মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৬৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পানীয় পাত্রে শ্বাস নেওয়া ও ফুঁক দেওয়া উচিত নয়
২৬৫. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) পানীয় পাত্রে শ্বাস ফেলতে অথবা ফুঁক দিতে নিষেধ করেছেন। -আবূ দাউদ, ইবনে মাজাহ্
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ، أَوْ يُنْفَخَ فِيهِ» (رواه ابوداؤد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন লোক পাত্র থেকে পানি পান করতে গিয়ে এর মধ্যেই শ্বাস ফেলে। এ হাদীসে এ থেকেও নিষেধ করা হয়েছে, আর পাত্রের মধ্যে ফুঁক মারতেও নিষেধ করা হয়েছে। একথা সুস্পষ্ট যে, এ দু'টি বিষয়ই অপছন্দনীয় এবং ভদ্রতা ও শালীনতার পরিপন্থী। তাছাড়া স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান