প্রবাসে সাপ্লাই ব্যবসার বিধান
প্রশ্নঃ ১৭২২৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বড় ভাই বিদেশে থাকে,,ওমানে থাকে,, ওমান দুবাইয়ে সৌদি আরব আমাদের বাংলাদেশের মানুষেরা যেভাবে সাপ্লাই এর ব্যবসা করে এটা কি হালাল নাকি হারাম?? এটা হালাল হওয়ার জন্য কি শর্ত,, কোন পদ্ধতিতে হালাল আর কোন পদ্ধতিতে হারাম তাই বলবেন। চির কৃতজ্ঞ থাকিব।
৯ নভেম্বর, ২০২৬
বরুড়া
০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাপ্লাই ব্যবসা মূলত বৈধ। তবে এ ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, শ্রমিকদের সঙ্গে কী ধরনের চুক্তি হচ্ছে এবং সাপ্লাইকারীর দায়িত্ব কী, তার ওপর শরয়ি বিধান নির্ভর করে।
ক. কোনো ব্যক্তি নিজ দায়িত্বে শ্রমিকদের নির্দিষ্ট বেতনে নিয়োগ করলেন। এরপর অন্য কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করে তাদের মাধ্যমে নির্দিষ্ট কাজ সম্পন্ন করালেন। যেমন, শ্রমিকদের মাসিক ২০০ রিয়াল বেতনে নিয়োগ করে কোনো কোম্পানির সঙ্গে তাদের কাজের বিনিময়ে ৩০০ রিয়াল চুক্তি করলেন। এ ক্ষেত্রে চুক্তির শর্ত পূরণ করে শ্রমিকদের নির্ধারিত বেতন পরিশোধ করার পর অবশিষ্ট অর্থ তাঁর মুনাফা হিসেবে গ্রহণ করা জায়েজ।
তবে মূল কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তিতে অন্য শ্রমিকের মাধ্যমে কাজ সম্পন্ন করানোর অনুমতি থাকতে হবে। চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা যাবে না। শ্রমিকদের কাজের ধরন, সময়, বেতন ও অন্যান্য শর্ত স্পষ্ট থাকতে হবে। শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করতে হবে। মূল কোম্পানি বিল দিতে দেরি করলেও শ্রমিকদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধের দায়িত্ব সাপ্লাইকারীর ওপর থাকলে তা আটকে রাখা যাবে না।
খ. কেউ যদি কেবল শ্রমিক ও কোম্পানির মধ্যে যোগাযোগ করিয়ে দেন, চাকরির ব্যবস্থা করে দেন কিংবা নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন, তাহলে এ সেবার বিনিময়ে পূর্বনির্ধারিত কমিশন বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। তবে কমিশনের পরিমাণ বা নির্ধারণের পদ্ধতি এবং কাজের ধরন আগে থেকেই স্পষ্ট থাকতে হবে। কোনো ধরনের প্রতারণা বা গোপনীয়তা থাকা যাবে না।
এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী শুধু এজেন্ট হওয়ার কারণে শ্রমিকদের বেতন পরিশোধের দায়ভার গ্রহণ করতে বাধ্য হবেন না; বরং চুক্তি অনুযায়ী তাঁর দায়িত্ব নির্ধারিত হবে।
কিন্তু প্রতারণা, শ্রমিকের বেতন আত্মসাৎ, জোরপূর্বক টাকা আদায়, অবৈধ ভিসা-বাণিজ্য কিংবা শ্রমিকের অধিকার নষ্ট করার মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করা নাজায়েজ ও গুনাহের কাজ।

সাপ্লাই ব্যবসা বৈধ হওয়ার মৌলিক শর্ত
১. শ্রমিকের সঙ্গে চুক্তির ধরন ও শর্তাবলি স্পষ্ট হতে হবে।২. শ্রমিক নিয়োগের বিনিময়ে বেতন এবং মধ্যস্থতার বিনিময়ে কমিশন, কোনটি নেওয়া হচ্ছে, তা নির্ধারিত থাকতে হবে।
৩. শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক অন্যায়ভাবে আটকে রাখা যাবে না।
৪. মিথ্যা আশ্বাস, প্রতারণা, জুলুম ও অবৈধ উপার্জনের পথ পরিহার করতে হবে।
৫. শ্রমিককে সরাসরি হারাম কাজে নিয়োজিত করা যাবে না।
৬. সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও বৈধ নিয়োগব্যবস্থা মেনে চলতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ اللَّهُ: ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন, আল্লাহ্ তাআলা ঘোষণা করেছেন যে, কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে তার থেকে পুরা কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না।
সহীহ বুখারীহাদীস নংঃ ২০৮৬
আন্তর্জাতিক নং: ২২২৭
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/2086
بدائع الصنائع في ترتيب الشرائع:
وللأجير أن يعمل بنفسه وأجرائه إذا لم يشترط عليه في العقد أن يعمل بيده؛ لأن العقد وقع على العمل، والإنسان قد يعمل بنفسه وقد يعمل بغيره؛ ولأن عمل أجرائه يقع له فيصير كأنه عمل بنفسه، إلا إذا شرط عليه عمله بنفسه؛ لأن العقد وقع على عمل من شخص معين، والتعيين مفيد؛ لأن العمال متفاوتون في العمل فيتعين فلا يجوز تسليمها من شخص آخر من غير رضا المستأجر، كمن استأجر جملا بعينه للحمل لا يجبر على أخذ غيره، ولو استأجر على الحمل ولم يعين جملا كان للمكاري أن يسلم إليه أي جمل شاء، كذا ههنا.
(4/208)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন