দৃষ্টির হেফাজত ও ব্যবসায়িক ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা
প্রশ্নঃ ১৫৬২৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন মুমিন পুরুষ তার চোখ নীচে রাখবে। কিন্তু বাজারে ব্যবসার ক্ষেত্রে কি করণীয়? এখনতো বেগানা নারীতে বাজার পরিপূর্ণ
৫ জুন, ২০২৬
ফরিদপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বেগানা নারী সামনে আসলে পুরুষদের চোখ নিচু রাখতে হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন:
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
অর্থ: মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে, আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। (সূরা আন-নূর, আয়াত: ৩০)
তবে হুট করে কোনো বেগানা নারীর ওপর চোখ পড়ে গেলে, শরিয়তে প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টির কারণে কোনো গুনাহ লেখা হয় না। হাদিসে এসেছে:
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ رَضيَ اللهُ عنه قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي.
অর্থ: জারীর ইবনু আবদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে আকস্মিক দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে (তৎক্ষণাৎ) দৃষ্টি ফিরিয়ে নিতে নির্দেশ দেন। (সহীহ মুসলিম, হাদিস নং: ২১৫৯)
আরেক হাদিসে এসেছে:
يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ، فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ
অর্থ: হে আলী! তুমি এক নজরের (অনিচ্ছাকৃত দৃষ্টির) পর আরেক নজর দিয়ো না। কারণ, প্রথম নজরটি (অনিচ্ছাকৃত হওয়ার কারণে) তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয় নজরটি (ইচ্ছাকৃত হওয়ায়) তোমার জন্য বৈধ নয়। (সুনানে আবু দাউদ, হাদিস নং: ২১৪৯; সুনানে তিরমিযী, হাদিস নং: ২৭৭৭)
এসব আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয় যে, বেগানা নারীর দিকে কামনাপূর্ণ বা অপ্রয়োজনীয় দৃষ্টি দেওয়া জায়েজ নয়। আর অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে।
তবে বিশেষ প্রয়োজনে যেমন চিকিৎসা, সাক্ষ্য দেওয়া বা বিচারের স্বার্থে প্রয়োজন পরিমাণ (যতটুকু না হলে নয়) দেখার সুযোগ আছে। ফিকহে হানাফীর উল্লেখযোগ্য কিতাব 'আদ্দুরুল মুখতার'-এ উল্লেখ আছে:
وَأَمَّا فِي زَمَانِنَا فَمَنَعَ مِنْ الشَّابَّةِ قُهُسْتَانِيٌّ وَغَيْرُهُ إلَّا النَّظَرَ لَا الْمَسَّ لِحَاجَةٍ كَقَاضٍ وَشَاهِدٍ يَحْكُمُ وَيَشْهَدُ عَلَيْهَا ..... يَنْظُرُ الطَّبِيبُ إلَى مَوْضِعِ مَرَضِهَا بِقَدْرِ الضَّرُورَةِ إذْ الضَّرُورَاتُ تَتَقَدَّرُ بِقَدْرِهَا وَكَذَا نَظَرُ قَابِلَةٍ وَخَتَّانٍ
(الدر المختار 6/370)
অর্থ: আমাদের বর্তমান যুগে কুহুস্তানী ও অন্যান্য ইমামগণ যুবতী নারীর দিকে তাকানো নিষিদ্ধ করেছেন। কেবল বিশেষ প্রয়োজনে দেখার অনুমতি আছে, স্পর্শ করার নয়; যেমন বিচারক এবং সাক্ষীর (দেখার প্রয়োজন হয়), যারা উক্ত নারীর পক্ষে বা বিপক্ষে রায় দেবেন এবং সাক্ষ্য দেবেন। .... (আর চিকিৎসার ক্ষেত্রে) চিকিৎসক (অসুস্থ নারীর) রোগাক্রান্ত স্থানের দিকে কেবল প্রয়োজনের পরিমাণ অনুযায়ীই তাকাবেন। কারণ, জরুরি বিষয়সমূহ প্রয়োজনের পরিমাপ অনুসারেই নির্ধারিত হয় (অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত দেখা জায়েজ নেই)। আর ধাত্রী ও খতনাকারীর দেখার বিধানও ঠিক অনুরূপ।
ব্যবসায়িক ক্ষেত্রের হুকুম :
সুতরাং ব্যবসাপ্রতিষ্ঠান বা বাজারে বেগানা নারীর দিকে ইচ্ছাকৃত ও অপ্রয়োজনীয়ভাবে তাকানো থেকে বিরত থাকতে হবে। তবে কেনাকাটা বা লেনদেনের সময় অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর ওপর দৃষ্টি পড়ে গেলে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে।
আর যদি কোনো সুনির্দিষ্ট ব্যবসায়িক প্রয়োজন বা পরিচয় নিশ্চিত করার প্রয়োজন দেখা দেয়, তাহলে কেবল প্রয়োজন পরিমাণ দেখার অবকাশ রয়েছে, এর বেশি নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১