স্ত্রী থেকে স্বামী কতদিন দূরে থাকতে পারবে
প্রশ্নঃ ১৫৯৬৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রবাসে থাকি আমার প্রশ্ন হচ্ছে আমার স্ত্রী ছাড়া আমি কতমাস প্রবাসে থাকতে পারবো,, যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে কত মাস,, অনেক সময় ১ বছর এর বেশি থাকা লাগে তখন স্ত্রী কষ্ট করে অনুমতি দিলে কি হবে যদি সেটা মন থেকে না হয়।
২ জুলাই, ২০২৬
Jalan Bani Buali
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একজন স্বামীর জন্য তার স্ত্রীর শারীরিক, মানসিক, আর্থিকসহ সকলহক আদায় করা তার উপরে ফরজ।
এজন্য একজন স্বামী তার স্ত্রী থেকে চার মাসের অধিক সময় দূরে থাকা শরিয়তসম্মত নয়। আল্লামা আবিদিন শামি রহ. চার মাসের ভিতর কমপক্ষে একবার স্ত্রীর সাথে সহবাস করা ওয়াজিব। তা বর্ণনা করতে গিয়ে উমর রাযি এর নিম্নোক্ত নির্দেশনামা উল্লেখ করে লিখেন,
وَيُؤَيِّدُ ذَلِكَ أَنَّ عُمَرَ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - لَمَّا سَمِعَ فِي اللَّيْلِ امْرَأَةً تَقُولُ: فَوَاَللَّهِ لَوْلَا اللَّهُ تُخْشَى عَوَاقِبُهُ لَزُحْزِحَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهُ فَسَأَلَ عَنْهَا فَإِذَا زَوْجُهَا فِي الْجِهَادِ، فَسَأَلَ بِنْتَه حَفْصَةَ: كَمْ تَصْبِرُ الْمَرْأَةُ عَنْ الرَّجُلِ: فَقَالَتْ أَرْبَعَةَ أَشْهُرٍ، فَأَمَرَ أُمَرَاءَ الْأَجْنَادِ أَنْ لَا يَتَخَلَّفَ الْمُتَزَوِّجُ عَنْ أَهْلِهِ أَكْثَرَ مِنْهَا، وَلَوْ لَمْ يَكُنْ فِي هَذِهِ الْمُدَّةِ زِيَادَةُ مُضَارَّةٍ بِهَا لَمَا شَرَعَ اللَّهُ تَعَالَى الْفِرَاقَ بِالْإِيلَاءِ فِيهَا.
অনুবাদঃ উমর রাযি রাত্রে একদিন এক মহিলাকে বিরহের কবিতা গাইতে শুনলেন,যে কবিতার মাধ্যমে সে বলতেছিলো- "আল্লাহর কসম! যদি আল্লাহর শাস্তির ভয় না থাকতো,
তাহলে এখন আমার খাটের চারপাশ প্রকম্পিত হতো"
উমর রাযি ঐ মহিলাকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলেন,তখন ঐ মহিলা জানালো যে তার স্বামী বর্তমানে জিহাদে আছে,তখন উমর রাযি উনার মেয়ে হাফসা (রাযি) কে জিজ্ঞাসা করলেন,একজন মহিলা স্বামী ব্যতীত কতদিন পর্যন্ত সবর করতে পারে?হাফসা রাযি বললেনঃ চার মাস।এর পর সেনাবাহিনীর কমান্ডারদের কাছে সংবাদ প্রেরণ করলেন,কোনো বিবাহিত মুজাহিদ সেনা যেন চার মাসের বেশী সময় নিজ পরিবার(স্ত্রী) থেকে দূরে না থাকে।
তবে কেউ যদি প্রয়োজনে এরচেয়ে বেশি সময় দূরে থাকতে চায় তাহলে তার স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায় তাহলে স্বামী এরচেয়েও বেশি সময় দূরে থাকতে পারবে।
উল্লেখ্য, যদি স্ত্রী থেকে দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে চার মাসের কম সময়ও স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না।
এজন্য অনেক আলেম বলেন: বিনা প্রয়োজনে ৪ মাসের বেশি স্ত্রী থেকে দূরে থাকা মাকরুহ।
স্ত্রীর অনুমতি দেওয়াটা এখানে দুইটি শর্ত-
১: অনুমতি মন থেকে হতে হবে - জোর করে, লজ্জায়, বা "সংসারের জন্য" বলে কষ্ট করে বললে সেটা আসল অনুমতি না।
২: স্ত্রীর যেন ফিতনায় পড়ার আশংকা না থাকে - একা থাকতে গিয়ে তার দ্বীন, ইজ্জতের ক্ষতি না হয়।
যদি স্ত্রী সত্যিই খুশি মনে, আল্লাহর জন্য, সংসারের প্রয়োজনে ১ বছর, ২ বছর থাকতে রাজি হয়, তাহলে আশা করা যায় গুনাহ হবে না, ইনশাআল্লাহ।
কিন্তু যদি সে মুখে "থাকো" বলে কিন্তু ভিতরে কান্না করে, কষ্ট পায়, একা লাগে - তাহলে আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে।
রাসূল ﷺ বলেছেন: "তোমাদের মধ্যে উত্তম সেই, যে তার স্ত্রীর কাছে উত্তম" [তিরমিযি]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১