মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৬০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাবারের মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কি কি জিনিস প্রিয় ছিল
২৬০. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিষ্টিদ্রব্য ও মধু পছন্দ করতেন। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

حلواء আরবীতে প্রতিটি মিষ্টিদ্রব্য ও মিঠাজাতীয় খাবারকে বলে। হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সর্বপ্রকার মিষ্টিদ্রব্য এবং বিশেষভাবে মধু অত্যন্ত প্রিয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান