মসজিদ যেমন হওয়া উচিত
প্রশ্নঃ ১৫৯৩৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইদানিংকালে খুব দেখা যাচ্ছে, ঢাকাসহ তার আশেপাশে বেশ কিছু শহরে আধুনিক ডিজাইনের মসজিদ তৈরি করা হচ্ছে। এর বেশ কিছু মসজিদ আবার স্বাভাবিক মসজিদের ডিজাইন থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখলে মনে হয়, কোনো ভিওআইপি রিসোর্ট কিংবা কর্পোরেট অফিস। এগুলো জায়েজ কিনা?
২৯ জুন, ২০২৬
বরিশাল
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়রে দৃষ্টিতে মসজিদ নির্মাণ করা, মসজিদ পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা মুসল্লিদের দায়িত্ব ও কর্তব্য। উম্মুল মুমিনিত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ
রাসূল (ﷺ) গৃহে মসজিদ বানাতে এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও তাতে সুগন্ধি লাগাতে নির্দেশ দিয়েছেন। - ইবনে মাজাহ ৭৫৯, তিরমিয: https://muslimbangla.com/hadith/30226
কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সৌন্দর্যমণ্ডিত মসজিদ নির্মাণ করে তাহলে তা জায়েজ আছে। কিন্তুর মসজিদের সাধারণ ফান্ড থেকে এজাতীয় অতিরিক্ত খাতে ব্যয় করা যাবে না।
کما في الہندیة : لا بأس بہ إذا فعلہ من مال نفسہ ولا یستحسن من مال الوقف۔
و في الدر المختار مع رد المحتار:
"لابأس بنقشه خلا محرابه بجص، وماء ذهب بماله لا من مال الوقف، وضمن متولیه لو فعل، النقش البیاض، إلا إذا کان لإحکام البناء".
( کتاب الصلاة، باب ما یفسد الصلاة وما یکره فیها 1: 658ط:سعيد)
وفي المدخل لابن الحاج :
"و من البدع التي أحدثوها في هذا الشهر الكريم: أن أول ليلة جمعة منه يصلون في تلك الليلة في الجوامع، والمساجد صلاة الرغائب ... وقود القناديل و غيرها. و في زيادة وقودها إضاعة المال لا سيما إذا كان الزيت من الوقف فيكون ذلك جرحة في حق الناظر لا سيما إن كان الواقف لم يذكره، وإن ذكره لم يعتبر شرعًا.و زيادة الوقود مع ما فيه من إضاعة المال كما تقدم سبب لاجتماع من لا خير فيه."
(1/ 293الناشر: دار التراث)
দ্বিতীয় বিষয় হলো,
মুসল্লি কম হওয়া সত্ত্বেও লোক দেখানোর জন্য কিংবা অন্যদের ওপর গর্ব করার জন্য মসজিদ নির্মাণ করা এবং তাতে কারুকার্য করা জায়েজ নাই। এটাকে নবী সা. কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছেন। ইরশাদ করেন,
" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ " .
লোকেরা মসজিদে পরস্পরের মধ্যে (নির্মাণ ও কারুকার্য নিয়ে) গর্ব না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। (সুনানে আবু দাউদ)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/14795
ইমাম বুখারি (রহ) আনাস (রা.) হতে বর্ণনা করে বলেন, ‘লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না।’ (বুখারি, কিতাবুস্ সালাত) ওমর (রা.) মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন। (ফাতহুল বারি: ১/৫৩৯)
প্রিয় দ্বীনী ভাই!
মসজিদ কেমন হওয়া উচিত? এর জবাব হলো, মসজিদকে এমনভাবে সাজানো জয়েজ নেই, যার কারণে মুসল্লিদের নামাজে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে এবং তাদের দৃষ্টি অন্যদিকে চলে যেতে পারে। এ ধরনের সাজসজ্জা করা বৈধ নয়। তবে মসজিদের গম্বুজ নির্মাণ করা, মিনারা করা, পর্যাপ্ত পরিমাণে আলোবাতাসের ব্যবস্থা করা এবং সাউন্ড সুন্দর করা-সবই নামাযের জন্য সহায়ক। এতে কোনো সমস্যা হবে না।
মোটকথা
মসেজিদের উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালার ইবাদত ও আনুগত্য করা। এর মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। তাই মসজিদকে অপ্রয়োজনীয় কারুকার্য করা, রিয়া কিংবা অহংকার প্রদর্শেনর জন্য মসজিদ নির্মাণ করা থেকে বিরত থাকা আবশ্যক।
সাথে সাথে মসজিদ এমন হওয়া উচিত যেন, তা মুসলিম ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক হয়। আলীশান প্রাসাদ কিংবা কর্পোরেট অফিসের ন্যায় মসজিদ প্রস্তুত করা উচিত নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১