হাদীস অনুসন্ধানের ফলাফল
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ খাবারের মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কি কি জিনিস প্রিয় ছিল
২৬০. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিষ্টিদ্রব্য ও মধু পছন্দ করতেন। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ» (رواه البخارى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬০
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ক্ষুধার জ্বালা ও উপবাস থেকে, কেননা তা কতই না মন্দ শয্যাসঙ্গী। আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি খিয়ানত বা বিশ্বাস ভঙ্গের অপরাধ থেকে, কেননা, তা কতই না মন্দ গোপন অন্তরঙ্গ!

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ» (رواه ابوداؤد والنسائى وابن ماجه)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬১
আখলাক অধ্যায়
পরিচ্ছেদঃ রিয়ার জন্য তিন ব্যক্তিকে দোযখে ফেলা হবে
২৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কিয়ামতের দিন সবচেয়ে প্রথম যার ফয়সালা করা হবে, সে হবে একজন শহীদ। তাকে আল্লাহর সামনে হাযির করা হবে। আল্লাহ তাকে (দুনিয়াতে যা দান করেছিলেন) তাঁর নিয়ামতের কথা বলবেন। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এসব নিয়ামতের দ্বারা কি কাজ করেছ? সে বলবে, তোমার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছ। তুমি এজন্য জিহাদ করেছিলে যে, লোক তোমাকে বাহাদুর বলবে। আর তোমার বাহাদুরীর চর্চা হয়েছে। অতঃপর তার বিরুদ্ধে আদেশ দেয়া হবে এবং তাকে অধোমুখ করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর অন্য এক লোককে আল্লাহর সামনে হাযির করা হবে, যে ইলম শিখেছিল, জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছিল এবং কুরআন তিলাওয়াত করেছিল। আল্লাহ তাকে যে সব নিয়ামত দিয়েছিলেন তার কথা বলবেন। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তার দ্বারা তুমি কি কাজ করেছ? সে বলবে, জ্ঞান শিখেছি, মানুষকে তা শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন তিলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছ। তুমি ইলম এজন্য শিখেছিলে যে, লোক তোমাকে আলিম বলবে এবং কুরআন তিলাওয়াত করেছিলে এজন্য যে, লোক বলবে সে ক্কারী। আর তোমার চর্চা হয়েছে। অতঃপর তার সম্পর্কে আদেশ করা হবে এবং তাকে অধোমুখ টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন এক ব্যক্তিকে হাযির করা হবে যাকে আল্লাহ প্রাচুর্য ও সকল প্রকার দৌলত দিয়েছিলেন। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলেন তার বর্ণনা তাকে বললে সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তার দ্বারা তুমি কি করেছ? সে বলবে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার পসন্দনীয় এমন কোন খাত নেই যেখানে আমি সম্পদ ব্যয় করিনি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি এজন্য তা করেছিলে যে, লোক তোমাকে দাতা বলবে। আর তোমার চর্চা হয়েছে। অতঃপর তার সম্পর্কে আদেশ করা হবে এবং তাকেও অধোমুখ করে টেনে দোযখে নিক্ষেপ করা হবে। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ اسْتُشْهِدَ ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ ، فَعَرَفَهَا ، فَقَالَ : فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ : قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُّ . قَالَ : كَذَبْتَ ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِاَنْ يُّقَالَ : جَرِيءٌ ، فَقَدْ قِيلَ . ثُمَّ أَمَرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ . وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ ، فَعَرَفَهَا ، قَالَ : فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ : تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ ، وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ . قَالَ : كَذَبْتَ ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ : اَنَّكَ عَالِمٌ ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ : هُوَ قَارِئٌ ، فَقَدْ قِيلَ . ثُمَّ أَمَرَ بِهِ ، فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ . وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا ، قَالَ : فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ : مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ . قَالَ : كَذَبْتَ ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ : هُوَ جَوَّادٌ ، فَقَدْ قِيلَ . ثُمَّ أَمَرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ " (رواه مسلم)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬১
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বৃষ্টি কারণে মসজিদে ঈদের সালাত আদায় করা
২৬১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা ঈদের দিন বৃষ্টি হলে নবী কারীম ﷺ সাহাবীদের নিয়ে মসজিদে সালাত আদায় করেন। (আবু দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، « أَنَّهُ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ ، فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ » (رواه ابوداؤد وابن ماجه)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬১
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُنُونِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
“হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুষ্ঠরোগ, চর্মরোগ, পাগলামো রোগ এবং সমস্ত বিশ্রী রোগব্যাধি থেকে।"
-(সুনানে আবূ দাউদ ও সুনানে নাসায়ী)

عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُذَامِ، وَالْجُنُونِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ» (رواه ابوداؤد والنسائى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়ার পর আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা
২৬১. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বান্দার এ কাজ দ্বারা খুব খুশী হন যে, সে কোন কিছু খেয়ে এর উপর আল্লাহর প্রশংসা করে এবং কোন কিছু পান করেও তাঁর প্রশংসা ও শুকরিয়া আদায় করে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا» (رواه مسلم)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬২
আখলাক অধ্যায়
পরিচ্ছেদঃ মু'মিন ব্যক্তির সুসংবাদ
২৬২. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করা হয়েছিল, তার সম্পর্কে আপনার রায় কি, যে, নেক কাজ করে এবং সেজন্য লোক তার প্রশংসা করে।
অপর এক রিওয়ায়াতে বলা হয়েছে এবং সেজন্য লোক তাকে মহব্বত করে। রাসূলুল্লাহ ﷺ বললেন: এটা মু'মিন ব্যক্তির জন্য উপস্থিত (দুনিয়ার যিন্দেগীতে) সুসংবাদ। (মুসলিম)
অপর এক রিওয়ায়াতে বলা হয়েছে এবং সেজন্য লোক তাকে মহব্বত করে। রাসূলুল্লাহ ﷺ বললেন: এটা মু'মিন ব্যক্তির জন্য উপস্থিত (দুনিয়ার যিন্দেগীতে) সুসংবাদ। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : قِيلَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ ، وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ؟ وَفِىْ رِوَايَةٍ وَيُحِبُّهُ النَّاسُ عَلَيْه ، قَالَ : « تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ » (رواه مسلم)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬২
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ দুই ঈদের খাবার ঈদগাহে গমনের আগে না পরে?
২৬২. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ ঈদুল ফিতরের দিন কিছু না খাওয়া পর্যন্ত ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না এবং ঈদুল আযহার দিন সালাত আদায় না করা পর্যন্ত কিছু খেতেন না। (তিরমিযী, ইবনে মাজাহ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ بُرَيْدَةَ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ ، وَلاَ يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ. (رواه الترمذى وابن ماجه والدارمى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬২
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬২. আবুল ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَمِنَ الْفَرَقِ وَالْحَرَقِ وَالهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ لَدِيغًا
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমার উপর কোন কিছু (কোন ইমারত ইত্যাদি) পতিত হওয়া থেকে, আমার নিজের কোন উচ্চস্থান ইত্যাদি থেকে পতিত হওয়া থেকে, পানিতে ডুবে মারা যাওয়া থেকে, আগুনে পুড়ে মরা থেকে ও অতিবার্ধক্য থেকে। আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুকালে শয়তান যেন আমাকে ওসওয়াসা বা কুপ্ররোচণা না দেয়।
আমি তোমার নিকট পানাহ্ চাইছি যে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে গিয়ে যেন আমি মৃত্যুবরণ না করি। আমি তোমার শরণ প্রার্থনা করছি যে, কোন কিছুর (বিষাক্ত প্রাণীর) দংশনে যেন আমার মৃত্যু না হয়।"

عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا» (رواه ابوداؤد والنسائى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়ার পর আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা
২৬২. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন খাওয়া শেষ করতেন, তখন বলতেন:
الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। -আবূ দাউদ, তিরমিযী
الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। -আবূ দাউদ, তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ» (رواه الترمذى وابوداؤد)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৩
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রে রাস্তা পরিবর্তন করা
২৬৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম ﷺ ঈদের দিন (বাড়ী ফেরার সময়) ভিন্ন পথ ধরে আসতেন। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ قَالَ : « كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ » (رواه البخارى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ পান করার আদব ও নীতিমালা: এক শ্বাসে কিছু পান না করা চাই
২৬৩. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা উটের ন্যায় এক শ্বাসে কিছু পান করো না; বরং দুই দুই অথবা তিন তিন শ্বাসে পান কর। আর যখন পান করতে শুরু কর, তখন বিসমিল্লাহ বল এবং পান শেষে যখন পেয়ালা উঠিয়ে নাও, তখন আল্লাহর প্রশংসা কর। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَشْرَبُوا وَاحِدًا كَشُرْبِ البَعِيرِ، وَلَكِنْ اشْرَبُوا مَثْنَى وَثُلاَثَ، وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ، وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ. (رواه الترمذى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৩
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬৩. কুৎবা ইবনে মালিক (রা) থেকে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ
-"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি:
* অসচ্চরিত্রতা থেকে
* মন্দ আমল থেকে এবং
* মন্দ প্রবৃত্তি থেকে।
- (তিরমিযী)

عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلَاقِ، وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ» (رواه الترمذى)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৪
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সাদাকাতুল ফিতর আদায়ের সময় এবং এর হিকমত
২৬৪. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ প্রত্যেকের উপর রমাযানের সাদাকাতুল ফিতর ফরয করে দিয়েছেন। প্রত্যেক মুসলিম ক্রীতদাস ও স্বাধীন নারী-পুরুষ, ছোট-বড় সবার উপর এক সা খেজুর অথবা এক সা যব নির্ধারণ করে দিয়েছেন। আর সালাতের উদ্দেশ্যে (ঘর থেকে) বের হওয়ার পূর্বে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : « فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ ، وَالذَّكَرِ وَالأُنْثَى ، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ » (رواه البخارى ومسلم)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৪
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৬৪. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ -
-"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমারকৃত আমলসমূহের অনিষ্ট থেকে এবং আমি যে সব আমল এখনও করিনি, সেগুলোর অনিষ্ট থেকেও।"
-(সহীহ মুসলিম)

عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ َانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَشَرِّ مَا لَمْ أَعْمَلْ» (رواه مسلم)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ পান করার আদব ও নীতিমালা: এক শ্বাসে কিছু পান না করা চাই
২৬৪. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন কিছু পান করার সময় তিনবার শ্বাস নিতেন। -বুখারী
[আর মুসলিমের বর্ণনায় এ কথা অতিরিক্ত রয়েছে যে, তিনি বলতেন: এভাবে মাঝে শ্বাস নিয়ে পান করার মধ্যে অধিক তৃপ্তি লাভ হয়। এটা স্বাস্থ্যের জন্য উপযোগী ও পেটের জন্যও ভালো।
[আর মুসলিমের বর্ণনায় এ কথা অতিরিক্ত রয়েছে যে, তিনি বলতেন: এভাবে মাঝে শ্বাস নিয়ে পান করার মধ্যে অধিক তৃপ্তি লাভ হয়। এটা স্বাস্থ্যের জন্য উপযোগী ও পেটের জন্যও ভালো।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا (رواه البخارى ومسلم) «وزاد مسلم إِنَّهُ أَرْوَى وَأَبْرَأُ وَأَمْرَأُ»
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৫
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সাদাকাতুল ফিতর আদায়ের সময় এবং এর হিকমত
২৬৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ সিয়ামকে অনর্থক কথা, অশ্লীল ব্যবহার হতে পবিত্র করার এবং দুঃস্থদের মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : « فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْراً لِلصَّيَامِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ. (رواه ابوداؤد)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৫
আযকার এবং দোয়া অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ-ব্যাধি এবং বদনযর থেকে আশ্রয় প্রার্থনামূলক দু'আ
২৬৫. হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তার (দৌহিত্রদ্বয়) হযরত হাসান ও হুসায়েনকে এ কালিমাগুলো পড়ে দম করতেন:
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ -
-"আমি তোমাদেরকে আল্লাহর পূর্ণ কালিমাসমূহের আশ্রয়ে সোপর্দ করছি-প্রত্যেক শয়তানের আছর থেকে, প্রত্যেক দংশনকারী কীট-পতঙ্গের কবল থেকে এবং প্রতিটি প্রভাব বিস্তারকারী বদনযর থেকে।
তিনি বলতেন, এভাবে ইবরাহীম আলাইহিস সালাম (তাঁর পুত্রদ্বয়) ইসহাক ও ইসমাঈলকে কুপ্রভাব মুক্তির তদবীর করতেন।

عَنْ ابْنِ عَبَّاسٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الحَسَنَ وَالحُسَيْنَ يَقُولُ: «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ»، وَيَقُولُ: «هَكَذَا كَانَ إِبْرَاهِيمُ يُعَوِّذُ إِسْحَاقَ وَإِسْمَاعِيلَ» (رواه الترمذى وابوداؤد)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরিচ্ছেদঃ পানীয় পাত্রে শ্বাস নেওয়া ও ফুঁক দেওয়া উচিত নয়
২৬৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) পানীয় পাত্রে শ্বাস ফেলতে অথবা ফুঁক দিতে নিষেধ করেছেন। -আবূ দাউদ, ইবনে মাজাহ্
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ، أَوْ يُنْفَخَ فِيهِ» (رواه ابوداؤد وابن ماجه)
মা'আরিফুল হাদীস
হাদীস নং: ২৬৬
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ঈদুল আযহার কুরবানী (পশু যবাই)
২৬৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কুরবানীর দিন বনী আদমের কাজসমূহের মধ্যে আল্লাহর নামে কুরবানী করা অপেক্ষা প্রিয় কাজ আর নেই। কিয়ামতের দিন কুরবানীর পশু, শিং, চুল এবং খুরসহ উপস্থিত হবে। আর কুরবানীর পশুর রক্ত যমীনে পড়ার পূর্বেই তা আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়। কাজেই তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানী কর। (তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ ، وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا ، وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ ، فَطِيبُوا بِهَا نَفْسًا. (رواه الترمذى وابن ماجه)