জন্মদিনে প্রাপ্ত উপহার ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রাপ্ত পুরস্কারের শরয়ি বিধান
প্রশ্নঃ ১৫৬৩৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার অনেকগুলো জন্মদিনের দেওয়া উপহার এবং স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার(দাবা,কেরাম) পুরষ্কার রয়েছে। এগুলো ঘরে রাখা ও ব্যবহার করা যাবে কি? যাদের কাছ থেকে পেয়েছি তাদের কি ফেরত দিব? ফেরত দেওয়ার উপায় না থাকলে কি করবো?
৫ জুন, ২০২৬
মাগুরা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জন্মদিনের অনুষ্ঠানে প্রাপ্ত উপহারের বিধান :
প্রচলিত পদ্ধতিতে জন্মদিন পালন করা শরিয়তসম্মত নয়। তারপরেও যদি জন্মদিনের অনুষ্ঠান করা হয়ে থাকে এবং সেই উপলক্ষে কেউ আপনাকে কোনো বৈধ জিনিস (যেমন: জামাকাপড়, বই, কলম বা অন্য কোনো হালাল বস্তু) উপহার দিয়ে থাকে, তবে সেই উপহারটি আপনার জন্য সম্পূর্ণ বৈধ হিসেবেই বিবেচিত হবে। এগুলো যিনি দিয়েছেন তাঁকে ফিরিয়ে দিতে হবে না। কারণ, হাদিয়া বা উপহার কবজ (হস্তগত) করার মাধ্যমেই তার মালিকানা সাব্যস্ত হয়ে যায়।
বিখ্যাত ফিকহের কিতাব হেদায়া-তে উল্লেখ আছে:
والملك في الهبة يتوقف على القبض
(الهداية، 3/168 ط: دار احياء التراث العربي، بيروت)
অর্থ: কবজের (হস্তগত করার) মাধ্যমেই হিবাকৃত বস্তুতে (উপহারের মধ্যে) মালিকানা প্রতিষ্ঠিত হয়। (আল-হেদায়া: ৩/১৬৮)
সুতরাং, উপহারের বস্তুটির ভেতরে যদি শরিয়তবিরোধী কিছু না থাকে (যেমন: কোনো প্রাণীর মূর্তি বা ছবি না থাকে), তবে তা ঘরে রাখা ও ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
খেলাধুলার প্রতিযোগিতায় প্রাপ্ত পুরস্কারের বিধান:
এ ক্ষেত্রে প্রতিযোগিতার ধরনের ওপর লক্ষ্য করতে হবে,
# খেলাটিতে অংশ নেওয়ার জন্য আপনার কাছ থেকে কোনো প্রবেশ ফি (Entry Fee) নেওয়া না হয়ে থাকে বা প্রতিযোগীদের টাকা দিয়ে এই পুরস্কার কেনা না হয়ে থাকে, বরং স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে মেধা বা দক্ষতার পুরস্কার হিসেবে এটি দিয়েছে, তবে এই পুরস্কারটি আপনার জন্য গ্রহণ করা ও ব্যবহার করা বৈধ হবে।
# আর যদি এমন হয়ে থাকে যে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে প্রবেশ ফি হিসেবে বা অন্য কোনোভাবে টাকা তুলে সেই টাকা দিয়ে পুরস্কার কেনা হয়েছে, তবে তা জুয়ার অন্তর্ভুক্ত হবে। তা গ্রহণ করা জায়েজ হবে না। এ ধরনের পুরস্কার নিজে ব্যবহার না করে কোনো গরিব মানুষকে (সওয়াবের নিয়ত ছাড়া) দান করে দিতে হবে।
অনুষঙ্গিক জ্ঞাতব্য: উল্লেখ্য যে, দাবা, ক্যারাম বা এ জাতীয় খেলাধুলা যেহেতু মানুষের মূল্যবান সময় নষ্ট করে ইবাদত থেকে গাফেল করে, তাই এ ধরনের খেলা জায়েজ নয়; এগুলো থেকে বিরত থাকা আবশ্যক।
তবে জুয়ামুক্ত প্রতিযোগিতায় যদি কোনো বৈধ জিনিস (যেমন: ক্রেস্ট, জামাকাপড়, বই, কলম বা অন্য কোনো হালাল বস্তু) পুরস্কার হিসেবে পাওয়া যায়, তবে তা ঘরে রাখা বা ব্যবহার করা বৈধ হবে।
নিষিদ্ধ কোনো বস্তু উপহার পেলে করণীয়:
যদি আপনার উপহারগুলোর মধ্যে এমন কিছু থাকে যা শরিয়তে নিষিদ্ধ—যেমন কোনো মানুষের বা প্রাণীর দৃশ্যমান মূর্তি, শোপিস বা বড় ছবি, তবে সেগুলো ঘরে সাজিয়ে রাখা জায়েজ নেই।
হাদিসে এসেছে:
হাদীসে আছে,
3225 - حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ»
ইবনে মুকাতিল (রাহঃ) .... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি, যে ঘরে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না।
সহীহ বুখারী, হাদীস নংঃ ৩২২৫
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/2998
এ জাতীয় বস্তু যদি সংশোধন করে এমন অবস্থায় আনা যায় যাতে তা আর নিষিদ্ধ মূর্তি হিসেবে গণ্য না হয় (যেমন মুখাবয়ব মুছে ফেলা বা মাথা আলাদা করে ফেলা), তাহলে তা ব্যবহার করা যেতে পারে। অন্যথায় তা পরিত্যাগ করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১