কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪৫ টি

হাদীস নং: ১৬৫৬
আন্তর্জাতিক নং: ১৬৫৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩১. কোন ব্যক্তি যাকাত প্রদানের পর পুনরায় তার ওয়ারিশ হলে।
১৬৫৬. আহমাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে বুরায়দা থেকে তাঁর পিতা বুরায়দা (রাযিঃ) এর সূত্রে বর্ণিত। একজন স্ত্রীলোক রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করেন, আমি আমার মাকে (তার সেবার জন্য) একটি দাসী দান করেছিলাম। তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই দাসীটি রেখে গেছেন। তিনি বলেনঃ তুমি (তোমার দানের) পুরস্কার অবশ্যই প্রাপ্ত হবে এবং সে উত্তরাধিকার সূত্রে পুনরায় তোমার মালিকানায় ফিরে আসবে।
كتاب الزكاة
باب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ثُمَّ وَرِثَهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، بُرَيْدَةَ أَنَّ امْرَأَةً، أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كُنْتُ تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِوَلِيدَةٍ وَإِنَّهَا مَاتَتْ وَتَرَكَتْ تِلْكَ الْوَلِيدَةَ . قَالَ " قَدْ وَجَبَ أَجْرُكِ وَرَجَعَتْ إِلَيْكِ فِي الْمِيرَاثِ " .
হাদীস নং: ১৬৫৭
আন্তর্জাতিক নং: ১৬৫৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৫৭. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে (الماعون) (দৈনন্দিন ব্যবহারের জিনিস) বলতে বালতি ও রান্নার সরঞ্জামকে গণ্য করতাম।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا نَعُدُّ الْمَاعُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَارِيَةَ الدَّلْوِ وَالْقِدْرِ .
হাদীস নং: ১৬৫৮
আন্তর্জাতিক নং: ১৬৫৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৫৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি সঞ্চিত সম্পদের (সোনা-রূপার) মালিক হওয়া সত্ত্বেও তার যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে তা দোযখের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা তার কপাল, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের মাঝে ফয়সালা দেবেন - যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে পঞ্চাশ হাজার বছরের সমতুল্য। অতপর সে হয় বেহেশতের দিকে অথবা দোযখের দিকে তার পথ দেখবে।

যে মেষপালে মালিক তার মেষের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার মেষপাল আসবে অত্যধিক শক্তিশালী হয়ে এবং অধিক সংখ্যায়, একটি নরম বালুকাময় প্রশস্ত সমতল ভূমি তাদের জন্য বিস্তার করা হবে, এগুলো (সেখানে) তাকে শিং দিয়ে গুতা মারবে, ক্ষুরাঘাতে পদদলিত করতে থাকবে। এর কোন একটি বাঁকা শিং বিশিষ্ট বা শিংবিহীন হবে না। যখন এদের সর্বশেষটি তাকে দলিত-মথিত করে অতিক্রম করবে তখন আবার প্রথমটিকে তার নিকট ফিরিয়ে আনা হবে (আর অব্যহতভাবে এইরূপ শাস্তি চলতে থাকবে) যতক্ষণ না আল্লাহ তাঁর বান্দাদের বিচারকার্য সম্পন্ন করেন, এমন দিনে যার পরিমাণ তোমাদের গণনা অনুসারে পঞ্চাশ হাজার বছরের সমান হবে। অতঃপর সে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে তার পথ দেখবে।

আর যে উটের মালিক তার উটের যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন তার উটপাল অত্যন্ত হৃষ্টপুষ্ট অবস্থায় আগমন করবে, একটি নরম বালুকাময় সমতলভূমি এদের জন্য বিস্তার করা হবে, অতপর তা তাকে পদতলে নিস্পেষিত করতে থাকবে, যখন তার সর্বশেষটি অতিক্রম করবে তখন প্রথমটিকে পুনরায় তার নিকট ফিরিয়ে আনা হবে (আর এইরূপ শাস্তি অব্যাহতভাবে চলতে থাকবে), যতক্ষণ না আল্লাহ তাআলা তাঁর বান্দাদের বিচারকার্য সমাপ্ত করেন এমন দিনে, যার পরিমাণ হবে তোমাদের হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমান। অতঃপর উক্ত ব্যক্তি হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে নিজের পথ দেখবে।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لاَ يُؤَدِّي حَقَّهُ إِلاَّ جَعَلَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جَبْهَتُهُ وَجَنْبُهُ وَظَهْرُهُ حَتَّى يَقْضِيَ اللَّهُ تَعَالَى بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ ثُمَّ يُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ وَمَا مِنْ صَاحِبِ غَنَمٍ لاَ يُؤَدِّي حَقَّهَا إِلاَّ جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَوْفَرَ مَا كَانَتْ فَيُبْطَحُ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ فَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَظْلاَفِهَا لَيْسَ فِيهَا عَقْصَاءُ وَلاَ جَلْحَاءُ كُلَّمَا مَضَتْ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُولاَهَا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ ثُمَّ يُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ وَمَا مِنْ صَاحِبِ إِبِلٍ لاَ يُؤَدِّي حَقَّهَا إِلاَّ جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَوْفَرَ مَا كَانَتْ فَيُبْطَحُ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ فَتَطَؤُهُ بِأَخْفَافِهَا كُلَّمَا مَضَتْ عَلَيْهِ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُولاَهَا حَتَّى يَحْكُمَ اللَّهُ تَعَالَى بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ ثُمَّ يُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ " .
হাদীস নং: ১৬৫৯
আন্তর্জাতিক নং: ১৬৫৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৫৯. জাফর ইবনে মুসাফির (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে এই সনদসূত্রে নবী করিম (ﷺ)-এর পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তিনি (যায়দ ইবনে আসলাম) উটের সম্পর্কে উল্লেখ করেছেন যে, ″যার হক আদায় করা হয় নাই″। রাবী বলেনঃ এর হক হল এর দুধ যা পানি পান করানোর দিন দোহন করা হয়।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ فِي قِصَّةِ الإِبِلِ بَعْدَ قَوْلِهِ " لاَ يُؤَدِّي حَقَّهَا " . قَالَ " وَمِنْ حَقِّهَا حَلْبُهَا يَوْمَ وِرْدِهَا " .
হাদীস নং: ১৬৬০
আন্তর্জাতিক নং: ১৬৬০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৬০. আল-হাসান ইবনে আলী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ পূর্বোক্ত হাদীসের অনুরূপ। অতঃপর রাবী আবু হুরায়রা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন, উটের হক কি? তিনি বলেন, উত্তম উট (আল্লাহর রাস্তায়) দান করা, অধিক দুগ্ধবতী উট দান করা, আরোহণের জন্য উট ধার দেওয়া, প্রজননের উদ্দেশ্যে পারিশ্রমিক ছাড়াই উট ধার দেওয়া এবং উটের দুধ (অভাবগ্রস্তকে) পান করতে দেওয়া।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عُمَرَ الْغُدَانِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَ هَذِهِ الْقِصَّةِ فَقَالَ لَهُ - يَعْنِي لأَبِي هُرَيْرَةَ - فَمَا حَقُّ الإِبِلِ قَالَ تُعْطِي الْكَرِيمَةَ وَتَمْنَحُ الْغَزِيرَةَ وَتُفْقِرُ الظَّهْرَ وَتُطْرِقُ الْفَحْلَ وَتَسْقِي اللَّبَنَ .
হাদীস নং: ১৬৬১
আন্তর্জাতিক নং: ১৬৬১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৬১. ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ..... উবাইেদ ইবনে উমায়র (রাযিঃ) বলেন, জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! উটের হক কি? ......... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। এই বর্ণনায় আরও আছে, ″এর দুধের পালান ধার দেওয়া″
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ قَالَ أَبُو الزُّبَيْرِ سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الإِبِلِ فَذَكَرَ نَحْوَهُ زَادَ " وَإِعَارَةُ دَلْوِهَا " .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৬২
আন্তর্জাতিক নং: ১৬৬২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৬২. আব্দুল আযীয ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, যে ব্যক্তি দশ ওসক (পরিমাণ) খেজুর কাটবে সে যেন মিসকীনদের জন্য মসজিদে এক গুচ্ছ খেজুর ঝুলিয়ে রাখে।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ مِنْ كُلِّ جَادِّ عَشَرَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ بِقِنْوٍ يُعَلَّقُ فِي الْمَسْجِدِ لِلْمَسَاكِينِ .
হাদীস নং: ১৬৬৩
আন্তর্জাতিক নং: ১৬৬৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৬৩. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ...... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক সফরে ছিলাম। ইত্যবসরে এক ব্যক্তি নিজ উটে আরোহণ করে তাঁর নিকট আগমন করে এবং ডান এবং বাম দিকে তাকাতে থাকে (অন্য উট পাবার আশায়, কেননা তার উট দুর্বল ছিল)।

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যার নিকট (বাহনযোগ্য) অতিরিক্ত উট আছে সে যেন তা অন্যকে দান করে যার কোন বাহন নাই। আর যার নিকট অতিরিক্ত পাথেয় আছে সে যেন তা তার সামনে পেশ করে যার কোন পাথেয় নাই। এর ফলে আমাদের ধারণা হয় যে, আমাদের কারো অতিরিক্ত কোন জিনিস রাখার অধিকার নাই।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى نَاقَةٍ لَهُ فَجَعَلَ يَصْرِفُهَا يَمِينًا وَشِمَالاً فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ عِنْدَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ ظَهْرَ لَهُ وَمَنْ كَانَ عِنْدَهُ فَضْلُ زَادٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ زَادَ لَهُ " . حَتَّى ظَنَنَّا أَنَّهُ لاَ حَقَّ لأَحَدٍ مِنَّا فِي الْفَضْلِ .
হাদীস নং: ১৬৬৪
আন্তর্জাতিক নং: ১৬৬৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২. সম্পত্তি সংক্রান্ত অধিকার।
১৬৬৪. উছমান ইবনে আবু শয়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হয়, ″যারা সোনা ও রূপা পুঞ্জীভুত করে ...″, রাবী বলেন, তখন মুসলমানদের নিকট তা খুবই গুরতর মনে হল। উমর (রাযিঃ) বলেনঃ আমি তোমাদের এই উদ্বেগ দূরীভূত করব। অতপর তিনি গিয়ে বলেনঃ ইয়া নবীআল্লাহ! এই আয়াত আপনার সাহাবীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তাআলা তোমাদের অবশিষ্ট ধন-সম্পদ পবিত্র করতে যাকাত ফরয করেছেন। আর তিনি মীরাছ এইজন্য ফরয করেছেন, যাতে পরিত্যক্ত মাল তোমাদের পরবর্তী বংশধরেরা পেতে পারে।

তখন উমর (রাযিঃ) ″আল্লাহু আকবার″ ধ্বনি দেন। অতঃপর তিনি উমর (রাযিঃ)-কে বলেনঃ আমি কি তোমাকে লোকদের পুঞ্জীভুত মালের চেয়ে উত্তম মাল সর্ম্পকে অবহিত করব না? তা হল পূন্যবতী নারী যখন সে (স্বামী) তার দিকে দৃষ্টিপাত করে তখন সে সন্তুষ্ট হয়। আর যখন সে (স্বামী) তাকে কিছু করার নির্দেশ দেয়, তখন সে তা পালন করে। আর যখন সে (স্বামী) তার নিকট হতে অনুপস্থিত থাকে তখন সে তার (ইজ্জত ও মালের) হেফাযত করে।
كتاب الزكاة
باب فِي حُقُوقِ الْمَالِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا غَيْلاَنُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ ( وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ ) قَالَ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالَ عُمَرُ - رضى الله عنه أَنَا أُفَرِّجُ عَنْكُمْ . فَانْطَلَقَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الآيَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ إِلاَّ لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ " . فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ " أَلاَ أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ " .
হাদীস নং: ১৬৬৫
আন্তর্জাতিক নং: ১৬৬৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৩. প্রার্থনাকারীর অধিকার সম্পর্কে।
১৬৬৫. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... হুসায়েন ইবনে আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ যাচ্ঞাকারীর অধিকার আছে, যদিও সে অশ্বপৃষ্টে সওয়ার হয়ে আগমন করে।
كتاب الزكاة
باب حَقِّ السَّائِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ، حَدَّثَنِي يَعْلَى بْنُ أَبِي يَحْيَى، عَنْ فَاطِمَةَ بِنْتِ حُسَيْنٍ، عَنْ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِلسَّائِلِ حَقٌّ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ " .
