প্রশ্নঃ ২৫৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাযে সিজদায় যাওয়ার সময় প্রথমে হাত এরপর হাটু রাখি। এরপর ইমাম সাহেবের কাছে শুনেছি যে, সিজদায় প্রথমে হাটু এরপর হাত রাখতে হবে। এখন জানতে চাচ্ছি, এর মধ্যে কোন মতটি সঠিক? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম সাহেবের কথাই সঠিক। সিজদায় যাওয়ার সময় নিয়ম হল, জমিনে প্রথমে হাটু রাখা এরপর হাত রাখা। হাদীস শরীফে আছে, হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাটু রাখতে এবং সিজদা থেকে উঠার সময় হাটুর পূর্বে হাত জমিন থেকে উঠাতে দেখেছি। (সুনানে আবু দাউদ ১/১২২)
অবশ্য বৃদ্ধ বা মাজুর যাদের এভাবে সিজদা করতে কষ্ট হয় তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন।والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান