প্রশ্নঃ ৩৮৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাগরিবের নামাজ যদি আমি শেষের এক রাকাত পাই তাহলে বাকি দুই রাকাত নামাজ কিভাবে পরবো???
১০ ডিসেম্বর, ২০২০
ঢাকা
৬১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাগরিবের নামাজ জামাতের সঙ্গে শেষের রাকাআত পেয়ে থাকলে ইমামের সালামের পর তাকবীর বলে দাঁড়ালেন। সানা পড়ে আউযুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ও আরেকটি সূরা পড়বেন। এ রাকাআত শেষে আত্তাহিয়াতু বৈঠক করবেন।
বৈঠক থেকে দাঁড়িয়ে আরেক রাকাআত পড়বেন। এ রাকাআতে সুরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলাবেন।
অর্থাৎ ইমামের সঙ্গে আপনি শেষ রাকাআত পড়েছেন। ইমামের সালামের পর আপনার নামাযের প্রথম রাকাআত পড়েছেন। এরপর দ্বিতীয় রাকাআত পড়েছেন। আর যেহেতু নামাযের ২ রাকাআত হয়ে গেলে আত্তাহিয়্যাতু বৈঠক করতে হয়, এজন্য ইমামের সালামের পর এক রাকাআত পড়ে আত্তাহিয়্যাতু বৈঠকে বসেছেন।
الْمَسْبُوقُ يَقْضِي أَوَّل صَلاَتِهِ فِي حَقِّ الْقِرَاءَةِ وَآخِرَهَا فِي التَّشَهُّدِ، حَتَّى لَوْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْمَغْرِبِ قَضَى رَكْعَتَيْنِ، وَيَفْصِل بِقَعْدَةٍ فَيَكُونُ بِثَلاَثِ قَعَدَاتٍ، وَقَرَأَ فِي كُلٍّ فَاتِحَةً وَسُورَةً، وَلَوْ تَرَكَ الْقِرَاءَةَ فِي إِحْدَاهُمَا تَفْسُدُ صَلاَتُهُ (1) .
الموسوعة الفقهية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রাসূল ﷺ-কে অস্বীকারকারীর জানাজার বিধান
নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগের বিধান
“দ্বীনের ব্যাপারে পরামর্শ করা ওয়াজিব, আর দুনিয়ার ব্যাপারে পরামর্শ করা সুন্নত” এ কথাটি কি সঠিক
স্বামী অনলাইন বা যেকোনো ফরমে ‘ডিভোর্সড’ নির্বাচন বা লেখার দ্বারা তালাক হবে?
অন্যের ইবাদতে ব্যাঘাত ঘটে এমন কাজের হুকুম
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন