মেয়ে সদৃশ হিজড়ার পর্দার বিধান
প্রশ্নঃ ১৪০৫৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সমস্ত হিজড়া মেয়ে সাদৃশ্য, তাদের যদি মাসিক ঋতুস্রাব না হয় তাহলে কত বছর বয়সে তাদের উপর পর্দা ফরজ হবে?
২৬ ফেব্রুয়ারী, ২০২৬
মৌলভীবাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মেয়ে সদৃশ হিজড়াদের বিধান স্বাভাবিক সুস্থ মেয়েদের মতো। অর্থাৎ স্বাভাবিক সুস্থ মেয়েদের ক্ষেত্রে শরিয়তের যে সমস্ত বিধান প্রযোজ্য মেয়ে সদৃশ হিজড়াদের ক্ষেত্রেও সে সমস্ত বিধান প্রযোজ্য। পর্দার ক্ষেত্রেও একই বিধান আরোপিত হবে। আর মেয়েদের পর্দার বিধান ফরয হয় প্রাপ্তবয়স্কা (বালেগা) হলে। মেয়েরা প্রাপ্তবয়স্কা হয় কিছু আলামত বা বাহ্যিক নিদর্শনের মাধ্যমে অথবা বয়সের মাধ্যমে। একটি আলামত বা নিদর্শন হলো, ঋতুস্রাব। কোন মেয়ের ঋতুস্রাব না হলে বয়সের মাধ্যমে তাকে বালেগা বা প্রাপ্তবয়স্কা বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে চন্দ্রবর্ষ হিসেবে বয়স হলো ১৫ বছর।
সুতরাং যে সমস্ত হিজড়া মেয়ে সদৃশ (দেখতে মেয়েদের মতো), তাদের যদি ঋতুস্রাব না হয় তাহলে তারা চন্দ্রবর্ষ হিসেবে ১৫ বছর বয়সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। এবং তখন থেকেই তাদের উপর পর্দার বিধান ফরয হবে। তবে শারীরিক গঠন-বাড়ন্ত-সৌন্দর্য যদি পর্দা করার মতো হয় তাহলে তাদের উপর (প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে) পর্দা ফরয না হলেও ফেতনা থেকে বাঁচার জন্য পর্দা করাই নিরাপদ। এক্ষেত্রে পর-পুরুষদেরও ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য পর্দা করা উচিত।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ .
মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা-কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।
এবং মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে, যা আপনিই প্রকাশ পায় তা ছাড়া এবং তারা যেন তাদের ওড়নার আঁচল নিজ বক্ষদেশে নামিয়ে দেয়।... -সূরা নূর, আয়াত নং ৩০-৩১
-দেখুন : -সূরা নূর, আয়াত নং ৩০-৩১; সহীহ মুসলিম, হাদীস নং ১৮৬৮; সহীহ বুখারী, হাদীস নং ২৫২১; আদ্দুররুল মুখতার : ৬/১৫৩
** «صحيح مسلم» : رقم 1868 ، ت عبد الباقي): بَاب بَيَانِ سِنِّ الْبُلُوغِ
عن ابن عمر. قَال: عَرَضَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فِي الْقِتَالِ. وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً. فَلَمْ يُجِزْنِي. وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً. فَأَجَازَنِي.
قَالَ نَافِعٌ: فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ. فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ. فَقَالَ: إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ. فَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ كَانَ ابْنَ خَمْسَ عَشْرَةَ سَنَةً. وَمَنْ كَانَ دُونَ ذلك فاجعلوه في العيال.
_________
(فأجازني) المراد جعله رجلا حكم الرجال المقاتلين.
(أن يفرضوا) أي أن يقدروا لهم رزقا في ديوان الجند وكانوا يفرقون بين المقاتلة وغيرهم في العطاء، وهو الرزق الذي يجمع في بيت المال ويفرق على مستحقيه.»
** «صحيح البخاري» رقم 2521
ابْنُ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ، وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يجزه. ثُمَّ عَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي. قَالَ نَافِعٌ: فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، وَهُوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ. فَقَالَ: إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ، وَكَتَبَ إِلَى عُمَّالِهِ: أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ.
** الدر المختار : (6/153)
فصل : بلوغ الغلام بالاحتلام والإحبال والإنزال) والأصل هو الإنزال (والجارية بالاحتلام والحيض والحبل) ولم يذكر الإنزال صريحا لأنه قلما يعلم منها (فإن لم يوجد فيهما) شيء (فحتى يتم لكل منهما خمس عشرة
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১