সুদ কাকে বলে
প্রশ্নঃ ১৬৬২৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লা সুদ কি
২৫ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীমে ‘রিবা’ শব্দের মাধ্যমে যে বিষয়টিকে হারাম ঘোষণা করা হয়েছে, বাংলায় তার অনুবাদ ‘সুদ’ করা হয়। তবে ‘রিবা’ শব্দটি ব্যাপক অর্থবোধক; প্রচলিত সুদও এরই একটি প্রকার বা অন্তর্ভুক্ত।
রিবা দুই প্রকার:
১. রিবাুল ফযল (ربا الفضل): (অতিরিক্ত বা বাড়তি নেওয়ার সুদ)
একই জাতের মাপ বা ওজনযোগ্য দুটি পণ্য পরস্পর বিনিময়ের সময় কোনো এক পক্ষের জন্য অতিরিক্ত রাখা রিবাল ফযল।
এ ধরনের পণ্য একই জাতের হলে সমান সমান হতে হবে এবং লেনদেন হাতেহাতে সম্পন্ন করতে হবে। কম-বেশি করা বা বাকিতে লেনদেন করা নাজায়েয এবং তা সুদী লেনদেন হিসেবে গণ্য হবে।
২. রিবান নাসিয়াহ (ربا النسیئہ): (বিলম্ব করা বা দেরি করার সুদ)
সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করাকে রিবান নাসিয়াহ বলা হয়। বিশেষত ঋণ দেওয়ার সময় নির্দিষ্ট করে দেওয়া যে, নির্ধারিত সময়ের পর মূল টাকার সঙ্গে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে এটি রিবার অন্তর্ভুক্ত এবং হারাম।
কুরআন কারীম, সুন্নাতে নববী, সাহাবায়ে কেরামের বাণী এবং উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত যে, ঋণের ওপর পূর্বনির্ধারিত যেকোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করাই ‘রিবা’ বা সুদ। তা সরল পদ্ধতিতে হোক কিংবা চক্রবৃদ্ধি পদ্ধতিতে—উভয়ই সুদের অন্তর্ভুক্ত। অর্থাৎ, ঋণের আসল টাকার ওপর সরাসরি অতিরিক্ত টাকা নেওয়া হোক অথবা পূর্বের সুদের ওপর আবার সুদ নেওয়া হোক—দুটিই সুদ হিসেবে গণ্য হবে।
* প্রচলিত সুদ হলো: নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিয়ে তার ওপর নির্দিষ্ট হারে লাভ বা অতিরিক্ত টাকা গ্রহণ করা।
বিস্তারিত জানার জন্য দেখুন:
(জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫৩৩, প্রকাশনী: দারুল উলূম করাচী)
(ফাতাওয়া বায়্যিনাত, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৯, প্রকাশনী: মাকতাবা বায়্যিনাত)
(بدائع الصنائع، البیوع / مسائل الربا ۴؍۴۰۰ نعیمیۃ دیوبند)
أما الأول فالربوا في عرف الشرع نوعان: ربا الفضل وربا النساء: أما الفضل: فہو زیادۃ عین مال شرطت في عقد البیع علی المعیار الشرعي، وہو الکیل أو الوزن في الجنس عندنا۔ وأما ربا النساء: فہو فضل الحلول علی الأجل، وفضل العین علی الدین في المکیلین أو الموزونین عند اختلاف الجنس أو في غیر المکیلین أو الموزونین عند اتحاد الجنس عندنا۔
(الموسوعۃ الفقہیۃ ۲۲؍۲۷ رقم المسئلۃ: ۱۲ وزارۃ الأوقاف والشئون الإسلامیۃ کویت)
فذہب الحنفیۃ والمالکیۃ والحنابلۃ إلی أنہ نوعان:
۱-: ربا الفضل: وعرفہ الحنفیۃ بأنہ فضل خال عن عوض بمعیار شرعي
مشروط لأحد المتعاقدین في المعاوضۃ۔
۲:- ربا النسیئۃ: وہو: فضل الحلول علی الأجل، وفضل العین علی الدین في المکیلین أو الموزونین عند اختلاف الجنس، أو في غیر المکیلین أو الموزونین عند اتحاد الجنس۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১