হাদীস নং: ১৬৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৩. প্রার্থনাকারীর অধিকার সম্পর্কে।
১৬৬৬. মুহাম্মাদ ইবনে রাফে (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেনঃ ......... পূবোর্ক্ত হাদীসের অনুরূপ।
كتاب الزكاة
باب حَقِّ السَّائِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ شَيْخٍ، قَالَ رَأَيْتُ سُفْيَانَ عِنْدَهُ عَنْ فَاطِمَةَ بِنْتِ حُسَيْنٍ، عَنْ أَبِيهَا، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
হাদীস নং: ১৬৬৭
আন্তর্জাতিক নং: ১৬৬৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৩. প্রার্থনাকারীর অধিকার সম্পর্কে।
১৬৬৭। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... উম্মে বুযায়দ (রাযিঃ) হতে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বায়আত গ্রহণ করেছিলেন। তিনি তাঁকে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! অনেক সময় মিসকীন আমার দরজায় আসে, কিন্তু তাকে দেওয়ার মত আমার কিছুই থাকে না। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেনঃ তুমি যদি তার হাতে কিছু দেওয়ার মত না পাও, তবুও তাকে বঞ্চিত করনা। জ্বলন্ত (রান্না করা) পায়া হলেও তা তাকে দান কর।
كتاب الزكاة
باب حَقِّ السَّائِلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ " .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৬৮
আন্তর্জাতিক নং: ১৬৬৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৪. অমুসলিমদের দান-খয়রাত করা।
১৬৬৮. আহমাদ ইবনে আবু শুআয়ব (রাহঃ) ..... আসমা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার মাতা, যিনি ইসলামের বৈরী ও কুরাইশদের ধর্মের অনুরাগী ছিলেন, (কুরাইশদের সাথে হোদায়বিয়ার সন্ধির সময়) আমার নিকট আগমন করেন। আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসুলল্লাহ! আমার মাতা আমার নিকট এসেছেন, কিন্তু তিনি ইসলাম বৈরী মুশরিক। এখন (আত্মীয়তার বন্ধন হেতু) আমি কি তাকে কিছু দান করব? তিনি বলেনঃ হ্যাঁ, তুমি তোমার মাতার সাথে অনুগ্রহপূর্ণ ব্যবহার কর।
كتاب الزكاة
باب الصَّدَقَةُ عَلَى أَهْلِ الذِّمَّةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ قَدِمَتْ عَلَىَّ أُمِّي رَاغِبَةً فِي عَهْدِ قُرَيْشٍ وَهِيَ رَاغِمَةٌ مُشْرِكَةٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَىَّ وَهِيَ رَاغِمَةٌ مُشْرِكَةٌ أَفَأَصِلُهَا قَالَ " نَعَمْ فَصِلِي أُمَّكِ " .
হাদীস নং: ১৬৬৯
আন্তর্জাতিক নং: ১৬৬৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫. যেসব জিনিস চাইলে দিতে বারণ করা যায় না।
১৬৬৯. ওবায়দুল্লাহ ইবনে মুআয (রাহঃ) ..... বুহায়সাহ নাম্নী এক মহিলা হতে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা নবী করীম (ﷺ)-এর খিদমতে উপস্থিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। অতঃপর তিনি তার খুবই নিকটবর্তী হয়ে তার জামা তুলে চুমা দিতে থাকেন এবং তাকে জড়িয়ে ধরেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! এমন কি জিনিস আছে, যা প্রদানে বাধা দেওয়া জায়েয নয়? তিনি বলেনঃ পানি। তিনি পুনরায় বলেনঃ ইয়া নবীআল্লাহ! আর কি জিনিস আছে, যা প্রদানে বাধা দেওয়া বৈধ নয়? তিনি বলেনঃ লবন। তিনি আবার জিজ্ঞাসা করেন। ইয়া নবীআল্লাহ! আরো কি বস্তু আছে যা হতে অন্যকে নিষেধ করা জায়েয নয়? তিনি বলেনঃ যদি তুমি কোন ভাল কাজ কর, তবে তা তোমার জন্য কল্যাণকর (অর্থাৎ সাধারণ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানে বাধা দান করা উচিত নয়)।
كتاب الزكاة
باب مَا لاَ يَجُوزُ مَنْعُهُ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ سَيَّارِ بْنِ مَنْظُورٍ، - رَجُلٍ مِنْ بَنِي فَزَارَةَ - عَنْ أَبِيهِ، عَنِ امْرَأَةٍ، يُقَالُ لَهَا بُهَيْسَةُ عَنْ أَبِيهَا، قَالَتِ اسْتَأْذَنَ أَبِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَخَلَ بَيْنَهُ وَبَيْنَ قَمِيصِهِ فَجَعَلَ يُقَبِّلُ وَيَلْتَزِمُ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ " الْمَاءُ " . قَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ " الْمِلْحُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ " أَنْ تَفْعَلَ الْخَيْرَ خَيْرٌ لَكَ " .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৭০
আন্তর্জাতিক নং: ১৬৭০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৬. মসজিদের মধ্যে যাঞ্ছা করা।
১৬৭০. বিশর ইবনে আদাম (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে আজ একজন মিসকীনকে আহার করিয়েছে? আবু বাকর (রাযিঃ) বলেনঃ আজ আমি মসজিদে প্রবেশ করে দেখতে পাই যে, এক ভিক্ষুক কিছু ভিক্ষা চাচ্ছে। তখন আমি (আমার পুত্র) আব্দুর রহমানের হাতে এক টুকরা রুটি পাই। আমি তা তার হতে নিয়ে ঐ ভিক্ষুককে দান করি।
كتاب الزكاة
باب الْمَسْأَلَةِ فِي الْمَسَاجِدِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ مِنْكُمْ أَحَدٌ أَطْعَمَ الْيَوْمَ مِسْكِينًا " . فَقَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه - دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا أَنَا بِسَائِلٍ يَسْأَلُ فَوَجَدْتُ كِسْرَةَ خُبْزٍ فِي يَدِ عَبْدِ الرَّحْمَنِ فَأَخَذْتُهَا مِنْهُ فَدَفَعْتُهَا إِلَيْهِ .
হাদীস নং: ১৬৭১
আন্তর্জাতিক নং: ১৬৭১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৭. আল্লাহর নাম নিয়ে কিছু চাওয়া অপছন্দনীয়।
১৬৭১. আবুল আব্বাস আল-কিল্লাওরী (রাযিঃ) ..... জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ জান্নাত ব্যতীত আর কিছুই আল্লাহর নাম উচ্চারণ পূর্বক চাওয়া ঠিক নয়।
كتاب الزكاة
باب كَرَاهِيَةِ الْمَسْأَلَةِ بِوَجْهِ اللَّهِ تَعَالَى
حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ الْقِلَّوْرِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُعَاذٍ التَّيْمِيِّ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُسْأَلُ بِوَجْهِ اللَّهِ إِلاَّ الْجَنَّةُ " .
হাদীস নং: ১৬৭২
আন্তর্জাতিক নং: ১৬৭২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৮. মহান আল্লাহর নামে সাওয়ালকারিকে দান করা সম্পর্কে।
১৬৭২. উছমান ইবনে আবু শায়রা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে, তোমরা তাকে আশ্রয় দাও। আর যে ব্যক্তি আল্লাহর নামে কিছু চায় তাকে কিছু দান কর। যে ব্যক্তি তোমাদের সাথে সদ্ব্যবহার করে, তোমরা বিনিময় দাও। যদি বিনিময় দেওয়ার সামর্থ্য না থাকে তবে তার জন্য দু'আ করতে থাক; যাতে তোমরা অনুধাবন করতে পার যে, তোমরা তাদের বিনিময় দান করেছ।
كتاب الزكاة
باب عَطِيَّةِ مَنْ سَأَلَ بِاللَّهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُونَهُ فَادْعُوا لَهُ حَتَّى تَرَوْا أَنَّكُمْ قَدْ كَافَأْتُمُوهُ " .
