পুরুষদের আংটি ও অলংকার পরিধানের বিধান
প্রশ্নঃ ১৬০০২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, amar akti prosno chelera ki sorner ba rupar ghori use kortay parbay ?
৫ জুলাই, ২০২৬
৮৩FJ+৬G
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. পুরুষদের জন্য রূপার আংটি পরিধান করা জায়েজ। তবে এর ওজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। আংটির ওজন এক মিসকাল বা সাড়ে চার মাশার (প্রায় ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম) কম হতে হবে। এক মিসকাল বা তার বেশি ওজনের রূপার আংটি পরিধান করা বৈধ নয়।
২. পুরুষদের জন্য সোনা, লোহা, তামা, পিত্তল বা অন্য কোনো ধাতুর আংটি পরিধান করা সম্পূর্ণ নাজায়েজ বা নিষিদ্ধ। আংটি কেবল রূপারই হতে হবে।
হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবী করীম (সা.)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমি কোন ধাতুর আংটি পরিধান করব? রাসূলুল্লাহ (সা.) উত্তরে বললেন, তুমি রূপার আংটি তৈরি করো, তবে তার ওজন যেন এক মিসকাল (সাড়ে চার মাশা) না পৌঁছায়। (সুনানে আবু দাউদ, জামে তিরমিযী)
৩. পুরুষদের জন্য আংটি ছাড়া অন্য কোনো প্রকার অলংকার পরিধান করা শরীয়তসম্মত নয়। রূপা বা অন্য যেকোনো ধাতুর তৈরি চেইন, ব্রেসলেট, কড়া বা হার পরিধান করা পুরুষদের জন্য নাজায়েজ। কারণ এগুলো নারীর সদৃশতা এবং বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত।
الھندیة: (الباب العاشر في استعمال الذھب و الفضة، 335/5)
ولا بأس بأن يتخذ خاتم حديد قد لوي عليه فضة أو ألبس بفضة حتى لا يرى كذا في المحيط.
ثم الحلقة في الخاتم هي المعتبرة؛ لأن قوام الخاتم بها، ولا معتبر بالفص حتى أنه يجوز أن يكون حجرا أو غيره۔۔۔۔۔ذكر في الجامع الصغير وينبغي أن تكون فضة الخاتم المثقال، ولا يزاد عليه وقيل: لا يبلغ به المثقال وبه ورد الأثر، كذا في المحيط.
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (6/ 358):
"(ولايتحلى) الرجل (بذهب وفضة) مطلقاً، (إلا بخاتم ومنطقة وجلية سيف منها) أي الفضة ... (ولايتختم) إلا بالفضة؛ لحصول الاستغناء بها، فيحرم (بغيرها كحجر) ... ولايزيده على مثقال
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১