আলো জ্বালিয়ে ঘুমানো যাবে?
প্রশ্নঃ ১৩৮২৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এই প্রশ্ন অনেক দিন যাবত করতে চেয়ে আপস কাজ করেনা। প্রশ্ন টি হলো রাসূল সা এর আদর্শ অনুযায়ী রাতে একদম অন্ধকার করে ঘুমানো উচিৎ না কি হালকা বা মৃদু আলো জ্বালিয়ে রেখে ঘুমানো উচিৎ ?
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Chiarigram
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী রাতে বাতি নিভিয়ে বা অন্ধকার করে ঘুমানো উত্তম।
রাসূলুল্লাহ (সা.) রাতে ঘুমানোর আগে বাতি নিভিয়ে দেওয়ার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। জাবির ইবনু আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাবে, তখন বাতিগুলো নিভিয়ে দাও, দরজাগুলো বন্ধ করো, পানপাত্রের মুখ ঢেকে রাখো এবং খাদ্যদ্রব্য ঢেকে রাখো।
সহীহ মুসলিম
হাদীস নংঃ ৫০৭৬
আন্তর্জাতিক নং: ২০১২-১
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/12125
হাদিসে এসেছে যে, রাতে যখন অন্ধকার নেমে আসে, তখন শয়তান ও জিনরা ছড়িয়ে পড়ে। দরজা বন্ধ করা এবং বাতি নিভিয়ে রাখা তাদের অনিষ্ট থেকে রক্ষার একটি উপায়।
আর আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্য অন্ধকারাচ্ছন্ন করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: "তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ এবং ঘুমকে করেছেন ক্লান্তি দূরকারী (বিশ্রাম)। (সূরা আল-ফুরকান, আয়াত: ৪৭)
আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে, অন্ধকার ঘরে ঘুমালে শরীরে মেলাটোনিন হরমোন তৈরি হয়, যা গভীর ঘুম এবং সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। (সংগ্রহীত)
তাই সুন্নাহ হলো বাতি নিভিয়ে দেওয়া। তবে যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে (যেমন: ছোট শিশু অন্ধকারে ভয় পাওয়া, অসুস্থ রোগীর সেবা, বা নিরাপত্তার ভয়), তবে হালকা বা মৃদু আলো জ্বালিয়ে রাখলে তাতে কোনো গুনাহ নেই। তবে সাধারণ অবস্থায় ঘুটঘুটে অন্ধকার বা নিদেনপক্ষে আলোহীন পরিবেশে ঘুমানো সুন্নাহর অধিক নিকটবর্তী।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১