কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৪৫ টি
হাদীস নং: ১৬৭৬
আন্তর্জাতিক নং: ১৬৭৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. যে ব্যক্তি তার সকল সম্পদ দান করতে চায়।
১৬৭৬. উছমান ইবনে আবু শাউওবা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ নিশ্চয়ই উত্তম সাদকা তাই যা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে দেওয়া হয়। অথবা (রাবীর সন্দেহ) এমন বস্তু সদকাহ করা যা দেওয়ার পরও অভাবগ্রস্থ হয় না এবং তুমি যাদের ভরণপোষণের দায়িত্ব বহন কর তাদেরকে দিয়েই দান আরম্ভ কর।
كتاب الزكاة
باب الرَّجُلِ يَخْرُجُ مِنْ مَالِهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غِنًى وَابْدَأْ بِمَنْ تَعُولُ " .
হাদীস নং: ১৬৭৭
আন্তর্জাতিক নং: ১৬৭৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪০. এ ব্যাপারে অনুমতি সম্পর্কে।
১৬৭৭. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসুলাল্লাহ! কোন ধরনের সাদকাহ উত্তম? তিনি বলেনঃ যার মালের পরিমাণ কম এবং তা থেকে কষ্ট করে দান করে দান করে এবং তোমার পরিবার-পরিজন, যাদের ভরণ-পোষণ তোমার কর্তব্য তাদেরকে প্রথমে দান কর।
كتاب الزكاة
باب فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ " جَهْدُ الْمُقِلِّ وَابْدَأْ بِمَنْ تَعُولُ " .
হাদীস নং: ১৬৭৮
আন্তর্জাতিক নং: ১৬৭৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪০. এ ব্যাপারে অনুমতি সম্পর্কে।
১৬৭৮. আহমাদ ইবনে সাহল (রাহঃ) ..... যায়দ ইবনে আসলাম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে দান করার নির্দেশ দেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে মাল ছিল। আমি (মনে মনে) বলিঃ আজ আমি আবু বাকর (রাযিঃ) এর চাইতে (দানে) অগ্রগামী হব, যদিও কোন দিন আমি দানে তার অগ্রগামী হতে পারিনি। তাই আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসি। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার পরিবার-পরিজনদের জন্য কি রেখে এসেছ? আমি বলি, এর সম-পরিমাণ সম্পদ।
উমর (রাযিঃ) বলেনঃ আর আবু বকর (রাযিঃ) আনলেন তার সমস্ত সম্পদ। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার পরিবার-পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি বলেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। উমর (রাযিঃ) বলেনঃ তখন আমি বলিঃ আমি ভবিষ্যতে কোন দিন কোন ব্যাপারে অধিক ফযীলতের অধিকারী হওয়ার জন্য আপনার সাথে প্রতিযোগিতা করব না।
উমর (রাযিঃ) বলেনঃ আর আবু বকর (রাযিঃ) আনলেন তার সমস্ত সম্পদ। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার পরিবার-পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি বলেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। উমর (রাযিঃ) বলেনঃ তখন আমি বলিঃ আমি ভবিষ্যতে কোন দিন কোন ব্যাপারে অধিক ফযীলতের অধিকারী হওয়ার জন্য আপনার সাথে প্রতিযোগিতা করব না।
كتاب الزكاة
باب فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - وَهَذَا حَدِيثُهُ - قَالاَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، - رضى الله عنه - يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ مَالاً عِنْدِي فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَبْقَيْتَ لأَهْلِكَ " . قُلْتُ مِثْلَهُ . قَالَ وَأَتَى أَبُو بَكْرٍ - رضى الله عنه - بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَبْقَيْتَ لأَهْلِكَ " . قَالَ أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ . قُلْتُ لاَ أُسَابِقُكَ إِلَى شَىْءٍ أَبَدًا .
