রাতে কুরবানি করা কি জায়েজ?
প্রশ্নঃ ১৫৫৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানীর পশুর রাতে কি জবাই করা যায়
২৮ মে, ২০২৬
West Bengal ৭৪৩৫০২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, রাতে কুরবানি করা জায়েজ, তবে অন্ধকারে কুরবানি করা মাকরুহ; কারণ অন্ধকারের কারণে জবাইয়ের সময় যেসব রগ কাটা জরুরি, তাতে ভুল হওয়ার আশঙ্কা থাকে। অবশ্য বর্তমান সময়ে প্রায় সব জায়গাতেই বিদ্যুতের ব্যবস্থা রয়েছে; তাই রাতে যদি আলোর সুব্যবস্থা থাকে এবং পশুর রগ কাটার ক্ষেত্রে কোনো প্রকার ভুল হওয়ার আশঙ্কা না থাকে, তবে রাতে কুরবানি করা মাকরুহ নয়।
তা সত্ত্বেও, যদি কোনো বিশেষ প্রয়োজন বা বাধ্যবাধকতা না থাকে, তবে দিনের বেলা কুরবানি করাই উত্তম।
(فتاوی شامی: کتاب الاضحیہ،ج:4، ص:320، ط:سعید)
"(وكره) تنزيهًا (الذبح ليلًا) لاحتمال الغلط‘‘
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১