তায়েফ থেকে ফেরার সময় ইহরাম ছাড়া মীকাত অতিক্রমের ফলে করণীয়
প্রশ্নঃ ১৪৫২০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ওমরা পালনের জন্য মক্কায় এসেছি ও ওমরা পালন করেছি আলহামদু লিল্লাহ । আজকে দেখার উদ্দ্যেশ্যে তায়েফ গিয়েছি এবং আবার মক্কায় ফেরত এসেছি ।
প্রশ্ন হলো, তায়েফ থেকে আসতে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করার কারণে শরিয়তের দৃষ্টিতে কোন অসুবিধা আছে কিনা? উত্তরের অপেক্ষায় রইলাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
তায়েফ যেহেতু মীকাতের বাইরে অবস্থিত, তাই তায়েফ থেকে ইহরাম ছাড়া মক্কায় প্রবেশ করলে মীকাত অতিক্রম করার কারণে একটি দম (কুরবানি) ওয়াজিব হয়ে যায়। পাশাপাশি হজ বা উমরার মধ্যে যেকোনো একটি (নুসুক) আদায় করাও আবশ্যক হয়ে পড়ে। তবে যদি একই বছরে যে নিয়তই হোক হজ বা উমরা আদায় করা হয়, তাহলে তার উপর যে হজ বা উমরা ওয়াজিব হয়েছিল তা আদায় হয়ে যাবে (সাকিত হবে)। আর যদি সে ওই বছরে হজ বা উমরা আদায় না করে, তাহলে বিশেষভাবে কাজার নিয়তে হজ বা উমরা আদায় করা তার জন্য জরুরি হবে। আর যদি পরবর্তীতে মীকাত থেকে ইহরাম বেঁধে হজ বা উমরা আদায় করা হয়, তাহলে মীকাত ইহরাম ছাড়া অতিক্রম করার কারণে যে দম ওয়াজিব হয়েছিল, সেটিও মাফ (সাকিত) হয়ে যাবে।
শরঈ দলীল:
ولا یجوز للآفاقی أن یدخل مکة بغیر إحرام نوی النسک أو لا ولو دخلہا فعلیہ حجة أو عمرة کذا فی محیط السرخسی․ (الفتاوی الہندیة:۱/۲۲۱)
وفی الدرالمختار: (وَ) یَجِبُ (عَلَی مَنْ دَخَلَ مَکَّةَ بِلَا إحْرَامٍ) لِکُلِّ مَرَّةٍ (حَجَّةٌ أَوْ عُمْرَةٌ) فَلَوْ عَادَ فَأَحْرَمَ بِنُسُکٍ أَجْزَأَہُ عَنْ آخِرِ دُخُولِہِ، وَتَمَامُہُ فِی الْفَتْحِ (وَصَحَّ مِنْہُ) أَیْ أَجْزَأَہُ عَمَّا لَزِمَہُ بِالدُّخُولِ (لَوْ أَحْرَمَ عَمَّا عَلَیْہِ) مِنْ حَجَّةِ الْإِسْلَامِ أَوْ نَذْرٍ أَوْ عُمْرَةٍ مَنْذُورَةٍ لَکِنْ (فِی عَامِہِ ذَلِکَ) لِتَدَارُکِہِ الْمَتْرُوکَ فِی وَقْتِہِ (لَا بَعْدَہُ) لِصَیْرُورَتِہِ دَیْنًا بِتَحْوِیلِ السَّنَةِ․(الدرالمختار مع ردالمحتار:۳/۲۶۶ط:زکریا دیوبند)
(جَاوَزَ الْمِیقَاتَ) بِلَا إحْرَامٍ (فَأَحْرَمَ بِعُمْرَةٍ ثُمَّ أَفْسَدَہَا مَضَی وَقَضَی وَلَا دَمَ عَلَیْہِ) لِتَرْکِ الْوَقْتِ لِجَبْرِہِ بِالْإِحْرَامِ مِنْہُ فِی الْقَضَاءِ(الدرالمختار)وفی ردالمحتار: (قَوْلُہُ لِجَبْرِہِ بِالْإِحْرَامِ مِنْہُ فِی الْقَضَاءِ) عِلَّةٌ لِقَوْلِہِ وَلَا دَمَ عَلَیْہِ إلَخْ وَضَمِیرُ مِنْہُ لِلْوَقْتِ أَشَارَ بِہِ إلَی أَنَّہُ لَا بُدَّ فِی سُقُوطِ الدَّمِ مِنْ إحْرَامِہِ فِی الْقَضَاءِ مِنْ الْمِیقَاتِ کَمَا صُرِّحَ بِہِ فِی الْبَحْرِ، فَلَوْ أَحْرَمَ مِنْ الْمِیقَاتِ الْمَکِّیِّ لَمْ یَسْقُطْ الدَّمُ وَہُوَ مُسْتَفَادٌ أَیْضًا مِمَّا قَدَّمْنَاہُ عَنْ الشُّرُنْبُلَالِیَّةِ․ (الدرالمختار مع ردالمحتار :۳/۶۲۷ط:زکریا دیوبند)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১০১১১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মক্কা থেকে কেউ যদি তায়েফ গমন করে, তাহলে তাকে কি ইহরামের নিয়ত করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জি, তায়েফ মীকাতের বাইরে। তাই কোনো ব্যক্তি যদি মীকাতের বাইরে থেকে মক্কায় প্রবেশের নিয়ত করে তাহলে তাকে হজ্ব/উমরার ইহরাম করে আসতে হবে। কাজেই কোনো ব্যক্তি মক্কা থেকে তায়েফ জিয়ারতে গেলে ফেরার পথে তাকে উমরার ইহরাম করে ফিরতে হবে। ফতোয়া হিন্দিয়া: ১/২২১ (রশিদিয়া), ফতোয়া শামী: ২/৪৫৫, (এইচ এম সায়ীদ), আল বাহরুর রায়েক: ৩/৫১ (দারুল কুতুব), গুনইয়াতুন নাসিক: ৬০।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন