মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৬৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করার নিষিদ্ধতা
২৬৬. হযরত আনাস রাযি. সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

অন্য আরো কিছু হাদীসেও দাঁড়িয়ে পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি. এবং অপর কিছু সাহাবী বর্ণনা করেছেন যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ)কে দাঁড়ানো অবস্থায়ও পানি পান করতে দেখেছি। এ জাতীয় বিভিন্ন হাদীস ও বর্ণনা সামনে রাখলে বুঝা যায় যে, দাঁড়ানো অবস্থায় পান করা পছন্দনীয় নয় এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাধারণ অভ্যাস ও রীতি বসে পান করারই ছিল। কিন্তু কখনো কখনো তিনি দাঁড়ানো অবস্থায়ও পান করেছেন। তখন হয়ত এর বিশেষ কোন কারণ ছিল অথবা এমন করাও যে জায়েয, এটা বুঝানোর জন্য হয়ত তিনি এমন করেছেন। একটু আগেই উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন কোন সময় এ কথা প্রকাশ করার জন্য যে, 'এটাও জায়েয এবং এরও অবকাশ রয়েছে' উত্তমের বিপরীতেও আমল করে নিতেন। আর যেহেতু শিক্ষাদানের নিয়্যতে এরূপ করতেন, তাই তাঁর বেলায় তখনো এটাই উত্তম ও শ্রেষ্ঠই হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান