অগ্রিম মূল্য পরিশোধ করে ফসল ক্রয়
প্রশ্নঃ ১৩৬১৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফসল এখনো জমিতে কৃষকের টাকার প্রয়োজন ফসল ওঠার আগেই বিক্রি করতে চাচ্ছে এবং নির্ধারণ করে নাই যে কোন জমি থেকে ফসল দিবে। অর্থাৎ পেঁয়াজ জমিতে থাকা অবস্থায় দুই তিনশ টাকা কমে কেনা যায়। আর যখন ফসল ওঠে তখন দুই তিনশ টাকা বেশি বিক্রি হয়।এখন এই বেচাকিনা কি জায়েজ হবে?
২১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি পদ্ধতি হলো, অগ্রিম মূল্য পরিশোধ করে পণ্য/ফসল নির্ধারিত মেয়াদের পর হস্তান্তর করা। শরিয়তের পরিভাষায় যাকে বাইয়ে সালাম বা সলম চুক্তি বলা হয়। এমন লেনদেন কিছু শর্ত সাপেক্ষে বৈধ। শর্তগুলো নিম্নরূপ-
১. পণ্য/ফসলের গুনগত মান স্পষ্ট হতে হবে এবং পরিমাণ নির্দিষ্ট হতে হবে ।
২. পণ্য/ফসল হস্তান্তরের দিন-তারিখ ও স্থান নির্ধারিত হতে হবে ।
৩. চুক্তির সময়ই পূর্ণ মূল্য বিক্রেতাকে পরিশোধ করতে হবে।
সুতরাং আপনার প্রশ্নোক্ত চুক্তি আমাদের উল্লিখিত শর্ত সাপেক্ষে জায়েয আছে। অর্থাৎ যদি পেঁয়াজের পরিমাণ নির্দিষ্ট হয়, কোন ধরণের পেঁয়াজ দেওয়া হবে তা স্পষ্ট হয়, ক্রেতার নিকট পেঁয়াজ হস্তান্তরের মেয়াদ নির্ধারিত থাকে এবং চুক্তির সময়ই পূর্ণ মূল্য পরিশোধ করা হয় তাহেল এ বেচা-কেনার চুক্তি জায়েয় আছে।
-সহীহ মুসলিম, হাদীস নং ৪১১৮; মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, বর্ণনা ২২৭৫৮; আলমুখতার লিল ফাতাওয়া, পৃ. ২১০
المستندات الشرعية
صحيح مسلم (2/57) رقم الحديث -4118 مكتبة الفتح
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلَاثَ ، فَقَالَ : مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ فَفِي كَيْلٍ مَعْلُومٍ ، وَوَزْنٍ مَعْلُومٍ ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ .
مصنف ابن أبي شيبة (11/419) رقم الحديث- 22758 مؤسسة علوم القرآن
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : أَشْهَدُ أَنَّ السَّلَفَ الْمَضْمُونَ إِلَى أَجَلٍ مُسَمًّى ، أَنَّ اللهَ أَحَلَّهُ وَأَذِنَ فِيهِ ، ثُمَّ قَرَأَ:{ إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ } .
مختصر القدوري صـــ131/120- دار السراج
السلم جائز في المكيلات، والموزونات، والمعدودات التي لا تتفاوت كالجوز، والبيض والمذروعات.
ولا يصح السلم إلا بسبع شرائط تذكر في العقد جنس معلوم ونوع معلوم وصفة معلومة ومقدار معلوم وأجل معلوم ومعرفة مقدار رأس المال إذا كان مما يتعلق العقد على قدره كالمكيل، والموزون، والمعدود وتسمية المكان الذي يوفيه فيه إذا كان له حمل ومؤنة.
ولايصح السلم حتى يقبض رأس المال قبل أن يفارقه .
فإذا عدم الوصفان الجنس والمعنى المضموم إليه حل التفاضل والنساء
المختار للفتوى صـــ210- دارالسلام
كل ما أمكن ضبط صفته ومعرفة مقداره جاز السلم فيه مالا فلا وشرائطه تسمية الجنس والنوع والوصف والأجل والقدر ومكان الإيفاء إن كان له حمل ومؤونة وقدر رأس المال في المكيل والموزون والمعدود.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১