আটজন মিলে দুই গরু কুরবানী করার বিধান।
প্রশ্নঃ ১৫৩১৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাতজন বা পাঁচজন মিলে দুইটি গরু কিনেছে কুরবানী দেয়ার জন্য তাদের এভাবে কুরবানী দেয়ার হুকুম কী? একটু বিস্তারিত জানাবেন!! জায়েয হলে কেন আর না হলে কেন?
২০ মে, ২০২৬
পাংশা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তারা ৪ জন আর ৩ জন করে কুরবানী দেয় তাহলে তাদের কুরবানী কোনো প্রকারের সংন্দেহ সংশয় ছাড়াই সহিহ হয়ে যাবে। অনুরূপভাবে যদি তাদের সংখ্যা ৭ এর মধ্যে সীমিত থাকে এবং তারা ৭ জন উভয় গরুর মধ্যে শরিক হয়ে কুরবানী দেয় তাহলেও কুরবানী সহিহ হয়ে যাবে। কেননা কুরবানীর ক্ষেত্রে বড় প্রাণী (গরু, মহিষ, উট) এ সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে। প্রশ্নোক্ত সুরতেও যেহেতু তাদের সংখ্যা সর্বোচ্চ ৭ ই হচ্ছে তাই তাদের কুরবানী সহিহ হবে।
কিন্তু যদি সংখা ৭ এর অধিক হয় (৮/৯/১০ যাই হোক) এবং তারা প্রত্যেকেই উভয় গরুতে শরিক থেকে কুরবানী দেয় তাহলে তাদের কারো কুরবানীই সহিহ হবে না। কেননা এক্ষেত্রে তাদের প্রত্যেকের অংশ এক সপ্তমাংশের কম হয়ে যাচ্ছে। তাই তাদের কারো কুরবানীই সহিহ হবে না।
এজাতীয় ক্ষেত্রে করণীয় হলো, যদি কুরবানীর শরিকদের সংখ্যা ১৪ পর্যন্ত হয় তাহলে উভয় গরুতে ভাগ নির্ধারণ করে দেওয়া।
যেমন ধরুন দুইটি গরু কেনা হয়েছে। একটি কালো আরেকটি সাদা। তাহলে কালো গরুতে ৭ জন আর সাদা গরুতে ৭ জন; এভাবে নির্ধারণ করে দেওয়া। অথবা যদি ১৩ জন শরিক থাকে তাহেল একটিতে ৭ জন আরেকটিতে ৬জন এভাবেই নির্ধারণ করে দেওয়া। এবং প্রত্যেক গরুর দামের ওপর ভিত্তি করে তাতে শরিক থাকা ভাগিদের টাকার পরিমাণ নির্ধারিত হবে।
فتاوی عالم گیری :
"وإذا كان الشركاء في البدنة أو البقرة ثمانية لم يجزهم؛ لأن نصيب أحدهم أقل من السبع."
(كتاب الأضحية،الباب الثامن،ج5،ص305،ط:دار الفكر)
আল হেদায়া: শামেলা ভার্সন: https://shamela.ws/book/11820/1012
قال: "ويذبح عن كل واحد منهم شاة أو يذبح بقرة أو بدنة عن سبعة" والقياس أن لا تجوز إلا عن واحد، لأن الإراقة واحدة وهي القربة، إلا أنا تركناه بالأثر وهو ما روي عن جابر ﵁ أنه قال: "نحرنا مع رسول الله ﷺ البقرة عن سبعة والبدنة عن سبعة". ولا نص في الشاة، فبقي على أصل القياس. وتجوز عن ستة أو خمسة أو ثلاثة، ذكره محمد ﵀ في الأصل، لأنه لما جاز عن السبعة فعمن دونهم أولى، ولا تجوز عن ثمانية أخذا بالقياس فيما لا نص فيه وكذا إذا كان نصيب أحدهم أقل من السبع، ولا تجوز عن الكل لانعدام وصف القربة في البعض، وسنبينه إن شاء الله تعالى.
وَإِذَا كَانَ الشُّرَكَاءُ فِي الْبَدَنَةِ أَوْ الْبَقَرَةِ ثَمَانِيَةً لَمْ يُجْزِهِمْ؛ لِأَنَّ نَصِيبَ أَحَدِهِمْ أَقَلُّ مِنْ السُّبْعِ، وَكَذَلِكَ إذَا كَانَ الشُّرَكَاءُ أَقَلَّ مِنْ الثَّمَانِيَةِ إلَّا أَنَّ نَصِيبَ أَحَدِهِمْ أَقَلُّ مِنْ السُّبْعِ، بِأَنْ مَاتَ الرَّجُلُ وَتَرَكَ امْرَأَةً وَابْنًا وَبَقَرَةً فَضَحَّى بِهَا يَوْمَ الْعِيدِ لَمْ يَجُزْ؛ لِأَنَّ نَصِيبَ الْمَرْأَةِ أَقَلُّ مِنْ السُّبْعِ فَلَمْ يَجْرِ فِي نَصِيبِهَا وَلَمْ يَجْرِ فِي نَصِيبِ الِابْنِ أَيْضًا، كَذَا فِي الذَّخِيرَةِ.
الفتاوى الهندية - المجلد 5 - الصفحة 305 - جامع الكتب الإسلامية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১