কুরবানির পশু পরিবর্তন করার হুকুম
প্রশ্নঃ ১৫৪৩৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমার প্রশ্ন হল:- পশ্চিমবঙ্গে আইনগত বিধিনিষেধের কারণে কুরবানির জন্য অগ্রিম কেনা গরুর কুরবানি সম্পন্ন করা সম্ভব না হলে, শরিয়তের বিধান অনুযায়ী উক্ত গরুর পরিবর্তে ছাগল বা ভেড়ার মতো অন্য কোনো পশু কুরবানি করা কি জরুরি আর এই নিয়মটি কি ধনী ও গরিব উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য?
২৪ মে, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭১২৪০৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের সাধারণ নিয়ম হলো, যার উপর কুরবানী ওয়াজিব এমন ব্যক্তি যদি কুরবানীর পশু ক্রয় করে সেটি নিজের জন্য রেখে দিতে চায়, তার পরিবর্তে অন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানী দেয়।
তাহলে এটি তার জন্য জায়েজ আছে।
তবে এক্ষেত্রে অবশ্য এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে, যেন কুরবানীর জন্য ক্রয়কৃত দ্বিতীয় পশুটি প্রথম পশুর সমমানের, বা তার চেয়ে উত্তম হতে হবে।
যদি তার চেয়ে কমমূল্যের হয়, তাহলে প্রথমটির চেয়ে যত টাকা কম, তত টাকা দান করে দিতে হবে।
কিন্তু যার উপর কুরবানী ওয়াজিব ছিল না, এমন ব্যক্তি কুরবানী পশু ক্রয় করার দ্বারা এটি “নজর” এর হুকুমে চলে আসে। তাই হুবহু উক্ত পশুটি কুরবানী করা তার উপর আবশ্যক। সেই পশুটি রেখে দেয়া তার জন্য জায়েজ নয়।
এ বছর কুরবানী না দিলে কুরবানীর দিন চলে গেলে উক্ত পশুটিকে দান করে দেয়া আবশ্যক।
কিন্তু রাষ্ট্রীয় বাধা কিংবা কোন বিপদে পড়লে তখন গরীবদের জন্যও কুরবানির পশু পরিবর্তন করা জায়েজ আছে।
الضرورة تبيح المحظورات.
وأما الذى يجب على الفقير دون الغنى فالمشترى للأضحية إذا كان المشترى فقيرا، بأن اشترى فقير شاة ينوى أن يضحى بها……. وإن كان غنيا لا يجب عليه بالشراء شيء بالاتفاق، (بدائع الصنائع، كتاب الأضحية-4/192، هندية-5/291، جديد-5/336)
إذا اشترى أضحية وباعها حتى جاز البيع فى ظاهر رواية أصحابنا: ثم قال اشترى مثلها وضحى بها فإن كانت الثانية مثل الأولى أو خيرا منها جاز ولا يلزمه شيء آخر وإن كانت الثانية شرا من الأولى فعليه أن يتصدق بفضل القيمتين (الفتاوى التاتارخانية-17/414، رقم-27687، المحيط البرهانى-8/460، رقم-10792)
وَإِذَا اشْتَرَى أُضْحِيَّةً، ثُمَّ بَاعَهَا فَاشْتَرَى مِثْلَهَا فَلَا بَأْسَ بِذَلِكَ)؛……. وَالْأَصْلُ فِيهِ مَا رُوِيَ أَنَّ «النَّبِيَّ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – دَفَعَ دِينَارًا إلَى حَكِيمِ بْنِ حِزَامٍ – رَضِيَ اللَّهُ عَنْهُ – لِيَشْتَرِيَ لَهُ شَاةً لِلْأُضْحِيَّةِ فَاشْتَرَى شَاةً، ثُمَّ بَاعَهَا بِدِينَارَيْنِ، ثُمَّ اشْتَرَى شَاةً بِدِينَارٍ وَجَاءَ بِالشَّاةِ وَالدِّينَارِ إلَى رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَأَخْبَرَهُ بِذَلِكَ. فَقَالَ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – بَارَكَ اللَّهُ فِي صَفْقَتِك أَمَّا الشَّاةُ فَضَحِّ بِهَا وَأَمَّا الدِّينَارُ فَتَصَدَّقْ بِهِ» فَقَدْ جَوَّزَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – بَيْعَهُ بَعْدَ مَا اشْتَرَاهَا لِلْأُضْحِيَّةِ، وَإِنْ كَانَتْ الثَّانِيَةُ شَرًّا مِنْ الْأُولَى، وَقَدْ كَانَ أَوْجَبَ الْأُولَى فَتَصَدَّقَ بِالْفَضْلِ فِيمَا بَيْنَ الْقِيمَتَيْنِ (المبسوط للسرخسى-1
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১