কেরাতে এমন কমবেশি করলে, যার কারণে অর্থের মধ্যে মারাত্বক বিকৃতি ঘটে, তার বিধান
প্রশ্নঃ ১৩৭৮৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এক ইমামের পিছনে মাগরিবের নামাজ পড়েছি।তিনি কিরাত পড়তে গিয়ে, ان ربهم بهم يومئذ لخبير এর জায়গায় ان ربهم بهم يومئذ لا خبير পড়েছেন। লামে তাকিদ এর জায়গায় لا للنفي বৃদ্ধি করেছে এতে কি আমাদের নামাজ দোহরানো লাগবে? গ্রামিন এলাকা হওয়ায় বিজ্ঞ আলেম এর কাছে যাওয়া যায়নি
২১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম সাহেব যদি ভুলটি পড়ার পর রুকুতে যাওয়ার আগে তা সংশোধন করে পুনরায় শুদ্ধভাবে না পড়ে থাকেন, তবে আপনাদের ওই মাগরিবের নামাজটি ফাসেদ বা বাতিল হয়ে গেছে। এই নামাজটি পুনরায় পড়া (দোহরানো) ওয়াজিব।
কারণ :
অর্থের মারাত্মক বিকৃতি: আয়াতে ব্যবহৃত 'লাখাবির' (لَخَبِيرٌ) শব্দের অর্থ হলো 'তিনি অবশ্যই সম্যক অবগত'। কিন্তু এর জায়গায় 'লা খাবির' (لَا خَبِيرٌ) পড়লে অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। তখন এর অর্থ দাঁড়ায় 'তিনি (আল্লাহ) অবগত নন'। বাহ্যত এটি আল্লাহর একটি গুণ বা সিফাতকে সরাসরি অস্বীকার করার নামান্তর।
ফিকহের মূলনীতি হলো, কিরাতে এমন কোনো ভুল বা শব্দ পরিবর্তন করা, যার ফলে কোরআনের অর্থ মারাত্মকভাবে বিকৃত হয়ে যায় (যাকে তাগয়িরে ফাহেশ বলা হয়), বিশেষ করে যা ইসলামি আকিদার পরিপন্থী বা হালাল-হারাম, হ্যাঁ-না বোধক অর্থ পাল্টে দেয়, তবে সেই নামাজ বাতিল হয়ে যায়।
«حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (1/ 631):
«قَوْلُهُ أَوْ بِزِيَادَةِ حَرْفٍ) قَالَ فِي الْبَزَّازِيَّةِ: وَلَوْ زَادَ حَرْفًا لَا يُغَيِّرُ الْمَعْنَى لَا تَفْسُدُ عِنْدَهُمَا. وَعَنْ الثَّانِي رِوَايَتَانِ، كَمَا لَوْ قَرَأَ و: انْهَى عَنْ الْمُنْكَرِ - بِزِيَادَةِ الْيَاءِ، وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُمْ نَارًا:»وَإِنْ غَيَّرَ أَفْسَدَ مِثْلَ: وَزَرَابِيبُ مَكَانَ - زَرَابِيُّ مَبْثُوثَةٌ - وَمَثَانِينَ مَكَانَ مَثَانِيَ، وَكَذَا - {وَالْقُرْآنِ الْحَكِيمِ} [يس: 2]- و - {إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ} [يس: 3]- بِزِيَادَةِ الْوَاوِ تُفْسِدُ
«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 79):
«(وَمِنْهَا) زِيَادَةُ حَرْفٍ إنْ زَادَ حَرْفًا فَإِنْ كَانَ لَا يُغَيِّرُ الْمَعْنَى لَا تَفْسُدُ صَلَاتُهُ عِنْدَ عَامَّةِ الْمَشَايِخِ نَحْوُ أَنْ يَقْرَأَ وَانْهَى عَنْ الْمُنْكَرِ بِزِيَادَةِ الْيَاءِ. هَكَذَا فِي الْخُلَاصَةِ وَكَذَا نَحْوُ أَنْ يَقْرَأَ هُمْ الَّذِينَ كَفَرُوا»فَيَجْزِمُ الْمِيمَ مِنْ هُمْ وَيُظْهِرُ الْأَلِفَ مِنْ الَّذِينَ وَكَانَتْ الْأَلِفُ مَحْذُوفَةً فَلَا تَفْسُدُ الصَّلَاةُ وَكَذَا نَحْوُ أَنْ يَقْرَأَ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى فَأَظْهَرَ الْأَلِفَ وَكَانَتْ مَحْذُوفَةً وَأَظْهَرَ اللَّامَ وَكَانَتْ مُدْغَمَةً فِي الذَّالِ. هَكَذَا فِي الْمُحِيطِ وَإِنْ غَيَّرَ الْمَعْنَى نَحْوُ أَنْ يَقْرَأَ وَزَرَابِيبُ مَبْثُوثَةٌ مَكَانَ وَزَرَابِيُّ أَوْ مَثَانِينَ مَكَانَ مَثَانِيَ أَوْ الذَّكَرَ وَالْأُنْثَى وَإِنَّ سَعْيَكُمْ لَشَتَّى، وَالْقُرْآنِ الْحَكِيمِ، وَإِنَّك بِزِيَادَةِ الْوَاوِ تَفْسُدُ. هَكَذَا فِي الْخُلَاصَةِ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১