স্ত্রীকে চাকুরী করার সুযোগ দেওয়ার শর্তে বিবাহ করা
প্রশ্নঃ ১৪৮৫৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের আগে শর্ত অনুযায়ী স্ত্রী চাকরি করে। অপ্রয়োজনে অন্য পুরুষের সাথে কথা বললে কষ্ট পাই, চেষ্টা করে কিন্তু সবসময় পারে না। বাইরে গেলে Presentable হয়ে বের হতে চায় কিন্তু ঘরে থাকে সময় পরিপাটি থাকে না। বারবার বলেও পরিবর্তন নেই। তাই ভাবছি আবেগ ও মনযোগ কমিয়ে নিলে কষ্ট কম হবে—এটা কি পাপ বা ভুল হবে?
১০ এপ্রিল, ২০২৬
Binnati
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
বিবাহে এমন যেকোনো শর্ত আরোপ করা জায়েজ, যা শরীয়ত পরিপন্থি নয়। এবং যেসব শর্ত বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বামী-স্ত্রীর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে না। যদি উভয়পক্ষ উপরোক্ত কোনো শর্তে সম্মত হয়, তাহলে সেই শর্ত একটি ওয়াদা এবং অঙ্গীকার হিসেবে গণ্য হবে। সুতরাং সততা এবং আমানতদারীর দাবী হলো যেকোনো পরিস্থিতিতে এমন শর্ত পূরণ করা আবশ্যক। তবে, শর্ত যদি এমন হয় যে তা পারিবারিক বিষয়াদি, স্বামীর অধিকার, সংসারের ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালন ইত্যাদিকে প্রভাবিত করে কিংবা ক্ষতিগ্রস্ত করে, তাহলে স্বামী সেই শর্ত পূরণে বাধ্য নন।
সম্মানিত দ্বীনি ভাই!
আপনি যেই শর্তে বিবাহ করেছেন শরীয়তের দৃষ্টিতে সেই শর্ত গ্রনযোগ্য নয়। কেননা, নারীর জন্য উপার্জন করা শরীয়তের দৃষ্টিতে আবশ্যকীয় কোনো বিষয় নয় বরং একান্ত প্রয়োজন হলে নারী যদিও উপার্জন করবে কিন্তু সেটা অবশ্যই পর্দা পুশিদা রক্ষা করে হতে হবে। আপনি যেই বিবরণ দিয়েছেন, Presentable হয়ে বের হতে চায়, তাতে বুঝাই যায় তিনি পর্দা রক্ষা করেন না। কাজেই তার জন্য চাকুরী করাও জায়েজ নয় আর আপনার জন্য সেই শর্ত রক্ষা করাও জরুরী নয়।
আর ‘‘আবেগ ও মনযোগ কমিয়ে নিলে কষ্ট কম হবে- এই ধারণা সঠিক নয়। কেননা স্বামী-স্ত্রীর সম্পর্কে যখনই এই দুইটি বিষয় অনুপস্থিত হয়ে যায় তখনই দাম্পত্য কলহ সৃষ্টি হয়। তাই এই পন্থা সঠিক সমধান বয়ে আনবে না। বরং আপনার জন্য উচিত হবে; স্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করা। প্রয়োজনে তার পরিবারের দায়িত্বশীল লোকদের সাথে আলোচনা করে তাকে সংসারমুখী করা।
العرف الشذي شرح سنن الترمذي: (382/2، ط: دار التراث العربي)
الشروط التي لا تنافي النكاح جائزة ويوفى ديانة، ولا تلزم قضاء عند أبي حنيفة رحمه الله.
بدائع الصنائع:
"النكاح لا تبطله الشروط الفاسدة فبطل الشرط وبقي النكاح صحيحا."
(كتاب النكاح،فصل التأبيد، 273/2، ط؛سعيد)
فتاوي قاضي خان :
"رجل تزوج امرأة علي ان ينفق عليها في كل شهر مائة دينار۔قال ابو حنيفة رحمه الله تعالي النكاح جائز ولها نفقة مثلها بالمعروف."
(كتاب النكاح،فصل في النكاح علي الشرط، 293/1، ط:دار الكتب العلمية)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১