প্রশ্নঃ ৪৯৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, (আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ)
আমার প্রশ্ন হচ্ছে, জামাতে নামাজ পড়ার সময়
৪ রাকাআত নামাজের ১রাকাআত পাইনি পরের তিন রাকাআত পেয়েছি, সেকেত্রে ৩ রাকাআতে ৩টি বৈঠক হয় আমি প্রথম ২ বৈঠকে তাশাহুদ পড়ি
শেষের বৈঠকে তাশাহুদ দুরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ি এটাকি ঠিকঠাক আছে?
৫ মার্চ, ২০২১
ঢাকা
১২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
নামাযের শেষ বৈঠকে আত্তাহিয়্যাহ এর পর দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়তে হয়।
শেষ বৈঠকের পূর্বে একটি, দুইটি, কিংবা যদি তিনটি বৈঠক হয়ে থাকে, সেই বৈঠকগুলোতে শুধু আত্তাহিয়্যাহ পড়বেন। দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়বেন না।
মনে প্রশ্ন জাগতে পারে, শেষ বৈঠকের পূর্বে তিনটি বৈঠক কি করে হয়?
এর সুরত হল, আপনি মাগরিবের নামাযের সময় এসে দেখলেন ইমাম সাহেব দ্বিতীয় রাকাআতে আত্তাহিয়্যাতু বৈঠকে আছে। আপনি তাৎক্ষণিক জামাতে অংশগ্রহণ করলেন। এই নামাযে আপনার মোট চারটি বৈঠক হবে।
এ ক্ষেত্রে শেষ বৈঠকের পূর্বে তিনটি বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়বেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন