ক্র্যাকড অ্যাপস ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্নঃ ২৪৫৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রায়শই আমরা বিভিন্ন এপসের ক্র্যাকড ভার্সন ইউজ করি। এভাবে আমরা প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতেই পেয়ে যাই। যদিও আমরা ক্র্যাক করার কাজ টি করি না, কিন্তু অন্য কারো এই কাজের মাধ্যমে আমরা সুবিধা ভোগ করি। এক্ষেত্রে আমাদের কি গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এগুলো ক্র্যাক বা পাইরেসির ক্ষেত্রে কপিরাইট অধিকারীর একপ্রকার মৌন সমর্থন থাকে। অর্থাৎ, তারা এগুলো পাইরেসি হতে দেখেও এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয় না মানে এক্ষেত্রে তাদের মৌন সমর্থন থাকে। সুতরাং এগুলোর ব্যবহার -বিশেষ করে জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকলে- নাজায়েয হবে না। (দরসুল ফিকহ, দারুল উলুম হাটহাজারী ২/৩৮৪, ৩৮৫)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?