ডায়রিতে অন্যের দেয়া কষ্ট লিখা কি গীবতের অন্তর্ভুক্ত?
প্রশ্নঃ ১৪৯৩৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডায়েরিতে কারোর নামে পরনিন্দা করলে কি গুনাহ হবে?? নিজেকে স্বান্তনা দিতে অন্য কাউকে না বলে ডায়েরিতে লিখে রাখি যেটা কেউ পড়তে পারে না, তবে আমি মারা গেলে তখন যদি কেউ পড়ে ফেলে?
১৮ মে, ২০২৬
সিলেট
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
গীবত শুধু মুখে বলার মাধ্যমেই হয় না; বরং লেখা, ইশারা, ভঙ্গি কিংবা এমন যেকোনো মাধ্যমে, যার দ্বারা কারো অপছন্দনীয় বিষয় প্রকাশ পায়, সবই গীবতের অন্তর্ভুক্ত। এজন্যই উলামায়ে কেরাম বলেন, কলমও এক ধরনের জিহ্বা।
ইমাম গাযালী রাহিমাহুল্লাহ লিখেছেন,
“وكذلك الغيبة بالكتابة؛ فإنَّ القلم أحد اللسانين”
অর্থাৎ, “লেখার মাধ্যমেও গীবত হয়; কেননা কলম দুই জিহ্বার একটি।”
আরও বলেছেন,
“وكلّ ما يُفهِم المقصود فهو داخل في الغِيبة، وهو حرام”
অর্থাৎ, “যে কোনো বিষয় যার মাধ্যমে কারো দোষ বা অপছন্দনীয় ব্যাপার বুঝা যায়, তা গীবতের অন্তর্ভুক্ত এবং হারাম।”
সুতরাং ডায়েরিতে কারো দোষ, আচরণ বা এমন কোনো কথা লিখা, যা সে জানলে কষ্ট পাবে, মূলত গীবতের মধ্যেই পড়ে। যদিও সেটি আপনি কাউকে শোনানোর জন্য না লিখে নিজের মন হালকা করার উদ্দেশ্যে লিখেন, তবুও বিষয়টি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। বিশেষত মৃত্যুর পর বা কোনোভাবে অন্য কেউ পড়ে ফেললে তা গীবত ছড়িয়ে যাওয়ার কারণ হতে পারে।
তবে যদি আপনি শুধুমাত্র নিজের মানসিক চাপ কমানোর জন্য ব্যক্তিগত অনুভূতি লিখেন, কাউকে হেয় করার উদ্দেশ্যে না লিখেন এবং তা অন্যের দেখার সম্ভাবনাও না থাকে, তাহলে আশা করা যায় বিষয়টি তুলনামূলক হালকা হবে। কিন্তু একজন মুমিনের জন্য উত্তম হলো, নিজের কষ্ট আল্লাহর কাছেই পেশ করা এবং মানুষের দোষ লেখা থেকে যথাসম্ভব বেঁচে থাকা।
তাই এ ক্ষেত্রে উত্তম পন্থা হতে পারে,
১. ব্যক্তির নাম উল্লেখ না করা,
২. দোষ বর্ণনা না করে নিজের অনুভূতি লেখা,
৩. অথবা ডায়েরির বদলে দোয়া, ইস্তিগফার ও সবরের মাধ্যমে মন হালকা করার চেষ্টা করা।
যেমন এভাবে লেখা যেতে পারে—
“আজ কিছু বিষয়ে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ আমাকে ধৈর্য দান করুন এবং অন্তরকে প্রশান্ত করুন।”
এতে কারো গীবতও হবে না, আবার নিজের অনুভূতিও প্রকাশ করা হবে।
আল্লাহ তাআলা আমাদের জিহ্বা, কলম ও অন্তরকে গুনাহ থেকে হেফাজত করুন। আমীন।
শরঈ দলীলঃ
কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
“وَلَا يَغْتَبْ بَعْضُكُم بَعْضًا”
“তোমরা একে অপরের গীবত করো না।” — (সূরা হুজুরাত : ১২)
হাদীসে রাসূল ﷺ বলেছেন
“ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ”
“তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে—এটাই গীবত।”।
الشاملة
كتاب الغيبة
[عبد الملك بن قاسم]
ص:
14
[الغيبة لا تقتصر على اللسان]
أخي:
اعلم أنَّ الذكر باللسان إنما حُرِّم لأن فيه تفهيم الغير نقصان أخيك وتعريفه بما يكرهه، فالتعريض به كالتصريح، والفعل فيه كالقول، والإشارة والإيماء والغمز والهمز والكتابة والحركة، وكلّ ما يُفهِم المقصود فهو داخل في الغِيبة، وهو حرام.
عن عائشة رضي الله عنها قالت: دخلت علينا امرأة، فلما أومأت بيدي أنها قصيرة، قال - صلى الله عليه وسلم -: «اغتبتيها» (١).
ومن ذلك أيضًا:
المحاكاة، كأن يمشي متعارجًا، أو كما يمشي فهو غِيبة، بل هو أشدّ من الغيبة؛ لأنه أعظم في التصوير والتفهيم .. ولَمَّا رأى رسول الله - صلى الله عليه وسلم - عائشة حاكت امرأة قال: «ما يسرني أني حاكيت إنسانًا ولي كذا وكذا» (٢).
وكذلك الغيبة بالكتابة؛ فإنَّ القلم أحد اللسانين.
وكلُّ هذا - أخي - وإن كان صادقًا فيما يقول فهو مغتابٌ عاصٍ لربِّه وآكل لحم أخيه.
(١) رواه أبو داود رقم (٤٨٧٥) في الأدب: باب الغيبة، وأحمد (٦/ ١٨٩، ٢٠٦) وإسناده صحيح.
(٢) رواه أبو داود رقم (٤٨٧٥) في الأدب: باب الغيبة، والترمذى رقم (٢٥٠٣ و ٢٥٠٤) في صفة القيامة، باب تحريم الغيبة، وأحمد (٦/ ١٣٦) وإسناده صحيح.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১