মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, তার গোস্ত ও অসিয়তের গোস্তের বিধান
প্রশ্নঃ ১৫৪৮০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওসিয়তের কুরবানীর গোস্ত খাওয়ার বিধান কি ? দলিলসহ উত্তর দিলে উপকৃত হব।
২৪ মে, ২০২৬
৪FV৯+JV
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ এবং এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছানো হয়।
হাদিস শরিফে এসেছে—হযরত আলী রা. একটি দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করতেন এবং আরেকটি দুম্বা নবী কারীম ﷺ-এর পক্ষ থেকে কুরবানি করতেন।
* মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার দুটি সুরত বা অবস্থা রয়েছে:
(১) প্রথম সুরত: যদি মরহুম ব্যক্তি (মৃত্যুর আগে) কুরবানি করার অসিয়ত করে গিয়ে থাকেন এবং তাঁর রেখে যাওয়া সম্পত্তিতে মালও থাকে, তবে তাঁর রেখে যাওয়া মালের এক-তৃতীয়াংশ অংশ থেকে এই অসিয়ত পূরণ করা আবশ্যক। এবং এই কুরবানির গোশত গরিব-মিসকিনদের মাঝে সদকা করে দেওয়া জরুরি; বিত্তবান বা ধনী ব্যক্তিদের জন্য এই অসিয়তের কুরবানির গোশত খাওয়া জায়েজ নয়।
(২) দ্বিতীয় সুরত: যদি মৃত ব্যক্তি কুরবানি করার কোনো অসিয়ত না করে থাকেন, বরং কোনো বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের পক্ষ থেকে খুশি মনে মৃত ব্যক্তির জন্য কুরবানি করে, তবে এই কুরবানিটি প্রকৃতপক্ষে কুরবানিদাতার পক্ষ থেকেই হবে এবং এর সওয়াব মৃত ব্যক্তি পাবেন। আর এই কুরবানির গোশত ধনী-দরিদ্র সবাই খেতে পারবে।
(فتاوی شامی، کتاب الأضحیة ج نمبر ۶ ص نمبر ۳۲۶، ایچ ایم سعید)
"من ضحى عن الميت يصنع كما يصنع في أضحية نفسه من التصدق والأكل والأجر للميت والملك للذابح. قال الصدر: والمختار أنه إن بأمر الميت لايأكل منها وإلا يأكل، بزازية، وسيذكره في النظم."
(ردالمحتار علی الدر9/484)
(قوله: وعن میت) أي لو ضحی عن میت وارثه بأمره ألزمه بالتصدیق بها وعدم الأکل منها، وإن تبرع بها عنه له الأکل؛ لأنه یقع علی ملك الذابح والثواب للمیت؛ ولهذا لو کان علی الذابح واحدة سقطت عنه أضحیته، کما في الأجناس. قال الشرنبلالي: لکن في سقوط الأضحیة عنه، تأمل. أقول: صرح في فتح القدیر في الحج عن الغیر بلا أمر أنه یقع عن الفاعل فیسقط به الفرض عنه وللآخر الثواب، فراجعه".
(فتاویٰ قاضي خان علی هامش الفتاویٰ الهندیة ۳؍۳۵۲ )
"ولو ضحی عن میت من مال نفسه بغیر أمر المیت جاز، وله أن یتناول منه ولایلزمه أن یتصدق به؛ لأنها لم تصر ملکًا للمیت؛ بل الذبح حصل علی ملکه، ولهذا لو کان علی الذابح أضحیة سقطت عنه".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১