নামাজরত ব্যক্তির উপস্থিতিতে মসজিদে এলান দেওয়ার বিধান।
প্রশ্নঃ ১৩৮৪৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামে মসজিদে ফরজ নামাজের জামাত শেষে মোনাজাতের পর পিছনের কাতারে মাছবুক যখন নামাজরত অবস্থায় থাকেন, এমন সময় ইমাম সাহেব এলান দিচ্ছেন যে এক অসহায় মানুষ সাহায্য চান, তাকে দান করতে পারেন। আমার প্রশ্ন, মাছবুকের নামাজরত অবস্থায় এই এলান অথবা অন্য কোন এলান দেয়া যাবে কি?
১৯ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাসবুকদের নামাযরত অবস্থায় উচ্চৈঃস্বরে এলান বা ঘোষণা দেওয়া শরয়ি দৃষ্টিতে অনুচিত। নামাযরত ব্যক্তির সামনে উচ্চস্বরে কথা বলা হাদিসের নির্দেশনার পরিপন্থী। ঘোষণা দেওয়ার আগে মাসবুকদের নামায শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উত্তম।
কোনো অসহায় মানুষকে সাহায্য করা অনেক সওয়াবের কাজ, কিন্তু সেই সওয়াব হাসিল করতে গিয়ে অন্যের ফরজ ইবাদতে ব্যাঘাত ঘটানো সঠিক পদ্ধতি নয়।
যদি এলান করা খুব জরুরি হয়, তবে এমনভাবে করতে হবে যেন নামাজিদের খুব বেশি ব্যাঘাত না ঘটে।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ : اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَكَشَفَ السِّتْرَ وَقَالَ : " أَلاَ إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ فَلاَ يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا، وَلاَ يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ " . أَوْ قَالَ : " فِي الصَّلاَةِ " .
১৩৩২. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে “ইতিকাফ” করাকালীন সাহাবীদেরকে উচ্চস্বরে কিরা’আত পাঠ করতে শুনে পর্দা উঠিয়ে বলেনঃ জেনে রাখ। তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে গোপন আলাপে রত আছ। অতএব তোমরা (উচ্চস্বরে কিরা’আত পাঠের দ্বারা) একে অন্যকে কষ্ট দিও না তোমরা একে অন্যের চাইতে উচ্চস্বরে কিরা’আত পাঠ কর না।
সুনানে আবু দাউদ
হাদীস নংঃ ১৩৩২
আন্তর্জাতিক নং: ১৩৩২
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/15678
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১