মুসাফির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কিনা?
প্রশ্নঃ ১৫৩৩১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল, মুসাফির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কিনা? যদি ওয়াজিব না হয় তাহলে পরবর্তীতে কাজা করতে হবে কিনা, বিস্তারিত জানালে উপকৃত হতাম ধন্যবাদ।
১৭ মে, ২০২৬
চরনবী পুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো হচ্ছে—১) মুসলিম হওয়া। ২) প্রাপ্তবয়ষ্ক হওয়া। ৩) সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। ৪) স্বাধীন ব্যক্তি হওয়া। ৫) মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে ১৫ দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া। ৬) জাকাত ফরজ হয় এই পরিমাণ সম্পদের মালিক হওয়া। এখান থেকে একটি শর্ত বাদ গেলেও তার ওপর কোরবানি ওয়াজিব নয়।
সুতরাং কোরবানির দিনগুলোতে কেউ মুসাফির থাকলে উপর যেহেতু কোরবানি ওয়াজিব নয় তাই মুসাফির ব্যক্তি কুরবানী না করলে উক্ত কুরবানির কাযা ও করতে হবে না।
তবে কোন ব্যক্তির সামর্থ্য থাকলে মুক্বিমের ন্যায় সফরেও কুরবানী করতে পারে। মুসাফির সফরে থাকাকালীন কুরবানী দেয়ার মত অর্থ থাকলে সে কুরবানীর সুন্নাত পালনের চেষ্টা করবে।
জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে হুদায়বিয়ার সন্ধির সফরে ছিলাম। (এমতাবস্থায় কুরবানীর ঈদ উপস্থিত হলে) একটি গরুতে সাতজন ও একটি উটে সাতজন শরীক হয়ে কুরবানী করি।’ (সহীহ মুসলিম, হা/১৩১৮; মিশকাত, হা/২৬৩৬)।
فى الدر المختار: (عَلَى حُرٍّ مُسْلِمٍ مُقِيمٍ) بِمِصْرٍ أَوْ قَرْيَةٍ أَوْ بَادِيَةٍ عَيْنِيٌّ، فَلَا تَجِبُ عَلَى حَاجٍّ مُسَافِرٍ؛ فَأَمَّا أَهْلُ مَكَّةَ فَتَلْزَمُهُمْ وَإِنْ حَجُّوا،
وقال ابن عابدين الشامى: (قَوْلُهُ فَتَلْزَمُهُمْ وَإِنْ حَجُّوا) اقْتَصَرَ عَلَيْهِ فِي الْبَدَائِعِ وَذَلِكَ لِأَنَّهُمْ مُقِيمُونَ (رد المحتار، كتاب الأضحية-6/315)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১