আজানের শব্দ পরিবর্তন জায়েজ নেই
প্রশ্নঃ ১৫০০৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাবের কাছে আমার জানার বিষয় হল আজানের মধ্যে اشهد ان محمدا رسول الله এর পরিবর্তে, اشهد ان محمد رسور الله বললে তার আজান কি শুদ্ধ হবে? দলিলসহ জানালে উপকৃত হব
১৯ মে, ২০২৬
নারায়নগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
আজানের মধ্যে
“أشهد أن محمداً رسول الله”
(আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ) এর পরিবর্তে
“أشهد أن محمد رسور الله”
এভাবে উচ্চারণ করলে আজানের শব্দ বিকৃত হয়ে যায়। তাই এমনভাবে আজান দেওয়া সহীহ পদ্ধতির পরিপন্থী এবং এটি মাকরূহে তাহরীমী (গুনাহের কাজ)। এ ধরনের আজান পুনরায় দেওয়া ওয়াজিব।
কারণ, আজানের শব্দগুলো হাদীস দ্বারা নির্ধারিত। সুতরাং সুর ঠিক রাখা, কণ্ঠ সুন্দর করা কিংবা অসাবধানতাবশত এমনভাবে হরফ পরিবর্তন করা যাবে না, যাতে শব্দের রূপ বদলে যায়। আজানে এমন টান ও লাহান (ভুল টান/উচ্চারণ) নিষিদ্ধ, যা শব্দ পরিবর্তনের কারণ হয়।
তাই মুয়াজ্জিনের জন্য শুদ্ধ মাখরাজ ও সহীহ উচ্চারণে আজান দেওয়া জরুরি। যদি কেউ হঠাৎ ভুল করে ফেলে এবং সঙ্গে সঙ্গে স্মরণ আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সঠিক শব্দ পুনরায় বলে নিবে।
আর যদি কোনো মুয়াজ্জিন নিয়মিত এ ধরনের বিকৃত উচ্চারণ করে থাকেন, তাহলে তাকে আদবের সাথে শুদ্ধ আজান শেখানো উচিত। সংশোধন না হলে মসজিদের দায়িত্বশীলদের উচিত সহীহভাবে আজান দিতে সক্ষম অন্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া।
শরঈ দলীলঃ
قال العلامة الحصکفی رحمه اللہ: فإنه مكروه ملتقى،ولا لحن فيه أي تغني بغير كلماته، فإنه لا يحل فعله وسماعه كالتغني.
قال العلامۃ ابن عابدین رحمہ اللہ: قوله:(بغير كلماته) أي بزيادة حركة أو حرف أو مد أو غيرها في الأوائل والأواخر قهستاني.قوله:(وبلا تغيير حسن) أي والتغني بلا تغيير حسن، فإن تحسين الصوت مطلوب، ولا تلازم بينهما بحر وفتح.( الدرالمحتار مع ردالمحتار:1/387)
قال جمع من العلماء رحمهم اللہ:ويكره التلحين وهو التغني بحيث يؤدي إلى تغير كلماته. كذا في شرح المجمع لابن الملك، وتحسين الصوت للأذان حسن ما لم يكن لحنا.
(الفتاوی الھندیۃ:1/56)
قال العلامۃ علاء الدين الكاساني :ومنها، ترك التلحين في الأذان؛ لما روي أن رجلا جاء إلى ابن عمر رضي اللہ عنهما فقال: إني أحبك في اللہ تعالى ،فقال ابن عمر: إني أبغضك في اللہ تعالى ،فقال: لم قال: لأنه بلغني أنك تغني في أذانك، يعني التلحين.( بدائع الصنائع:1/150)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১