তিন ভাই ও চার বোনের মাঝে উত্তরাধিকার জমি বণ্টন
প্রশ্নঃ ১৩৭৪৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হল আমার আম্মুর সাড়ে 6 শতাংশ জমি রয়েছে এখন আমরা তিন ভাই , চার বোন এমত অবস্থায় শরীয়ত মোতাবেক আমাদের মাঝে কে কতটুকু অংশ পাবে দয়া করে জানালে উপকৃত হতাম।
২১ ফেব্রুয়ারী, ২০২৬
৩XF২+C৫৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্পদের বণ্টন কি মিরাছ বা উত্তরাধিকার হিসেবে নাকি হেবা হিসেবে! প্রশ্নে তা স্পষ্ট নয়। তাই আমরা উভয় দিক বিবেচনায় উত্তর দিচ্ছি।
১. হেবা তথা আপনার মা জীবদ্দশায় আপনাদেরকে সম্পদ বণ্টন করে দিচ্ছেন- যদি এমন হয় তাহলে, তিনি যেভাবে দিয়েছেন সেভাবে আপনারা হকদার হবেন। অর্থাৎ আপনার মা আপনাদের যাকে যে পরিমাণ দিয়েছেন সে সেই পরিমাণ পাবেন।
২. আর যদি আপনার মা-এর উল্লিখিত সম্পত্তি তার মৃত্যুর পর তার উত্তরাধিকার সম্পদ হিসেবে বণ্টন করতে চান তাহলে উত্তর হবে নিম্নরূপ-
মরহুমা মৃত্যুকালে নিজ মালিকানায় যা কিছু স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ অর্থ, স্বর্ণ-রৌপ্য, কাপড়-চোপড় ও গৃহসামগ্রী ইত্যাদি রেখে গেছেন, সবই তার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে। উক্ত সম্পদ থেকে প্রথমে প্রয়োজনে তার কাফন দাফনের ব্যয় বহন করা হবে। এরপর তার কোন ঋণ থাকলে তা উক্ত সম্পদ থেকে পরিশোধ করতে হবে। আর ওয়ারিশ ব্যতীত অন্য কারো জন্য কোন বৈধ অসিয়ত কিংবা নামাজ রোজা ইত্যাদির কাফফারা আদায়ের অসিয়ত করে থাকলে তার বাকী সম্পদের এক তৃতীয়াংশ থেকে তা আদায় করতে হবে।
এরপর প্রশ্নে বর্ণিত ওয়ারিশগণ ব্যতীত মরহুমার অন্য কোনো ওয়ারিশ না থাকলে তার অবশিষ্ট সমুদয় সম্পত্তি ইসলামী বিধান অনুযায়ী নিম্ন লিখিত হারে ওয়ারিশদের মাঝে বণ্টিত হবে। বিশেষ করে তার রেখে যাওয়া ৬.৫ শতাংশ জমির বণ্টন নিম্নরূপ। সেইসাথে ওয়ারিশদের শতকরা হারে প্রাপ্য অংশও দেওয়া হলো।
মরহুমা... সম্পদের পরিমাণ ৬.৫ শতাংশ জমি
ক্রমিক ওয়ারিশ শতকরা হারে প্রাপ্য অংশ শতাংশ হারে প্রাপ্য জমির পরিমাণ
১ ছেলে ২০% ১.৩০ শতাংশ
২ ছেলে ২০% ১.৩০ শতাংশ
৩ ছেলে ২০% ১.৩০ শতাংশ
৪ মেয়ে ১০% ০.৬৫ শতাংশ
৫ মেয়ে ১০% ০.৬৫ শতাংশ
৬ মেয়ে ১০% ০.৬৫ শতাংশ
৭ মেয়ে ১০% ০.৬৫ শতাংশ
-সূরা নিসা, আয়াত নং ১১; সহীহ বুখারী, হাদীস নং ৬৩৫৪; সহীহ মুসলিম, হাদীস নং ১৬১৫; মুসনাদে আহমাদ, হাদীস নং ২১৭৯১; সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৫৬৫; সুনানে তিরমিযী, হাদীস নং ২১২০
الأدلة القرآنية
** قوله تعالى : يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ ...(النساء: 11)
الأدلة الحديثية
** عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم [أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ] مُتَّفَقٌ عَلَيْهِ؛
** عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلّى الله عَلَيْهِ وَسَلّم- يَقُولُ: [إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ]
التخريج: رواه أحمد (21791)، وأبو داود ( 2870 ـ 3565 )، والترمذي (2120)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১