ইমাম থাকা অবস্থায় অন্য আলেমকে অগ্রাধিকার দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৬৯০৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদের নির্ধারিত ইমাম ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়িয়ে গিয়েছেন ইকামতও শেষ হয়ে গিয়েছে।এমন সময় একজন যোগ্য বা বড় আলেম আসলে ইমাম কি মেহেরাব থেকে সরে গিয়ে ওই যোগ্য বা বড় আলেমকে ইমামতি করতে দিতে পারবেন? এতে কি আমাদের ইসলামী শরীয়তে কোন সমস্যা রয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের নিযুক্ত ইমাম (ইমামে রাতিব) যদি ইমামতির জন্য মেহরাবে দাঁড়িয়ে যাওয়ার পর কোনো অধিক যোগ্য, বড় আলেম এসে উপস্থিত হন, তাহলে শুধু তিনি বেশি জ্ঞানী, বয়োজ্যেষ্ঠ বা মর্যাদাসম্পন্ন হওয়ার কারণে নির্ধারিত ইমামের জন্য মেহরাব থেকে সরে যাওয়া ওয়াজিব বা জরুরি নয়।
আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেছেন:
«لَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ إِلَّا بِإِذْنِهِ»
অর্থাৎ, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অধিকারভুক্ত স্থানে তার অনুমতি ছাড়া ইমামতি করবে না। সহিহ মুসলিম, হাদিস: ৬৭৩
«وَصَاحِبُ الْبَيْتِ وَمِثْلُهُ إِمَامُ الْمَسْجِدِ الرَّاتِبُ أَوْلَى بِالْإِمَامَةِ مِنْ غَيْرِهِ مُطْلَقًا. وَصَاحِبُ الْبَيْتِ وَمِثْلُهُ إِمَامُ الْمَسْجِدِ الرَّاتِبُ أَوْلَى بِالْإِمَامَةِ مِنْ غَيْرِهِ مُطْلَقًا : الدر المختار وحاشية ابن عابدين
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন