উমরার সফরে স্ত্রী সহবাস করা যাবে
প্রশ্নঃ ১৪৭০৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ওমরা করার জন্য মক্কায় এসেছি।মক্কায় থাকায় অবস্থায় আমি কি আমার স্বামী এর সাথে সহবাস করতে পারবো?
৩০ মার্চ, ২০২৬
বড়ইছড়ি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, উমরাহর সফরে ইহরাম বাঁধার আগে স্ত্রীর সাথে সহবাস করা বৈধ।
* উমরাহর ইহরাম বাঁধার আগে যদি নিজ স্ত্রীর সাথে সহবাস করে, তবে তা জায়েজ এবং তার ওপর কোনো 'দম' (পশু কোরবানি) ওয়াজিব হবে না।
* কিন্তু উমরাহর ইহরাম বাঁধার পর এবং তাওয়াফের চার চক্কর পূর্ণ করার আগে যদি সহবাস করে ফেলে, তবে উমরাহ ফাসেদ (নষ্ট) হয়ে যাবে। এমতাবস্থায় ওই উমরাহটি পূর্ণ করতে হবে এবং সেইসাথে ভুল করার কারণে জরিমানা স্বরূপ একটি 'দম' অর্থাৎ কুরবানীযোগ্য বকরী জবাই করতে হয়। এরপর পুনরায় ওই উমরাহটি কাজা করতে হবে।
* যদি তাওয়াফের চার চক্কর দেওয়ার পর সহবাস করে, তবে উমরাহ ফাসেদ হবে না, কিন্তু 'দম' হিসেবে একটি ছাগল জবাই করতে হবে।
* উমরাহ সম্পন্ন হওয়ার পর (অর্থাৎ তাওয়াফ, সায়ী এবং হালক করার পর) স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ।
(فتاوی شامی، کتاب الحج ،باب الجنایات فی الحج ، ج:2، ص:560، ط: سعید)
" و) وطؤه (في عمرته قبل طوافه أربعة مفسد لها فمضى وذبح وقضى) وجوبا (و) وطؤه (بعد أربعة ذبح ولم يفسد) خلافا للشافعي»
قوله ووطؤه في عمرته) شمل عمرة المتعة ط (قوله وذبح) أي شاة بحر (قوله ووطؤه بعد أربعة ذبح ولم يفسد) المناسب أن يقول لم يفسد وذبح ليصح الإخبار عن المبتدأ بلا تكلف إلى تقدير العائد.قال في البحر: وشمل كلامه ما إذا طاف الباقي وسعى أولا لكن بشرط كونه قبل الحلق، وتركه للعلم به لأنه بالحلق يخرج عن إحرامها بالكلية؛ بخلاف إحرام الحج. ولما بين المصنف حكم المفرد بالحج والمفرد بالعمرة علم منه حكم القارن والمتمتع اهـ."
(فتاویٰ ہندیہ، كتاب المناسك، الباب الثالث في الإحرام، ج:1، ص: 222، ط:دار الفکر)
"ومن المستحب عند إرادة الإحرام جماع زوجته أو جاريته إن كانت معه ولا مانع من الجماع فإنه من السنة، هكذا في البحر الرائق."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১