আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

২০৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শাইখ,,

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কিন্তু আমার প্রশ্ন হল,,
প্রত্যেকটা প্রাণীকেই কি মৃত্যুর যন্ত্রণা করা লাগবে???
যারা পশু পাখি আছে তারাও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন??
যারা শহীদ হয় তারা কি মৃত্যু যন্ত্রণা ভোগ করে??
যারা সিদ্দিক তারা কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

গত শতকে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিল যে গাছেরও নাকি প্রাণ আছে,, তাহলে কি গাছ ও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন প্রিয় শায়খ,,এই অনুরোধ করছি,, আল্লাহ তায়ালা আপনার জ্ঞানে বারাকা দান করুন। আমীন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩০ জুলাই, ২০২২
কুড়িগ্রাম
২০৯৩২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ,
প্রিয় শায়েখ। আমি একজন প্রায় ২৪ বছরের যুবক।আমার নাম প্রকাশে অনিচ্ছুক। এপ্রিল-২০২২ এ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি দীনের রাস্তায় ফেরত আসছি৷ এখানে বলে রাখা ভালো আমি একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলাম দীর্ঘ ৭ বছর ধরে এবং তার সাথে আমার ২০২০ এ শারীরিক সম্পর্ক হয়ে যায় (আস্তাগফিরুল্লাহ) তবে২০২১-২০২২ইং দীর্ঘ ১ বছর তার সাথে আর কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পরি নি । দীনের রাস্তায় ফেরত আসার পর থেকে আমি আমার প্রেমিকাকে বলে দেই যে সম্পর্ক রাখবো না। সেও রাজী হয়ে যায়,কিন্তু সেই মেয়েটি আমাকে ছেড়ে থাকতে পারে না। আবার এইদিকে আমি আমার চাচ্চুকে আমার বিয়ের কথা জানালে তিনিও অস্কৃতী জানান। আমি আব্বুকে আর বলতেও পারিনি। আমার একজন বড় ভাই আছে তার বিয়ে না হওয়াতে আমাকেও বিয়ে দিবেন না। আর আমার পরাশুনা শেষ না হলে বিয়ে দিতে নারাজ। আর দিন দিন আমার মৃত্যু এর ভয়ও আমাকে গ্রাস করছে, মনে হচ্ছে যদি মারা যায় তখন জিনার সম্পর্কে থেকে মারা যাবো, এই দিকে আমার সম্পর্কে থাকার ইচ্ছে না থাকলেও সেই মেয়েটি যেহেতু আমাকে ছাড়তে পারছে না সেহেতু আমি তার সাথে সম্পর্কে থাকি। অবশেষে আমি এক আলেমের পরামর্শ ক্রমে গত ৯ জুলাই ২০২২ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হই বাবা-মা কে না জানিয়ে। আমাদের বিয়েতে ৩জন পুরুষ আর মেয়ের খালাতো বোন উপস্থিত ছিলো। মেয়ের বাবা মারা গেলে তার মা তার(মেয়ের) চাচাকে বিয়ে করেন, তবে তার চাচা তার(মেয়ের) কোনো সাংসারিক খরচ দেন না, ভরনপোষণ ও করেন না।
এখন আমার প্রশ্ন,
১. আমিযে বিবাহ করেছি বিবাহ কি জায়েজ হবে?
২.আর আমি কি তার সাথে স্বামী স্ত্রী এর মতো মেলামেশা করতে পারবো?
৩.আর মোহরানা ৫ হাজার এর মধ্যে শুধুমাত্র ৫০০ শোধ করেছি। এক্ষেত্রেও কি তার সাথে মেলামেশা বৈধ হবে?
উত্তর দিলে অনেক খুশি হবো ধন্যবাদ ❤️
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ জুলাই, ২০২২
দর্শনা
২০৮৮৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
আমার প্রশ্ন ১:
আমার বয়স ১৩.৫ বছর। আমি ক্লাস ৭ এ পড়ি। এখন আমার কোরআন হিফয করার ইচ্ছা জাগে। আমি এটি স্কুল পড়ার সাথে ঘরে বসে করতে চাই। এখন আমি কি এই বয়সে এবং স্কুল পড়ে নিজে নিজে বাসায় বসে হিফয করতে পারব?
আমার প্রশ্ন ২:
আমি হিফয করার সময় (উদাহরণস্বরূপ) ২০পারা মুখস্থ করার পর যদি আমার মুখস্থশক্তি হারিয়ে ফেলি এবং যেগুলো মুখস্থ করেছি সেগুলো যদি ভুলে যাই তাহলে কি কেয়ামতে আমার কোনো শাস্তি আছে? আমি একটি হাদিস শুনেছি,যে ব্যক্তি কোরআন ভুলে যায় তার শাস্তি অনেক কঠিন।
দয়া করে তাড়াতাড়ি জানাবেন ইনশাআল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী সিরাজুল ইসলাম
২৬ জুলাই, ২০২২
ঢাকা