মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৬৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পান করার আদব ও নীতিমালা: এক শ্বাসে কিছু পান না করা চাই
২৬৪. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন কিছু পান করার সময় তিনবার শ্বাস নিতেন। -বুখারী
[আর মুসলিমের বর্ণনায় এ কথা অতিরিক্ত রয়েছে যে, তিনি বলতেন: এভাবে মাঝে শ্বাস নিয়ে পান করার মধ্যে অধিক তৃপ্তি লাভ হয়। এটা স্বাস্থ্যের জন্য উপযোগী ও পেটের জন্যও ভালো।
[আর মুসলিমের বর্ণনায় এ কথা অতিরিক্ত রয়েছে যে, তিনি বলতেন: এভাবে মাঝে শ্বাস নিয়ে পান করার মধ্যে অধিক তৃপ্তি লাভ হয়। এটা স্বাস্থ্যের জন্য উপযোগী ও পেটের জন্যও ভালো।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا (رواه البخارى ومسلم) «وزاد مسلم إِنَّهُ أَرْوَى وَأَبْرَأُ وَأَمْرَأُ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে শ্বাস ছেড়ে ছেড়ে পান করার যে হেকমত ও উপকারিতা বর্ণনা করা হয়েছে এটা এ কথার ইঙ্গিত যে, এ নির্দেশ চিকিৎসাগত দিক বিবেচনার ভিত্তিতে দেওয়া হয়েছে। এমন নয় যে, এক শ্বাসে কোন কিছু পান করলে গুনাহ হবে। হ্যাঁ, এমন করা অপছন্দনীয় ও অনুপোযোগী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)