লিআন-পরবর্তী পুনরায় বিবাহের শরয়ি বিধান
প্রশ্নঃ ১৫৮৬৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamualaikum আল কোরআনে বর্ণিত লিয়ানের মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিকভাবে কোন আলেম বিচারকের দ্বারা , অথবা কোর্টে জর্জের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটলো। এখন স্বামী তার পূর্বের স্ত্রীকে পুনরায় বিবাহের কোন উপায় আছে কিনা? অথবা লেয়ান প্রত্যাহার করে স্ত্রীকে বিবাহ করতে পারবে কিনা?
২৪ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, লিআন করার পর স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় এবং স্বাভাবিক অবস্থায় তারা আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তবে যদি পরবর্তীতে লিআনের পথে অন্তরায় সৃষ্টিকারী (মওয়ানি-এ লিআন) কোনো কারণ পাওয়া যায়, তবে তারা পুনরায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এমন কিছু বিশেষ কারণ নিচে উল্লেখ করা হলো,
১. যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ নিজেকে মিথ্যাবাদী বলে স্বীকার করে এবং তার ওপর নির্ধারিত শাস্তি (হদ) কার্যকর হয়।
২. স্বামী বা স্ত্রীর অন্য কাউকে অপবাদ দেওয়ার কারণে যদি তার ওপর ‘হদ্দে কযফ’ (অপবাদের শাস্তি) কার্যকর হয়।
৩. তাদের মধ্যে কেউ যদি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন বা বোবা হয়ে যান।
৪. সংশ্লিষ্ট মহিলার মাধ্যমে যদি পরবর্তীতে ব্যভিচার সংঘটিত হয় (এবং তা প্রমাণিত হয়)।
৫. যদি তাদের কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বা পাগল হয়ে যান।
৬. যদি তাদের কেউ ধর্মত্যাগ করে পুনরায় ইসলাম গ্রহণ করেন (মুরতাদ হওয়ার পর পুনরায় মুসলমান হন)।
তাই যদি লিআনকারী এই দুই ব্যক্তির মধ্যে উপরে উল্লিখিত বা লিআনের পথে অন্তরায় সৃষ্টিকারী কোনো কারণ পাওয়া যায়, তাহলে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পুনরায় দাম্পত্য সম্পর্ক শুরু করতে পারবেন। অন্যথায়, তাদের পুনরায় বিবাহ করার কোনো সুযোগ নেই।
فی الھندیه (520/1،521)
متى وجد منهما أو من أحدهما بعد اللعان ما يمنع من اللعان قبل ذلك لم يبقيا متلاعنين فيحل له أن يتزوجها وذلك مثل أن يكذب نفسه فيحد أو تكذب نفسها أو قذف أحدهما إنسانا فأقيم عليه الحد أو خرس أحدهما أو جنت المرأة أو وطئت وطئا حراما أو ارتد أحدهما ثم أسلم فإنه متى وجد أحد ما ذكرنا حل له أن يتزوجها عند أبي حنيفة ومحمد رحمهما الله تعالى كذا في الينابيع
وفی الدرالمختار(490/3)
کتاب الطلاق باب اللعان: (وله) بعد ما كذب نفسه ( أن ينكحها) حد أو لا ( وكذا إذ قذف غيرها فحد أو) صدقته أو (زنت) وإن لم تحد لزوال العفة والحاصل أن له تزوجها إذا خرجا أو أحدهما عن أهلية اللعان ۔
وفی الرد تحته: قوله (لزوال العفة) علة لحل النكاح فيما إذا صدقته أو زنت أما إذا أكذب نفسه ولم يحد أو حد بعد القذف فلظهور أن اللعان لم يقع موقعه كما قدمناه تأمل قوله ( عن أهلية اللعان ) لأنهما لم يبقيا متلاعنين لا حقيقة لأن حقيقة التلاعن حين وقوعه ولا حكما لزوال الأهلية التى كان التلاعن باقيا بها حكما بعد وقوعه فلا ينافي الحديث كما تقدم۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১