তাহকীক:
হাদীস নং: ১৬৭৯
আন্তর্জাতিক নং: ১৬৭৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪১. পানি পান করানোর ফযিলত।
১৬৭৯. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ...... সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা সা’দ ইবনে উবাদা (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর খিদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করেন, কি ধরনের সদকাহ আপনার নিকট প্রিয়? তিনি বলেনঃ পানি পান করানো।
كتاب الزكاة
باب فِي فَضْلِ سَقْىِ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدٍ، أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَىُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ قَالَ " الْمَاءُ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৮০
আন্তর্জাতিক নং: ১৬৮০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪১. পানি পান করানোর ফযিলত।
১৬৮০. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে এই সূত্রে নবী করীম (ﷺ)-এর পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
كتاب الزكاة
باب فِي فَضْلِ سَقْىِ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَالْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৮১
আন্তর্জাতিক নং: ১৬৮১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪১. পানি পান করানোর ফযিলত।
১৬৮১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মাতা উম্মে সা’দ ইনতিকাল করেছেন। কাজেই (তার ঈছালে সাওয়াবের জন্য) কোন ধরনের সদকাহ উত্তম? তিনি বলেনঃ পানি। অতঃপর সা’দ (রাযিঃ) একটি কূপ খনন করেন এবং বলেন, এই কূপের পানি বিতরণের সাওয়াব উম্মে সা’দের জন্য নির্ধারিত।
كتاب الزكاة
باب فِي فَضْلِ سَقْىِ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ رَجُلٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ " الْمَاءُ " . قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৮২
আন্তর্জাতিক নং: ১৬৮২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪২. কোন কিছু ধারণাস্বরূপ দেওয়া।
১৬৮২. আলী ইবনুল হুসায়েন (রাহঃ) ..... আবু সা’ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেনঃ যে মুসলমান কোন বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ রেশমী কাপড় পরিধান করাবেন। আর যে মুসলমান কোন ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। আর যে মুসলমান কোন তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে মহামহিম আল্লাহ তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী মদ পান করাবেন।
كتاب الزكاة
باب فِي الْمَنِيحَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ إِشْكَابَ، حَدَّثَنَا أَبُو بَدْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، - الَّذِي كَانَ يَنْزِلُ فِي بَنِي دَالاَنَ - عَنْ نُبَيْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَى عُرْىٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ أَطْعَمَ مُسْلِمًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৮৩
আন্তর্জাতিক নং: ১৬৮৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪২. কোন কিছু ধারণাস্বরূপ দেওয়া।
১৬৮৩. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... আবু কাবশাহ আস-সালূলী (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ চল্লিশটি বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠটি হল - কাউকে দুগ্ধবতী বকরী দান করা (যার দুধ দ্বারা সে উপকৃত হয়)। যে ব্যক্তি এই চল্লিশটি বৈশিষ্টের মধ্যে যে কোন একটির উপর সাওয়াবের আশায় এবং তার প্রতিশ্রুতিকে সত্য জেনে আমল করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন।
كتاب الزكاة
باب فِي الْمَنِيحَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا إِسْرَائِيلُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى، - وَهَذَا حَدِيثُ مُسَدَّدٍ وَهُوَ أَتَمُّ - عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا يَعْمَلُ رَجُلٌ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ " . قَالَ أَبُو دَاوُدَ فِي حَدِيثِ مُسَدَّدٍ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً .
হাদীস নং: ১৬৮৪
আন্তর্জাতিক নং: ১৬৮৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৩. ভাণ্ডার রক্ষকের সাওয়াব সম্পর্কে।
১৬৮৪. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আবু মুসা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিশ্বস্ত ভাণ্ডার রক্ষক সেই ব্যক্তি যে নির্দেশ মত পূর্ণ অংশ পবিত্র মনে প্রদান করে এমনকি যাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে প্রদান করে, সে দুইজন দান খয়রাতকারীর একজন।
كتاب الزكاة
باب أَجْرِ الْخَازِنِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْخَازِنَ الأَمِينَ - الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ حَتَّى يَدْفَعَهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ - أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ " .
হাদীস নং: ১৬৮৫
আন্তর্জাতিক নং: ১৬৮৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৪. স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান-খয়রাত করার বর্ণনা।
১৬৮৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন স্ত্রীলোক তার স্বামীর সম্পদ থেকে ক্ষতির উদ্দেশ্য ব্যতীত কিছু দান করলে সে ঐ দানের ছাওয়ার প্রপ্ত হবে, তার স্বামী উপার্জনের জন্য এর বিনিময় পাবে এবং এর রক্ষণাবেক্ষণকারীর জন্য অনুরূপ সাওয়াব রয়েছে। এমতাবস্থায় তাদের কারো সাওয়াব অন্যের কারণে কম হবে না।
كتاب الزكاة
باب الْمَرْأَةِ تَتَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُ مَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُ مَا اكْتَسَبَ وَلِخَازِنِهِ مِثْلُ ذَلِكَ لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ " .
তাহকীক:
হাদীস নং: ১৬৮৬
আন্তর্জাতিক নং: ১৬৮৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৪. স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান-খয়রাত করার বর্ণনা।
১৬৮৬. মুহাম্মাদ ইবনে সওয়ার (রাহঃ) ..... সা’দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মহিলারা বায়আত গ্রহণ করে তাদের মধ্যে একজন স্থুলদেহী মহিলাও ছিলেন, সম্ভবত তিনি মুদার গোত্রভুক্ত ছিলেন। তিনি উঠে বলেন ইয়া নবীয়াল্লাহ! আমরা তো আমাদের পিতা ও সন্তানদের উপর নির্ভরশীল।
كتاب الزكاة
باب الْمَرْأَةِ تَتَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَّارٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَعْدٍ، قَالَ لَمَّا بَايَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النِّسَاءَ قَامَتِ امْرَأَةٌ جَلِيلَةٌ كَأَنَّهَا مِنْ نِسَاءِ مُضَرَ فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّا كَلٌّ عَلَى آبَائِنَا وَأَبْنَائِنَا - قَالَ أَبُو دَاوُدَ وَأُرَى فِيهِ وَأَزْوَاجِنَا - فَمَا يَحِلُّ لَنَا مِنْ أَمْوَالِهِمْ فَقَالَ " الرَّطْبُ تَأْكُلْنَهُ وَتُهْدِينَهُ " . قَالَ أَبُو دَاوُدَ الرَّطْبُ الْخُبْزُ وَالْبَقْلُ وَالرُّطَبُ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ الثَّوْرِيُّ عَنْ يُونُسَ .
হাদীস নং: ১৬৮৭
আন্তর্জাতিক নং: ১৬৮৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৪. স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান-খয়রাত করার বর্ণনা।
১৬৮৭. হাসান ইবনে আলী (রাহঃ) .... হাম্মাম ইবনে মুনাব্বিহ (রাহঃ) বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যখন কোন স্ত্রীলোক স্বীয় স্বামীর উপার্জিত সম্পদ হতে তার অনুমতি ব্যতীত কিছু খরচ করে এমতাবস্থায় সে অর্ধেক সাওয়াবের ভাগী হবে।
كتاب الزكاة
باب الْمَرْأَةِ تَتَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا مِنْ غَيْرِ أَمْرِهِ فَلَهَا نِصْفُ أَجْرِهِ " .
হাদীস নং: ১৬৮৮
আন্তর্জাতিক নং: ১৬৮৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৪. স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান-খয়রাত করার বর্ণনা।
১৬৮৮. মুহাম্মাদ ইবনে সওয়ার আল-মিসরী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তাকে এমন স্ত্রীলোক সম্পর্কে জিজ্ঞাসা করা হল, যে তার স্বামীর ঘর হতে দান করে। তিনি বলেন, না, তবে তার নিজের ভরণ-পোষণের অংশ থেকে দান করতে পারে। এর সাওয়াব উভয়েই প্রাপ্ত হবে। আর স্ত্রীর জন্য তার স্বামীর মাল হতে তার অনুমতি ব্যতীত খরচ করা বৈধ নয়।
كتاب الزكاة
باب الْمَرْأَةِ تَتَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَّارٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِي الْمَرْأَةِ تَصَدَّقُ مِنْ بَيْتِ زَوْجِهَا قَالَ لاَ إِلاَّ مِنْ قُوتِهَا وَالأَجْرُ بَيْنَهُمَا وَلاَ يَحِلُّ لَهَا أَنْ تَصَدَّقَ مِنْ مَالِ زَوْجِهَا إِلاَّ بِإِذْنِهِ ، قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا يُضَعِّفُ حَدِيثَ هَمَّامٍ»
তাহকীক:
হাদীস নং: ১৬৮৯
আন্তর্জাতিক নং: ১৬৮৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৮৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কুরআনের এই আয়াত “তোমরা ততক্ষণ কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের বস্তু খরচ কর” - তখন আবু তালহা (রাযিঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মনে হয় আমাদের রব আমাদের ধন সম্পদ চাচ্ছেন। আমি আপনাকে সাক্ষী রেখে আমার আরীহা নামক স্থানের যমীন তাঁর (আল্লাহ) জন্য দান করছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি তা তোমার নিকটাত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা (রাযিঃ) তা হাসসান ইবনে ছাবিত ও উবাই ইবনে কা’ব (রাযিঃ) এর মধ্যে বন্টন করে দেন।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا نَزَلَتْ ( لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ ) قَالَ أَبُو طَلْحَةَ يَا رَسُولَ اللَّهِ أَرَى رَبَّنَا يَسْأَلُنَا مِنْ أَمْوَالِنَا فَإِنِّي أُشْهِدُكَ أَنِّي قَدْ جَعَلْتُ أَرْضِي بِأَرِيحَاءَ لَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اجْعَلْهَا فِي قَرَابَتِكَ " . فَقَسَمَهَا بَيْنَ حَسَّانَ بْنِ ثَابِتٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ . قَالَ أَبُو دَاوُدَ بَلَغَنِي عَنِ الأَنْصَارِيِّ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَبُو طَلْحَةَ زَيْدُ بْنُ سَهْلِ بْنِ الأَسْوَدِ بْنِ حَرَامِ بْنِ عَمْرِو بْنِ زَيْدِ مَنَاةَ بْنِ عَدِيِّ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ وَحَسَّانُ بْنُ ثَابِتِ بْنِ الْمُنْذِرِ بْنِ حَرَامٍ يَجْتَمِعَانِ إِلَى حَرَامٍ وَهُوَ الأَبُ الثَّالِثُ وَأُبَىُّ بْنُ كَعْبِ بْنِ قَيْسِ بْنِ عَتِيكِ بْنِ زَيْدِ بْنِ مُعَاوِيَةَ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ فَعَمْرٌو يَجْمَعُ حَسَّانَ وَأَبَا طَلْحَةَ وَأُبَيًّا . قَالَ الأَنْصَارِيُّ بَيْنَ أُبَىٍّ وَأَبِي طَلْحَةَ سِتَّةُ آبَاءٍ .
হাদীস নং: ১৬৯০
আন্তর্জাতিক নং: ১৬৯০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯০. হান্নাদ ইবনুস সারী (রাহঃ) .... নবী করীম (ﷺ)-এর স্ত্রী হযরত মায়মুনা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার একটি ক্রীতাদাসী ছিল যাকে আমি আযাদ করে দেই। অতঃপর নবী করীম (ﷺ) আমার নিকট এলে আমি তাকে এই সংবাদ জ্ঞাপন করি। তিনি বলেনঃ আল্লাহ তাআলা তোমাকে এর সাওয়াব, দান করুন। কিন্তু যদি তুমি তাকে তোমার মাতুল গোষ্ঠীকে দান করতে তবে তোমার অধিক সাওয়াব হত।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَتْ لِي جَارِيَةٌ فَأَعْتَقْتُهَا فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ " آجَرَكِ اللَّهُ أَمَا إِنَّكِ لَوْ كُنْتِ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ " .
হাদীস নং: ১৬৯১
আন্তর্জাতিক নং: ১৬৯১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) দান-খয়রাতের নির্দেশ দেন। তখন এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার নিজের জন্য দান কর। অতঃপর সে বলে, আমার নিকট আরো একটি (দীনার) আছে। তিনি বলেন, তুমি তা তোমার সন্তানদের জন্য দান কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বলেনঃ তুমি তা তোমার স্ত্রীর জন্য সদকা কর অথবা (স্ত্রী হলে) স্বামীর জন্য সদকা কর। সে বলে, আমার নিকট আরো একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার খাদেমদের জন্য সদকা কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি আছে। তিনি বলেনঃ তুমিই ভালো জান (তা দিয়ে তোমরা কি করা উচিত)।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالصَّدَقَةِ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي دِينَارٌ . فَقَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ " . أَوْ قَالَ " زَوْجِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " أَنْتَ أَبْصَرُ " .
হাদীস নং: ১৬৯২
আন্তর্জাতিক নং: ১৬৯২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯২. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার খাদ্যদ্রব্য নষ্ট করছে অথবা যাদের ভরণপোষণের দায়িত্ব তার উপর, সে তাদের অবজ্ঞা করছে।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ وَهْبِ بْنِ جَابِرٍ الْخَيْوَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ " .
হাদীস নং: ১৬৯৩
আন্তর্জাতিক নং: ১৬৯৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯৩. আহমাদ ইবনে সালেহ (রাহঃ) .... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পছন্দ করে যে, (দুনিয়াতে তার) রিযিক বৃদ্ধি করে দেওয়া হোক এবং তার মৃত্যু বিলম্বিত হোক - সে যেন অবশ্যই তার আত্মীয় সম্পর্ক অটুট রাখে।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَعْقُوبُ بْنُ كَعْبٍ، - وَهَذَا حَدِيثُهُ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ " .
হাদীস নং: ১৬৯৪
আন্তর্জাতিক নং: ১৬৯৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯৪. মুসাদ্দাদ (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ আমি ‘রহমান’, আর আত্মীয় সম্পর্ক হল ‘রাহেম’। আমি আমার নাম হতে তা বের করেছি। কাজেই যে ব্যক্তি আত্মীয়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখে, আমি তার নিকটবর্তী হই। আর যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে আমি আমার সম্পর্কও তার সাথে ছিন্ন করি।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ شَقَقْتُ لَهَا اسْمًا مِنَ اسْمِي مَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ " .
হাদীস নং: ১৬৯৫
আন্তর্জাতিক নং: ১৬৯৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯৫. মুহাম্মাদ ইবনুল মুতাওয়াক্কিল (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন ......... পূর্বক্তো হাদীসের অনুরূপ।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ الرَّدَّادَ اللَّيْثِيَّ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ .
তাহকীক: