তাওয়াফ করা অবস্থায় বুক বা পিঠ কাবার দিকে ঘুরে গেলে কী করনীয়?
প্রশ্নঃ ১৪৯২৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. তাওয়াফ করা অবস্থায় ভিড়ের কারণে বা অন্য কোনো কারণে কারো সিনা (বুক) বা ঘাড় কাবার দিক থেকে ঘুরে গেলে, তাকে কি পেছনে ফিরে এসে পুনরায় ওই জায়গা থেকে তাওয়াফ শুরু করতে হবে?
২. তাওয়াফ করা অবস্থায় যদি কারো অজু ভেঙে যায়, তবে তিনি কি অজু করে এসে বাকি থাকা চক্করগুলো পূর্ণ করবেন, নাকি নতুন করে প্রথম থেকে তাওয়াফ শুরু করবেন? পুনরায় নতুন করে শুরু না করলে কি কোনো গুনাহ হবে?
১৫ এপ্রিল, ২০২৬
ঢাকা ১২১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. তাওয়াফ করা অবস্থায় বুক বা পিঠ কাবার দিকে ঘুরে যাওয়ার হুকুম:
তাওয়াফের সময় শর্ত হলো শরীর কাবার দিকে না থেকে বরং কাবা আপনার বাম দিকে থাকতে হবে। যদি ধাক্কাধাক্কি বা ভিড়ের কারণে কারো সিনা (বুক) কাবার দিকে ঘুরে যায় বা পিঠ কাবার দিকে ঘুরে যায়, তবে সেই চক্কর বা ততটুকু অংশ ধর্তব্য হবে না।
এক্ষেত্রে করণীয় হলো, যতটুকু জায়গা সিনা ঘুরে গিয়েছিল, ততটুকু জায়গা পেছনে ফিরে এসে পুনরায় অতিক্রম করতে হবে। যদি ভিড়ের কারণে পেছনে আসা সম্ভব না হয়, তবে ওই চক্করটি বাতিল করে নতুন করে একটি চক্কর দিতে হবে।
২. তাওয়াফের মাঝে অজু ভেঙে গেলে করণীয়:
তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে নিয়ম হলো, তিন চক্করের কম সম্পন্ন হয়ে থাকলে অজু করার পর নতুন করে শুরু থেকে তাওয়াফ করা উত্তম। আর যদি তিন চক্করের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়ে থাকে, সে ক্ষেত্রে অজু করে অবশিষ্ট তাওয়াফ সম্পন্ন করলেই যথেষ্ট হবে।
তবে এক্ষেত্রে কেউ যদি নতুন করে তাওয়াফ করে তাতেও অসুবিধা নেই। আবার কেউ যদি তিন চক্করের কম সম্পন্ন করা সত্ত্বেও অজু করে এসে বাকি অংশ পূর্ণ করে তাহলেও তার কোনো গুনাহ হবে না।
ফতোয়া শামী: ২/৪৯৭
"(وطاف بالبيت طواف القدوم ويسن) هذا الطواف (للآفاقي) لأنه القادم (وأخذ) الطائف (عن يمينه مما يلي الباب) فتصير الكعبة عن يساره، لأن الطائف كالمؤتم بها والواحد يقف عن يمين الإمام، ولو عكس أعاد مادام بمكة فلو رجع فعليه دم.
(قوله: ولو عكس) بأن أخذ عن يساره وجعل البيت عن يمينه، وكذا لو استقبل البيت بوجهه أو استدبره وطاف معترضا كما في شرح اللباب وغيره (قوله: فلو رجع) أي إلى بلده قبل إعادته"
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 494)
"ولو خرج منه أو من السعي إلى جنازة أو مكتوبة أو تجديد وضوء ثم عاد بنى.
(قوله بنى) أي على ما كان طافه، ولا يلزمه الاستقبال فتح. قلت: ظاهره أنه لو استقبل لا شيء عليه فلا يلزمه إتمام الأول لأن هذا الاستقبال للإكمال بالموالاة بين الأشواط."
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 497)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১