গর্ভবতী নারীর কাছে যাওয়ার আগে আগুন সেঁকার বিধান
প্রশ্নঃ ১৫৬৯৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গর্ভাবস্থায় অতিরিক্ত সতর্কতার অবলম্বনে বাহির থেকে ভাজাপোড়া জাতীয় খাবার নিয়ে আসলে বাড়িতে তা আগে আগুন দিয়ে সেঁকে পরে তার সামনে নেওয়া হয় । এতে মনে করা হয় যে বাহির থেকে খারাপ কিছুর (জ্বিনের) নজর থাকলে তা কেটে যাবে এই ধারণা কি সঠিক?
১৫ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তে এজাতীয় ধারণার কোনো সম্পর্ক নাই। এগুলো অমুসলিমদের রীতিনীতি। ধর্মীয় সহাবস্থানের কারণে মুসলিম সমাজেও এজাতীয় রীতিনীতি এবং কুসংস্কারের অনুপ্রবেশ ঘটেছে। কোনো মুসলিমদের জন্য এই ধরণের ধ্যন ধারণা পোষণ করা জায়েজ নাই। কেননা হাদিস শরিফে এসেছে --
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
যে ব্যক্তি কোন কাওমের (সম্পদ্রয়ের) অনুসরণ-অনুকরন করবে, সে তাদের দলভুক্ত হবে।
https://muslimbangla.com/hadith/18336
এছাড়াও নবী কারিম সা. ইরশাদ করেন,
لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ " . فَقَالَ أَعْرَابِيٌّ مَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيُخَالِطُهَا الْبَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا قَالَ " فَمَنْ أَعْدَى الأَوَّلَ
কোন রোগ ছোঁয়াচে নয়, কোন বস্তুতে শুভ-অশুভের কোন প্রভাব নেই, না সফর মাস অমঙ্গলের মাস এবং না কোন মৃতের খুলিতে পেঁচার প্রভাব আছে। তখন জনৈক আরাবী বলেনঃ যদি এরূপ অবস্থা হয়, তবে মরুভূমির উটদের ব্যাপার কি? যারা হরিণের মত সুস্থ হয়, পরে যখন তাদের সাথে কোন খোস-পাঁচড়া উট মিলিত হয়, তবে সবই ঐ রোগে আক্রান্ত হয়। নবী (ﷺ) বলেনঃ তবে প্রথম উটটি কিরূপে খোস-পাঁচড়া বিশিষ্ট হয়?
হাদিসটি ব্যাখ্যাসহ দেখুন: https://muslimbangla.com/hadith/18218
তবে গর্ভাবস্থায় বাইরের অস্বাস্থ্যকর ও তেল-ভাজা খাবার খাওয়া মা ও অনাগত সন্তানের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এর থেকে বিরত থাকবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১