(মসজিদে নববীতে) রওজার বিস্তারিত আদব ও আমলসমূহ
প্রশ্নঃ ১৪৮৪৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, (মসজিদে নববীতে) রওজার আদব ও আমলসমূহ বিস্তারিত জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান
২১ এপ্রিল, ২০২৬
ছাগলনাইয়া ৩৯১০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
মসজিদে নববীর বাবুস সালাম' নামক দরজা দিয়ে প্রবেশের সময়ের আদব ও আমলসমূহ:
১। ক). বিসমিল্লাহ্ পড়া, খ). দরূদ শরীফ পড়া, গ). ইতিকাফের নিয়ত করা, ঘ). ডান পা দিয়ে প্রবেশ করা এবং ঙ). এ দু’আ পড়া اللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (আল্লাহুমাফ তাহলি আবওয়াবা রাহমাতিক)
ফতোয়া শামী ২/৪৯২, মুসতাদরাকে হাকেম ৭৯১, সহীহ মুসলীম ৭১৩-১
২। রওযায়ে আকদাস পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত বিনম্র ভাবে বিভিন্ন দরূদ পড়া।(মুসলিম বাংলা অ্যাপের দু'আ মেন্যুতে যেয়ে দরূদ অধ্যায় থেকে পড়ুন) https://muslimbangla.com/dua-category/11
৩। রওযায়ে আকদাসের চিহ্নিত জালি নজরে আসলে নিজের সালাম পেশ করা
الصَّلاَةُ وَ اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
(ওয়াস সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহু)
[ জালি / বেষ্টনির ভেতরে দেখার চেষ্টা বা উঁকি দেওয়া অনুচিত এবং ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন ]
৪। নবীজি (ﷺ) এর সামনে নিজের ঈমানের সাক্ষ্য দেয়া, কালেমায়ে শাহাদাত পড়া।
أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنْ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه
উচ্চারণ: 'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, ওয়া-আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহূ ওয়া-রাসূলুহু।'
৫। খালেস দিলে (আল্লাহর নিকট) তাওবা-ইস্তেগফার করে রাসূলের শাফায়াত কামনা করা।
আরবীতে এভাবে
يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُ اللَّهَ يَقُولُ: وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا، قَدْ جِئْتُكَ مُسْتَغْفِرًا مِنْ ذُنُوبِي، مُسْتَشْفِعًا بِكَ إِلَى رَبِّي.
(ইয়া রাসূলাল্লাহি, সামি‘তুল্লাহা ইয়াকূলু: ওয়ালাও আন্নাহুম ইয্ যালামু আনফুসাহুম জা-উকা ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা, ক্বাদ জি’তুকা মুস্তাগফিরান মিন যুনুবী, মুস্তাশফি‘আন বিকা ইলা রব্বী)
-ফতোয়ায়ে হিন্দিয়া ১/২৬৫, আল আযকার, পৃ. ৩৫২)
এভাবেও করা যায়:
দরূদ পড়া ও নবীজির উসিলায় দু’আ করা:
صَلَّى اللَّهُ عَلَيْكَ وَسَلَّمَ عَلَيْكَ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ، وَجَزَاكَ اللَّهُ عَنَّا خَيْرَ الْجَزَاءِ،
اللَّهُمَّ آتِهِ الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ.
উচ্চারণ: সাল্লাল্লাহু ওয়া-সাল্লামা আলাইকা, ওয়া-আলা আ-লিকা ওয়া-আসহাবিকা, ওয়া-জাযাকাল্লাহু আননা খাইরাল জাযা। আল্লাহুম্মা আ-তিহিল ওয়াসীলাতা ওয়াল-ফাযীলাহ। ওয়াবআছহুল মাকামাল মাহমুদাল্লাযী ওয়াআত্তাহু।
৬। অন্যদের পক্ষ হতে সালাম:
রওযায়ে আকদাসে (মসজিদে নববীতে) অন্যদের পক্ষ থেকে সালাম পেশ করার পদ্ধতি হলো, এভাবে দু‘আ করা: “হে আল্লাহর রাসূল! আপনার প্রতি ঈমান আনা এবং আপনার নাম উচ্চারণকারী কিছু বয়োজ্যেষ্ঠ ও প্রিয়জন আপনার দরবারে সালাম পেশ করেছেন। আপনি তাদের সালাম কবুল করুন এবং তাদের জন্য আপনার রবের নিকট মাগফিরাত প্রার্থনা করুন। তারাও আপনার শাফাআতের প্রত্যাশী ও আশাবাদী।”
আর যদি আরবীতে সালাম পেশ করতে চায়, তাহলে এভাবে বলবে:
الصَّلاَةُ وَ اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ! فُلَانُ بْنُ فُلَانٍ يُسَلِّمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ
(আসসালামু আলাইকা ইয়া ইয়া রাসুলাল্লাহ, ফুলান ইবনে ফুলান য়ুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলাল্লাহ)
এখানে “ফুলান ইবনু ফুলান”-এর স্থলে যার পক্ষ থেকে সালাম পেশ করা হচ্ছে—সে পুরুষ বা নারীর নাম উল্লেখ করবে- (ফতোয়ায়ে হিন্দিয়া: ১/২৬৫
৭। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করার পদ্ধতি :
السَّلَامُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ، السَّلَامُ عَلَيْكَ يَا عُمَرَ".
আসসালামু আলাইকা ইয়া আবা বাকর,আসসালামু আলাইকা ইয়া উমর।
-মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ৬৭২৪)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১