ডিউটির মাঝে অবসর সময়ে ব্যক্তিগত কাজ করার বিধান
প্রশ্নঃ ১৭১০৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সৌদি আরব একটা কফি সফে কাজ করি ১০ ঘন্টা। কিন্তু গড়ে আমি কাজ করি ৫ ঘন্টা বাকি ৫ ঘন্টা ফোন দেখি। যেমন কফি সফে কাস্টমার কোনো সময় আসে আবার কোনো সময় আসে না ঔ কারণে কাজ থাকে না তাই ফোন দেখি।এখন আমার পশ্ন হলো উপার্জন কি হালাল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বেতনভুক্ত কর্মচারীদের শরীয়তের পরিভাষায় ‘আজীরে খাস’ (أجير خاص) বলা হয়। তাই নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের জন্য জরুরি। চাকরির নির্ধারিত সময়ে অর্পিত দায়িত্ব পালনের বাইরে ব্যক্তিগত কাজ করা সাধারণভাবে শরীয়তসম্মত নয়, যদি না কোনোভাবে এর অনুমতি থাকে।
তবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার পর যদি অতিরিক্ত সময় অবশিষ্ট থাকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্য কোনো দায়িত্ব পালনের চাপ না থাকে এবং তার ওপর অফিসিয়াল অন্য কোনো কাজও অর্পিত না থাকে, তাহলে কর্তৃপক্ষের সরাসরি বা ইঙ্গিতবহ অনুমতি থাকলে কিংবা প্রচলিত নিয়মে অনুমতি স্বীকৃত হলে, অবসর সময়ে নিজের টুকটাক ব্যক্তিগত কাজ যেমন: বই পড়া, মোবাইল ব্যবহার করা ইত্যাদি জায়েয হবে।
উল্লেখ্য, অন্যদিকে, কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব অবহেলা করে মোবাইল ব্যবহার বা অন্য কোনো ব্যক্তিগত কাজে মগ্ন থাকা নাজায়েয ও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে, চাকরির নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের বিনিময়েই কর্মচারী বেতন গ্রহণ করেন। অথচ দায়িত্ব পালনে অবহেলা করে মূল্যবান কর্মঘণ্টা ব্যক্তিগত কাজে নষ্ট করা আমানতের খেয়ানতি এবং অন্যের হক নষ্ট করার শামিল। এভাবে দায়িত্বে অবহেলা করে বেতন গ্রহণের বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, যা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। তাই প্রত্যেক কর্মচারীর জন্য জরুরি, চাকরির নির্ধারিত সময়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং বেতনের ব্যাপারে হালাল-হারামের বিষয়ে সতর্ক থাকা।
الأدلة الشرعية
(رد المحتار علی الدر المختار: ۹/۷۹۶، ط: زکریا)
ولیس للخاص أن یعمل لغیرہ؛ بل ولا أن یصلي النافلة قال في التاتارخانیة: وفي فتاوی الفضلي: وإذا استأجر رجلاً یومًا یعمل کذا فعلیہ أن یعمل ذلک العمل إلی تمام المدة ولا یشتغل بشيء آخر سوی المکتوبة الخ
(درر الحكام شرح مجلة الاحكام (1/ 383)، المادة (422 )، ط. ط. دار الكتب العلمية بيروت)
" الأجير على قسمين : القسم الأول هو الأجير الخاص الذي استؤجر على أن يعمل للمستأجر فقط كالخادم الموظف ".
(شرح المجلة لسليم رستم باز: کتاب الإجارة،الباب الاول(1/ 236)، المادة (422) ط. مکتبه حنفیه)
"الأجیر علیٰ قسمین: الأوّل الأجیر الخاص وهو الذی استوجر علیٰ أن یعمل للمستأجر فقط، کالخادم مشاهرةً عملاً موقتاً بمدة معلومة…".
(درر الحكام شرح مجلة الاحكام (1/ 604)، المادة (610)، ط. دار الكتب العلمية بيروت)
".... لأن الأجير الخاص يستحق الأجرة بكونه حاضرا ومهيئا للعمل . مثلا إذا تلفت جميع الحيوانات في يد الأجير الذي استؤجر على أن يكون أجيرا خاصا وبقي بعد ذلك الأجير مهيئا للعمل فله أخذ جميع أجرتها".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন