তারাবীর নামাজের বিশেষ দোয়া।
প্রশ্নঃ ১৩৮৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারাবীর নামাজে ৪রাকাত পর পর কিছু সময় একটা দোয়া পড়তে হয়? দোয়াটা কোন দোয়া হাদিস অনুযায়ি
১৭ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের দেশে চার রাকাত পর পর যে দোয়াটি (سُبْحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ وَالْعِزَّةِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ উচ্চারণ, সুবহা-না জিল-মুলকি ওয়াল-মালাকূতি, ওয়াল-ইজ্জাতি ওয়াল-জাবারূতি, ওয়াল-কিবরিয়া-ই ওয়াল-আযামাহ।) পড়া হয়, সেটি কোনো হাদিসের দোয়া নয়। এটি পরবর্তী যুগের কোনো আলেম বা বুজুর্গ ব্যক্তি জিকির হিসেবে সংকলন করেছেন। দোয়াটির অর্থ সুন্দর ও শুদ্ধ, কিন্তু এটিকে হাদিসের দোয়া বা তারাবীর নামাজের অবিচ্ছেদ্য অংশ মনে করা যাবে না।
তারাবীহ শব্দটি মূলত আরবি তারবিহাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বিশ্রাম নেওয়া। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় নিয়ে তারাবীহ পড়তেন, তাই প্রতি চার রাকাত পর পর কিছুটা সময় তারা বিশ্রাম নিতেন। এই বিরতির সময় শরিয়ত আমাদের স্বাধীনতা দিয়েছে। এই সময় আপনি নিচের যেকোনোটি করতে পারেন,
• চুপচাপ বসে বিশ্রাম নিতে পারেন।
• একাকী তসবিহ বা জিকির (যেমন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার) করতে পারেন।
• নিভৃতে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করতে পারেন।
• কুরআন তিলাওয়াত করতে পারেন।
• কোনো দ্বীনি আলোচনা শুনতে পারেন।
মক্কার হারাইন শরীফে সাহাবায়ে কেরাম এই বিরতির সময় কাবা শরীফ তাওয়াফ করতেন। অর্থাৎ এটি মূলত বিশ্রামের জন্য, নির্দিষ্ট কোনো দোয়া পড়ার জন্য নয়।
অনেকে মনে করেন এই দোয়াটি না পড়লে তারাবীহ হবে না বা এটি পড়া ওয়াজিব। এমন ধারণা করা ঠিক নয়। কেউ চাইলে ওই দোয়াটি পড়তে পারেন, তবে একে জরুরি মনে করা বা সুন্নাত মনে করা উচিত নয়। এর চেয়ে বরং ব্যক্তিগতভাবে জিকির ও ইস্তিগফার করা অধিক উত্তম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১