জগ বা বড় পাত্র উঁচিয়ে পানি পান করা অনুচিত
প্রশ্নঃ ১৬১৩১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বোতল বা জগের মুখ থেকে সরাসরি নিজ মুখে পানি ডেলে পান করলে,অথবা বোতল বা জগের মুখের সাথে নিজ মুখ লাগিয়ে পান করলে, পানি পান করা কি মাকরুহ হবে?? অনেককে বলতে শুনলাম মাকরুহ, আবার অনেক আলেমকে দেখলাম, উল্লেখিত পদ্ধতিতে পান করতে৷ আশা করছি বিস্তারিত সমাধান দিবেন৷
১৫ জুলাই, ২০২৬
নেয়াজপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
নিজের একান্ত ব্যক্তিগত পানির পাত্র/জগ বোতল হলে, যেখানে অন্য কেউ মুখ দেবে না এবং ভেতরের পরিচ্ছন্নতা নিয়ে কোনো সন্দেহ নেই—সে ক্ষেত্রে সরাসরি পান করা বড় কোনো গোনাহ বা হারাম না হলেও এটি সুন্নাহ পরিপন্থী ও অনুত্তম। কেননা হাদিস শরিফে হযরত আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ» يَعْنِي أَنْ تُكْسَرَ أَفْوَاهُهَا فَيُشْرَبَ مِنْهَا
অর্থ: রাসূলুল্লাহ (ﷺ) মশকের মুখ খুলে, তাতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। সহীহুল বুখারী, হাদীস নংঃ ৫৬২৫।
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5223
মুখ না লাগিয়ে উপর থেকে মুখে পানি ঢেলে পান করার ক্ষেত্রে সরাসরি হাদিসের নিষেধ প্রযোজ্য না হলেও এটি আদব বা শিষ্টাচারের পরিপন্থী। তাছাড়া এভাবে পানি পা্ন করলে পানি গায়ে পড়ার বা শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এই পদ্ধতি পরিহার করা আবশ্যক।
পানি পানের সর্বোত্তম পদ্ধতি: গ্লাস বা পরিষ্কার পাত্রে ঢেলে নিয়ে বসা অবস্থায়, ডান হাতে, ‘বিসমিল্লাহ’ বলে তিন নিঃশ্বাসে পানি পান করা সুন্নাহসম্মত ও স্বাস্থ্যসম্মত।
https://muslimbangla.com/hadith/18032
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১