، طبع:سعید)
"[ركن الطلاق].
(قوله: و ركنه لفظ مخصوص) هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية."
(الفتاویٰ التاتار خانیۃ: کتاب الطلاق، الفصل الثالث و العشرون...الخ، جلد: 3، صفحه: 603، طبع: إدارة القرآن و العلوم الإسلامیة)
"وان کان الطلاق ثلاثاً في الحرة أو ثنتین في الأمة لم تحل له حتٰی تنکح زوجاً غیره نکاحاً صحیحاً ویدخل بها ثم یطلقها أو یموت عنها و الشرط الإیلاج دون الإنزال".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১