প্রশ্নঃ ৫৭৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার প্রশ্ন টি হল যে অনেক সময় দেখা যায় বর্ষাকালে যখন বৃষ্টি হয় রাস্তা দিয়ে হাঁটার সময় কাদাপানি সেটা লাগে জুতা সাহায্যে প্যান্টে এবং কি সেই প্ল্যান পরিধান করে নামাজ পড়লে কি নামাজ হবে❤️ আমার দ্বিতীয় প্রশ্ন 🌹রাত বারোটার পরে এশারের নামাজ কি পড়া যাবে❤️
আমার তৃতীয় প্রশ্ন🍓 দেশ গেরামে দেখা যায় অনেক সময় কিস্তিতে টাকা দেওয়া হয় এবং কি বছরের সেখান থেকে কিছুটা বেনিফিট নেওয়া হয় যেমন 50000 টাকা উঠে সে ক্ষেত্রে দেখা যায় 6থেকে7 হাজার লাভ নিয়েছেএটা উঠানো কি হারাম গুনা হবে তাহলে সাধারন গরিব মানুষ কি করবে যারা ঋণগ্রস্ত
১ মে, ২০২১
Dhaka ১৩৬১
১২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. রাস্তাঘাটে সুস্পষ্ট ও সরাসরি নাপাক পড়ে না থাকলে রাস্তার ছিটা কাদা ইত্যাদি নাপাক হিসেবে সাব্যস্ত হয় না। যেহেতু এর থেকে বাঁচা স্বাভাবিকভাবে সম্ভব নয়। বিধায় শরীয়ত এই হুকুমটি খুব সহজ করেছে।
২. রাতের প্রথম তৃতীয়াংশে ইশার নামায পড়া উচিত। অর্ধ রাত পর্যন্ত দেরি করা উচিত নয়। অবশ্য কোনো কারণে এই সময়ের মধ্যে ইশা নামায পড়তে না পারলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে অবশ্যই পড়ে নিতে হবে।
৩. কাউকে ঋণ দিয়ে তার থেকে কিছু বেশি পরিমাণে উসুল করা সম্পূর্ণরূপে সুদ ও হারাম। আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের বুঝ নসীব করেছেন তারা ২০-২৫ জন মিলে একটি তহবিল গঠন করুন। সেখান থেকে গরিব মানুষকে বিনা সুদে ঋণ প্রদান করুন। অনেক বড় সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। সুদের এই মহা অন্যায় থেকে সমাজকে মুক্ত করতে পারলে আল্লাহ-তাআলার কাছে এর বড় প্রতিদান পাবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন