নবজাতকের চুলের ওজন পরিমাণ সদকা কাকে দেওয়া উত্তম
প্রশ্নঃ ১৩৮৮৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মেয়ের মাথার চুল ফালানোর পর সেই ওজন পরিমাণ টাকা কাকে বা কি ধরনের গরিব মানুষকে দিলে ভালো হবে?
২১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নবজাতকের মাথা মুণ্ডন করার পর তার চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা মুস্তাহাব। হাদীস শরিফে বর্ণিত হয়েছে-
হযরত আলী ইবনে আবি তালেব রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
عَقَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الحَسَنِ بِشَاةٍ، وَقَالَ: «يَا فَاطِمَةُ، احْلِقِي رَأْسَهُ، وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রা. এর পক্ষ থেকে একটি ছাগল আকীকা করে (ফাতেমা রা.কে) বললেন, হে ফাতেমা! তার মাথা মুণ্ডন করে দাও এবং তার মাথার চুলের ওজন পরিমাণ রূপা সাদ্কা করে দাও। -জামে' তিরমিযী, হাদীস নং ১৫১৯
অপর এক হাদীসের আলোকে বোঝা যায় স্বর্ণ বা রূপা সদকা করার কথাও বর্ণিত হয়েছে।
সুতরাং সপ্তম দিনে নবজাতকের মাথা মুণ্ডন করে তার চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা এর সমপরিমাণ মূল্য দান করা মুস্তাহাব। এ দান আপনি যে কোন গরিব মানুষকে দিতে পারেন। আর গরিবদের মধ্যে যার প্রয়োজন বেশি তাকে দেওয়া উত্তম হবে। কেননা দানের উদ্দেশ্য হলো, অসহায় মানুষের প্রয়োজন পূরণে সহযোগিতা করা। সেক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গরিব থাকলে তাকে দিতে পারেন। এতে দানের ছাওয়াবও হবে আবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ছাওয়াবও হবে।
** المعجم الأوسط للطبراني : رقم الحديث 558
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «سَبْعَةٌ مِنَ السُّنَةِ فِي الصَّبِيِّ يَوْمَ السَّابِعِ: يُسَمَّى، ويُخْتَنُ، وَيُمَاطُ عَنْهُ الْأَذَى، وتُثْقَبُ أُذُنُهُ، ويُعَقُّ عَنْهُ، وَيُحْلَقُ رَأْسُهُ، ويُلَطَّخُ بِدَمِ عَقِيقَتِهِ، وَيُتَصَدَّقُ بِوَزْنِ شَعَرِهِ فِي رَأْسِهِ ذَهَبًا أَوْ فِضَّةً» .
** «مجمع الزوائد ومنبع الفوائد [بَابُ مَا يُفْعَلُ بِالْمَوْلُودِ] رقم 6204
6204 - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَبْعَةٌ مِنَ السُّنَّةِ فِي الصَّبِيِّ يَوْمَ السَّابِعِ: يُسَمَّى، وَيُخْتَنُ، وَيُمَاطُ عَنْهُ الْأَذَى، وَتُثْقَبُ أُذُنُهُ، وَيُعَقُّ عَنْهُ، وَيُحْلَقُ رَأْسُهُ، وَيُلَطَّخُ بِدَمِ عَقِيقَتِهِ، وَيُتَصَدَّقُ بِوَزْنِ شَعْرِهِ فِي رَأْسِهِ ذَهَبًا، أَوْ فِضَّةً.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَرِجَالُهُ ثِقَاتٌ.»
**( الفتاوی التاتارخانیة:3/214، مطبوعة: مکتبة زکریا، دیوبند)
فأما الصدقة علی وجه الصلة والتطوع فلا بأس به، وفی الفتاوی العتابیة: وکذلک یجوز النفل للغنی.
**(الدر المختارمع رد المحتار : (2/243 دار الفکر، بیروت)
قال فی التتارخانیة عن المحیط الافضل لمن یتصدق نفلاً ان ینوی لجمیع المومنین والمومنات لأنه ا تصل إليهم ولاینقص من أجره شیء.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১