বাবার চাচাতো ভাই কি মাহরাম নন?
প্রশ্নঃ ৮৯৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি ছোট বেলা থেকেই গ্রামে ছিলাম এখনো আছি। আমার বাবার চাচাতো ভাই একজন আছে। ওনি ছোট বেলা থেকেই আমাদেরকে নিজের আপন ভাতিজার মতোই আমাদের স্নেহ করে।আমরাও ওনাকে নিজের আপন চাচার মতো সম্মান করি। ছোট থেকেই ওনার সামনে পর্দা করতাম না। এখন যখন জানতে পারলাম ওনি আমার জন্য মাহরাম না, এবং আল্লাহর তরপ থেকে আমার ওপর হেদায়াত আসলো এখন আমি অনেকটা পর্দা করা শুরু করেছি। এখন আমার চাচা আমাকে অনেক সময় প্রয়োজনে ডাকে আমি পর্দা করে গেলে অনারা কতো কথা বলে মনে কষ্ট নেয়। তাই আমি ওনার সামনে শুধু মুখ, হাতের তালু আর পায়ের তালু খোলা রেখে যাই।এখন কি আমি গুনাহগার হবো? আর এক্ষেত্রে আমার করণীয় কি?
১৫ আগস্ট, ২০২৪
নোয়াখালী
৩০০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বাবার চাচাতো ভাই ছোটবেলা থেকে আপনাদেরকে স্নেহ-মমতা দিয়ে বড় করেছেন। তার অনেক অবদান আছে। এখন পর্দা রক্ষা করে তাঁর সম্মুখে গেলে তিনি অসন্তুষ্ট হন। আপনি মনেপ্রাণে চাচ্ছেন না যে তাকে অসন্তুষ্ট করবেন।
বাবার চাচাতো ভাই আপনার মাহরাম নন।
একটু ভেবে দেখুন তো, আপনি দুনিয়াতে আসার আগে আপনাকে স্নেহ-মমতা দিয়ে কে লালন-পালন করেছেন? মায়ের গর্ভে আপনার এই সুন্দর গঠন কে দিয়েছেন? আপনার এই সুস্থ মস্তিষ্ক, চোখে দেখার শক্তি, অঙ্গ-প্রত্যঙ্গ পরিচালনার ক্ষমতা, মুখে কথা বলার শক্তি কে দিয়েছেন? যে আল্লাহ এত সব দিয়েছেন সেই আল্লাহ আপনাকে পর্দা রক্ষা করার জন্যে বলছেন। পর্দা রক্ষা না করলে সে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যার দয়া অনুগ্রহ সার্বক্ষণিক আমাদের প্রতি অবিরত রয়েছে। যার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারব না। আমরা তাকে অসন্তুষ্ট করে দুনিয়ার ক্ষণিকের দয়া-অনুগ্রহ যার কাছে পেয়েছি তাকে সন্তুষ্ট করতে চাই।
পবিত্র কুরআনুল কারীমের সূরা আহযাবে আল্লাহ তাআলা নির্দেশ করছেন (পরপুরুষের সম্মুখে) চেহারা ঢেকে দেয়ার জন্য।
یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِکَ وَبَنٰتِکَ وَنِسَآءِ الۡمُؤۡمِنِیۡنَ یُدۡنِیۡنَ عَلَیۡہِنَّ مِنۡ جَلَابِیۡبِہِنَّ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَنۡ یُّعۡرَفۡنَ فَلَا یُؤۡذَیۡنَ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا
হে নবী! তুমি তােমার স্ত্রীদের, তােমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদর নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়। এ পন্থায় তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
—আল আহ্যাব - ৫৯
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বিষয়টি অনুধাবন করার এবং তার সন্তুষ্টি অনুযায়ী জীবন যাপন করার তাওফীক নসীব করুন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন