যেসব সাইটে গুনাহ হয়, সেখানে কমিশন দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭২২৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ,, > আমি MensT-shirt বিক্রি করি এবং Flat Lay ছবি দিই। Cartup এ Seller হতে চাই, কিন্তু সেখানে অন্যরা বেপর্দা নারীর ছবি ও হারাম পণ্য বিক্রি করে। প্রশ্ন হলো: আমার কমিশনে সাইট চলে। এখানে বিক্রি কি গুনাহে সহযোগিতা হবে? হালাল বিকল্প থাকলে বর্জন ওয়াজিব? আয় হালাল হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অনলাইন প্ল্যাটফর্মে (যেমন: Cartup বা অনুরূপ মার্কেটপ্লেস) পুরুষদের টি-শার্টের মতো সম্পূর্ণ হালাল পণ্য নিয়মতান্ত্রিক ও মার্জিত ছবির (Flat Lay) মাধ্যমে বিক্রি করা পণ্য (Mens T-shirt) সম্পূর্ণ হালাল এবং আপনি উপস্থাপনার ক্ষেত্রেও শরীয়তসম্মত পদ্ধতি (Flat Lay ছবি) অবলম্বন করছেন। আপনার প্রদত্ত সার্ভিস ফি বা কমিশনের বিনিময়ে প্ল্যাটফর্মটি আপনাকে পণ্য প্রদর্শন, গ্রাহক সংযোগ ও ডেলিভারির সেবা প্রদান করছে। সুতরাং এই ক্রয়-বিক্রয়টি বৈধ এবং এর মাধ্যমে অর্জিত আয় সম্পূর্ণ হালাল।
অন্যান্য সেলারদের বেপর্দা ছবি দেওয়া বা হারাম পণ্য বিক্রি করা তাদের নিজস্ব স্বতন্ত্র কাজ। ফিকহে মূলনীতি অনুযায়ী, কোনো বৈধ লেনদেন সরাসরি গুনাহের কারণ না হলে এবং গুনাহটি যদি অপর ব্যক্তির স্বাধীন কর্মের মাধ্যমে সংঘটিত হয় (فعل فاعل مختار), তবে প্রথম ব্যক্তির কাজকে সরাসরি ‘গুনাহে সহযোগিতা’ গণ্য করা হয় না। আপনার ফি বা কমিশন সাইটের সামগ্রিক সার্ভার ও কারিগরি ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, যা একটি মিশ্র মাধ্যম। তাই এতে সরাসরি গুনাহে সাহায্য করার হুকুম বর্তায় না।
সম্পূর্ণ শরীয়াহসম্মত বিকল্প মাধ্যম বিদ্যমান থাকলে কেবল হারামমিশ্রিত পরিবেশ ও সন্দেহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে তাকওয়া ও উত্তম পন্থা হিসেবে এমন সাইট পরিহার করা প্রশংসনীয়।
قال الله تعالى: ﴿ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ﴾
الموسوعة الفقهية الكويتية
وَلأَِنَّ الْمَعْصِيَةَ لاَ تَقُومُ بِعَيْنِهِ، بَل بَعْدَ تَغَيُّرِهِ بِشُرْبِهِ، وَهُوَ فِعْل فَاعِلٍ مُخْتَارٍ، وَلَيْسَ الشُّرْبُ مِنْ ضَرُورَاتِ الْحَمْل؛ لأَِنَّ الشُّرْبَ قَدْ يُوجَدُ بِدُونِ الْحَمْل، وَلَيْسَ الْحَمْل مِنْ ضَرُورَاتِ الشُّرْبِ، لأَِنَّ الْحَمْل قَدْ يُوجَدُ لِلإِْرَاقَةِ وَالتَّخْلِيل بِالصَّبِّ فِي الْخَل، فَلَيْسَتِ الْمَعْصِيَةُ مِنْ لَوَازِمِ الْحَمْل، وَصَارَ كَالاِسْتِئْجَارِ لِعَصْرِ الْعِنَبِ، وَهَذَا قِيَاسٌ وَقَوْلُهُمَا اسْتِحْسَانٌ كَمَا قَال الْكَرْلاَنِيُّ. لَكِنْ يَبْدُو أَنَّ الْمَذْهَبَ - مَعَ ذَلِكَ - أَنَّهُ مَكْرُوهٌ تَنْزِيهًا، وَأَنَّهُ خِلاَفُ الأَْوْلَى، فَقَدْ قَال صَاحِبُ الْهِدَايَةِ: وَلاَ بَأْسَ بِبَيْعِ الْعَصِيرِ مِمَّنْ يُعْلَمُ أَنَّهُ يَتَّخِذُهُ خَمْرًا (٣) وَكَلِمَةُ لاَ بَأْسَ لِكَرَاهَةِ التَّنْزِيهِ، فَتَرْكُهُ أَوْلَى.
وَقَوْل أَبِي حَنِيفَةَ هَذَا، هُوَ الْمَذْهَبُ عِنْدَ الْحَنَفِيَّةِ، وَهُوَ الَّذِي عَلَيْهِ الْمُتُونُ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন