প্রশ্নঃ ২৪৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সাত একর আবাদি জমি আছে, যার মূল্য সত্তর-আশি লক্ষ টাকা। কিন্তু প্রতি বছর জমি থেকে যে ফসল হয় তা বছরের খরচে শেষ হয়ে যায়। বছর শেষে কোনো সঞ্চয় থাকে না। আমার সমপরিমাণ জমি আছে এমন অনেকে কিছু জমি বিক্রি করে হজ্বে যাচ্ছে। পঁচিশ-ত্রিশ শতাংশ জমি বিক্রি করলে আমার হজ্বের খরচ হয়ে যাবে এবং পরিবারের ভরণ-পোষণে আমার কোনো সমস্যা হবে না। এ অবস্থায় জমি বিক্রি করে হজ্বে যাওয়া আমার উপর ফরয কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বর্ণনা অনুযায়ী জমির সকল উৎপাদন যদিও পরিবারের ভরণ-পোষণে ব্যয় হয়ে যায়, কিন্তু হজ্বের খরচ পরিমাণ জমি বিক্রি করলেও যেহেতু পরিবারের স্বাভাবিক ভরণ-পোষণ ব্যাহত হবে না তাই এ পরিমাণ জমি প্রয়োজনের অতিরিক্ত বলে গণ্য হবে। এবং এ কারণে আপনার উপর হজ্ব আদায় করা ফরয হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?