হায়েজ বা নেফাস অবস্থায় কোরআন পরীক্ষা
প্রশ্নঃ ১২৩১১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসিক অবস্থায় মহিলারা পরীক্ষার জন্য কোরআন পড়া ও লেখার হুকুম কি???
১৯ অক্টোবর, ২০২৫
ভাঙ্গুড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, হায়েজ বা নেফাস অবস্থায় নারীর জন্য কুরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। তবে শিক্ষাগত প্রয়োজনে শরিয়ত অনুমতি দিয়েছে যে, ছাত্রীরা কুরআন পড়তে পারে — কিন্তু শব্দে শব্দে পড়তে হবে। যেমন: "الحمد... للّٰه ... ربّ ... العالمین" — এভাবে। এই নির্দিষ্ট সময়ে নারীদের জন্য শব্দে শব্দে পড়া জায়েজ, কিন্তু পুরো আয়াত সাবলীলভাবে পড়া জায়েজ নয়।
* তবে জিহ্বা না নাড়িয়ে মনে মনে পড়া অনুমোদিত — অর্থাৎ এভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতিও নেওয়া যেতে পারে।
* পরীক্ষার সময় পরীক্ষার ব্যবস্থাপকদের উচিত এমন মেয়েদের জন্য একজন মহিলা সহকারী নিয়োগ করা, যিনি তাদের পক্ষ থেকে কুরআনের আয়াত লিখে দিতে পারবেন।
* আর যদি কোন সহকারী উপস্থিত না থাকে, তবে হায়েজ বা নেফাস অবস্থায় কুরআনের আয়াত এমনভাবে লেখা যে, লেখার সময় হাতে সেই পৃষ্ঠার আয়াতে স্পর্শ করে — তা জায়েজ নয়।
* তবে যদি কাগজের উপর কাপড়, টিস্যু বা অন্য কিছু রেখে লেখা হয়, তাহলে লিখা যেতে পারে। আর যদি সেটাও সম্ভব না হয়, তবে সম্পূর্ণ আয়াত না লিখে শুধু আয়াতের শুরু অংশ লেখা যেতে পারে, যাতে বোঝা যায় কোন আয়াত বোঝানো হয়েছে; এবং খাতায় নিজের অজর (ঋতুকাল) সম্পর্কিত অবস্থাও উল্লেখ করে দিতে হবে। যদি তা কর্তৃপক্ষ গ্রহন করে।
(فتاوی شامی ,كتاب الطهارت، باب الحيض، ج:1، ص:293\292، ط: سعيد)
(وقراءة قرآن) بقصده (ومسه) ولو مكتوبا بالفارسية في الأصح (وإلا بغلافه) المنفصل كما مر
(قوله وقراءة قرآن) أي ولو دون آية من المركبات لا المفردات؛ لأنه جوز للحائض المعلمة تعليمه كلمة كلمة كما قدمناه وكالقرآن التوراة والإنجيل ..............والزبور كما قدمه المصنف
"(قوله وقراءة قرآن) أي ولو دون آية من المركبات لا المفردات؛ لأنه جوز للحائض المعلمة تعليمه كلمة كلمة كما قدمناه وكالقرآن التوراة والإنجيل والزبور كما قدمه المصنف (قوله بقصده) فلو قرأت الفاتحة على وجه الدعاء أو شيئا من الآيات التي فيها معنى الدعاء ولم ترد القراءة لا بأس به... قوله ومسه) أي القرآن ولو في لوح أو درهم أو حائط، لكن لا يمنع إلا من مس المكتوب، بخلاف المصحف فلا يجوز مس الجلد وموضع البياض منه."
(فتاوی ہندیہ ,كتاب الطهارة، الباب السادس في الدماء، الفصل الرابع في الأحكام الحيض، ج:1، ص:39، ط: رشيديه)
"ولا يكره للجنب والحائض والنفساء النظر في المصحف. هكذا في الجوهرة النيرة ويكره للجنب والحائض أن يكتبا الكتاب الذي في بعض سطوره آية من القرآن وإن كانا لا يقرآن القرآن والجنب لا يكتب القرآن وإن كانت الصحيفة على الأرض ولا يضع يده عليها وإن كان ما دون الآية وقال محمد أحب إلي أن لا يكتب وبه أخذ مشايخ بخارى. هكذا في الذخيرة."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১