হাদীস নং: ১৬৭৩
আন্তর্জাতিক নং: ১৬৭৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. যে ব্যক্তি তার সকল সম্পদ দান করতে চায়।
১৬৭৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। এমতাবস্থায় জনৈক ব্যক্তি ডিমের পরিমাণ এক খণ্ড স্বর্ণ নিয়ে তার নিকট উপস্থিত হয়। সে বলে ইয়া রাসূলাল্লাহ! আমি এই স্বর্ণ খনিতে প্রাপ্ত হয়েছি। আপনি তা দানস্বরূপ গ্রহণ করুন। এছাড়া আমার আর কিছুই নাই। রাসূলুল্লাহ (ﷺ) তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর সে তার ডান দিক হতে এসে একইরূপ বলে এবং তিনি এবারও তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর সে তার বাম দিক হতে এলে এবারও তিনি তার মুখ ফিরিয়ে নেন।

অতঃপর সে তার পশ্চাত দিকে হতে আগমন করলে রাসূলুল্লাহ (ﷺ) তা কবুল করে পুনরায় তার দিকে জোরে নিক্ষেপ করেন। যদি তা তার গায়ে লাগত তবে অবশ্যই সে আঘাত পেত অথবা আহত হত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার মালিকানার সমস্ত মাল নিয়ে এসে বলে এটা সদকা স্বরূপ। অতঃপর সে মানুষের নিকট সাহায্যের জন্য স্বীয় হাত প্রসারিত করে। (জেনে রাখ!) উত্তম সাদকাহ তাই, যা প্রয়োজনাতিরিক্ত মাল হতে দেওয়া হয়।
كتاب الزكاة
باب الرَّجُلِ يَخْرُجُ مِنْ مَالِهِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَ رَجُلٌ بِمِثْلِ بَيْضَةٍ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ هَذِهِ مِنْ مَعْدِنٍ فَخُذْهَا فَهِيَ صَدَقَةٌ مَا أَمْلِكُ غَيْرَهَا . فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَتَاهُ مِنْ قِبَلِ رُكْنِهِ الأَيْمَنِ فَقَالَ مِثْلَ ذَلِكَ فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ أَتَاهُ مِنْ قِبَلِ رُكْنِهِ الأَيْسَرِ فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَتَاهُ مِنْ خَلْفِهِ فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَذَفَهُ بِهَا فَلَوْ أَصَابَتْهُ لأَوْجَعَتْهُ أَوْ لَعَقَرَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَأْتِي أَحَدُكُمْ بِمَا يَمْلِكُ فَيَقُولُ هَذِهِ صَدَقَةٌ ثُمَّ يَقْعُدُ يَسْتَكِفُّ النَّاسَ خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى " .
হাদীস নং: ১৬৭৪
আন্তর্জাতিক নং: ১৬৭৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. যে ব্যক্তি তার সকল সম্পদ দান করতে চায়।
১৬৭৪. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে ইসহাক হতে বর্ণিত ......... উপরোক্ত হাদীসের অনুরূপ। রাবী (আব্দুল্লাহ) এইরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ “আমাদের নিকট হতে তোমার মাল নিয়ে যাও, আমাদের এর কোন প্রয়োজন নাই।”
كتاب الزكاة
باب الرَّجُلِ يَخْرُجُ مِنْ مَالِهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ زَادَ " خُذْ عَنَّا مَالَكَ لاَ حَاجَةَ لَنَا بِهِ " .
হাদীস নং: ১৬৭৫
আন্তর্জাতিক নং: ১৬৭৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. যে ব্যক্তি তার সকল সম্পদ দান করতে চায়।
১৬৭৫. ইসহাক ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইয়াদ ইবনে আব্দুল্লাহ ইবনে সা’দ (রাহঃ) আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেনঃ জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে নবী করীম সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সমবেত জনতাকে দানস্বরূপ কাপড় প্রদান করতে নির্দেশ দেন। সাহাবীগণ কাপড় দান করলে তিনি ঐ ব্যক্তিকে দুইটি কাপড় প্রদানের নির্দেশ দেন। অতঃপর তিনি সকলকে দানের জন্য উদ্বুদ্ধ করলেন। ঐ ব্যক্তি তার একটি কাপড় (দানের জন্য) নিক্ষেপ করলে তিনি তাকে ধমক দিয়ে বললেনঃ তোমার কাপড় ফেরত নাও।
كتاب الزكاة
باب الرَّجُلِ يَخْرُجُ مِنْ مَالِهِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ أَنْ يَطْرَحُوا ثِيَابًا فَطَرَحُوا فَأَمَرَ لَهُ مِنْهَا بِثَوْبَيْنِ ثُمَّ حَثَّ عَلَى الصَّدَقَةِ فَجَاءَ فَطَرَحَ أَحَدَ الثَّوْبَيْنِ فَصَاحَ بِهِ وَقَالَ " خُذْ ثَوْبَكَ " .